admin
প্রকাশিত: 4:55 PM, August 18, 2026
সিলেটের সংবাদ ডেস্ক:
প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। গতকাল সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করে সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফের এইচ. বিন আবিয়াহ প্রধানমন্ত্রীর কাছে এ আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।
ঢাকায় অবস্থিত সৌদি আরবের রয়্যাল দূতাবাসের পক্ষ থেকে দেওয়া আমন্ত্রণপত্রে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার ও সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। গত ২১ জুলাই (৭ সফর ১৪৪৮ হিজরি) সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান স্বাক্ষরিত চিঠিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানানো হয়।
চিঠিতে সৌদি ক্রাউন প্রিন্স বলেন, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সৌদি আরব ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করা এবং দুই দেশের ভ্রাতৃপ্রতিম জনগণের আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে প্রধানমন্ত্রীকে এই আমন্ত্রণ জানানো হচ্ছে। তিনি আরও বলেন, দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করার পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে পরামর্শ ও মতবিনিময়ের জন্য প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানাতে পেরে তারা আনন্দিত। চিঠিতে সফরের সময়সূচি সম্পর্কে বলা হয়, কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে উভয় পক্ষের মধ্যে সমন্বয় করে সুবিধাজনক সময়ে সফরের তারিখ নির্ধারণ করা হবে।
২৫ আগস্ট আনুষ্ঠানিক উদ্বোধন, উপস্থিত থাকছেন ৫ মন্ত্রী,৯৯৫ বর্গকিলোমিটার এলাকা নিয়ে বিশাল মহাপরিকল্পনা স্টাফ রিপোর্টার: অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা
এমসি কলেজ অতীত ঐহিত্যকে ধারণ করে জ্ঞানের জগতে নেতৃত্বে দিয়ে যাাচ্ছে : কাইয়ুম চৌধুরী ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের গণিত অ্যালামনাই
‘নজরুল একাডেমি সিলেট অঞ্চলের শুদ্ধ সংস্কৃতির প্রধান চর্চাকেন্দ্রে পরিণত হবে’ সিলেটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নজরুল একাডেমি, সিলেট-এর নবগঠিত কমিটির
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট নগরীতে
বিপ্লবী কবি সুকান্ত ভট্টাচার্যের শততম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন জাগরণী বিজ্ঞান ও সাংস্কৃতিক সংঘ সিলেট-এর উদ্যোগে দিনব্যাপী
স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমার শাহপরাণ (রহ.) বাইপাস সংলগ্ন এলাকায় প্রস্তাবিত ১৮৮ একর জমির নতুন বিসিক শিল্পনগরীর স্থান পরিদর্শন করেছেন
স্টাফ রিপোর্টার: সিলেট মহানগরীকে সম্পূর্ণ অপরাধমুক্ত, নিরাপদ ও সুশাসিত নগরী হিসেবে গড়ে তুলতে অপরাধীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন
জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য: খন্দকার মুক্তাদির স্টাফ রিপোর্টার: সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ ক্ষুদ্র