admin

প্রকাশিত: 10:10 AM, August 16, 2026

সিলেটে চাঁদাবাজ ও মাদক কারবারি যুবলীগ নেতা খুকু ও তার সহযোগীসহ জেল হাজতে প্রেরণ

সিলেটে চাঁদাবাজ ও মাদক কারবারি যুবলীগ নেতা খুকু ও তার সহযোগীসহ জেল হাজতে প্রেরণ

সিলেট শহরতলীর টুকেরবাজার ইউনিয়নের চাতলীবন্দ এলাকার চিহ্নিত চাঁদাবাজ, মাদক কারবারি ও একাধিক মামলার আসামী যুবলীগ নেতা নুরুল আমিন খুকুসহ তার সহযোগী চুপ্পুর জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাঠিয়েছেন আদালত।

রোববার সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক সাইফুল ইসলাম এই আদেশ দেন।

আসামিরা হলেন সিলেট সদর উপজেলার ৬ নং টুকেরবাজার ইউনিয়নের চাতলীবন্দ গ্রামের মৃত আবুল কালাম আজাদের ছেলে মো: নুরুল আমিন খুকু এবং কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রুহুল আমিন ওরফে চুপ্পু। চাতলীবন্দ গ্রামে নারী উদ্যোক্তা হালিমা এন্ড হাসিনা এগ্রোফার্মে চাদাবাজি ও হামলার ঘটনায় দায়ের করা মামলায় তাদের জেল হাজতে পাঠান আদালত। নুরুল আমিন খুকুর আরো ৪টি নাশকতা মামলার ওয়ারেন্টভুক্ত আসামী ছিলো।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, নূরুল আমিন খুকসহ তার একটি গ্রুপ এলাকায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং মাদক বিক্রিসহ নানাবিধ অপরাধের সাথে জড়িত ছিল। চলতি বছরের ১৩ মার্চ চাতলীবন্দ গ্রামে অবস্থিত হালিমা এন্ড হাসিনা এগ্রোফার্মে চাঁদা না পেয়ে হামলা চালিয়ে ভাংুচর করে। তারা মালিকের উপর হামলা চালিয়ে তাকে আহতও করে। এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়। যার নং ১৭ (১৫/০৩/২০২৬)।

এই মামলায় আসামিরা মহামান্য হাইকোর্ট বিভাগ থেকে ৮ সপ্তাহের আগাম জামিন গ্রহণ করেছিল। হাইকোর্টের নির্দেশানুযায়ী জামিনের মেয়াদ শেষে তারা রোববার নিম্ন আদালতে হাজির হয়ে পুনরায় জামিনের আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে সরাসরি জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

এর আগে ২০২৫ সালের ১৮ জুলাই হিন্দু সম্প্রদায়ের হিন্দু সম্প্রদায়ের ভুমি জোরপূর্বক দখলের চেষ্টা ও ভুমি বিক্রি করতে বাধ্য করার সহ অভিযোগে সিলেট সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও জালালাবাদ থানা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নূরুল আমিন খুকুকে গ্রেফতার করেছিলো পুলিশ। তিন মাস জেল খেটে বের হয়ে পুনরায় চাঁদাবজিসহ নানা সন্ত্রাসী কর্মকান্ডে জড়িয়ে পড়ে সে।

অভিযোগ রয়েছে একটি বাহিনী গড়ে তুলে এলাকায় বিভিন্ন প্রবাসীদের জমি টার্গেট করে একেরপর এক চাঁদাবাজি সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছিলো। বিশেষ করে হালিমা এন্ড হাসিনা এগ্রোফার্মে হামলা ও চাদাবাজির ঘটনায় সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের উপর হামলা চালিয়ে ক্যামেরা ভাংচুর করে খুকু ও তার বাহিনী। খুকু ২০২৪ সালে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে শাহজালাল বিশ্ববিদ্যালয় এলাকায় আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলায় অংশ নেয়। ৪ আগস্ট নগরীর কোর্ট পয়েন্টেও সশস্ত্র অবস্থান ছিল তার। তার বিরুদ্ধে সিলেট কোতোয়ালি মডেল থানার মামলা নম্বর-৫০ (৩০/১২/২০২৪), ০১ (১২/০৯/২০২৪), ২৫ (১২/০৯/২০২৪) ও জালালাবাদ থানার মামলা নং ০৬, (২৪/০৮/২০২৪)সহ সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানায় আরো মামলা রয়েছে। খুকুকে কারাগারে পাঠানোর খবরে এলাকার সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

এব্যাপারে মামলার বাদী পক্ষের আইনজীবী এডভোকেট গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী সুহেল জানান, আদালত নূরুল আমিন খুকুসহ দুই আসামীর জামিন নাম মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। শুনেছি ওই আসামী এলাকায় নানা অপরাধ কর্মকান্ডে জড়িত ছিল।


সর্বশেষ সংবাদ

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে কর্মসূচিতে রানীগঞ্জ ইউনিয়ন বিএনপির যোগদান

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে কর্মসূচিতে রানীগঞ্জ ইউনিয়ন বিএনপির যোগদান

জগন্নাথপুর প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জগন্নাথপুর উপজেলা সদরে আয়োজিত অনুষ্ঠানে মিছিলসহকারে যোগ দিয়েছে রানীগঞ্জ ইউনিয়ন

ওসমানীনগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে হুমায়ুন কবির ফোরামের মিছিল ও পথসভা

ওসমানীনগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে হুমায়ুন কবির ফোরামের মিছিল ও পথসভা

ওসমানীনগর প্রতিনিধি: সিলেটের ওসমানীনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হুমায়ুন কবির ফোরামের ব্যানারে গতকাল মিছিল ও পথসভা অনুষ্ঠিত

দুর্গম সীমান্তে ড্রোনে সার্বক্ষণিক নজরদারি হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

দুর্গম সীমান্তে ড্রোনে সার্বক্ষণিক নজরদারি হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার: আধুনিক ড্রোন প্রযুক্তির ব্যবহারে দুর্গম ও বনাঞ্চলবেষ্টিত এলাকাসহ দেশের সামগ্রিক সীমান্ত ব্যবস্থাপনা, নিরাপত্তা ও নজরদারি আরও কার্যকর ও

শান্তিগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শান্তিগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শান্তিগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের শান্তিগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার ঝিলমিল অডিটোরিয়ামে প্রতিষ্ঠাবার্ষিকীর

এমএজি ওসমানীর জন্মবার্ষিকীতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের আলোচনা সভা ও তথ্যচিত্র প্রদর্শন

এমএজি ওসমানীর জন্মবার্ষিকীতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের আলোচনা সভা ও তথ্যচিত্র প্রদর্শন

মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ও দেশপ্রেমের অনন্য প্রতীক জেনারেল আতাউল গণি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা ও

কানাইঘাটে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কানাইঘাটে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কানাইঘাট প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজন ও বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণের মধ্য দিয়ে কানাইঘাটে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। গতকাল মঙ্গলবার কানাইঘাট উপজেলা

উপযুক্ত পরিবেশ তৈরি হলেই প্রধানমন্ত্রীর ভারত সফর: হুমায়ূন কবির

উপযুক্ত পরিবেশ তৈরি হলেই প্রধানমন্ত্রীর ভারত সফর: হুমায়ূন কবির

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ও ভারতের মধ্যে শীর্ষ পর্যায়ের কোনো দ্বিপক্ষীয় সফর এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির।

সিসিক নির্বাচন বিএনপির মেয়র মনোনয়নে অগ্রাধিকার পাবেন অভিজ্ঞ জনপ্রতিনিধিরা

সিসিক নির্বাচন বিএনপির মেয়র মনোনয়নে অগ্রাধিকার পাবেন অভিজ্ঞ জনপ্রতিনিধিরা

স্টাফ রিপোর্টার: আসন্ন সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনকে ঘিরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী মনোনয়ন সংক্রান্ত রাজনৈতিক তৎপরতা তীব্র হয়ে