admin

প্রকাশিত: 5:09 AM, August 26, 2026

হবিগঞ্জে ক্ষতিগ্রস্ত খোয়াই নদীর বাঁধ দ্রুত মেরামতের নির্দেশ প্রতিমন্ত্রীর

হবিগঞ্জে ক্ষতিগ্রস্ত খোয়াই নদীর বাঁধ দ্রুত মেরামতের নির্দেশ প্রতিমন্ত্রীর

হবিগঞ্জ প্রতিনিধি:

মৌলভীবাজার ও হবিগঞ্জে নদীতীর রক্ষা এবং বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁধের অবস্থা সরেজমিনে পরিদর্শন করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। হবিগঞ্জের খোয়াই নদীর ক্ষতিগ্রস্ত বাঁধ দ্রুত মেরামতের পাশাপাশি নদীভাঙন ঠেকাতে দীর্ঘমেয়াদি ও টেকসই প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার নির্দেশ দিয়েছেন তিনি।

গতকাল মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে মৌলভীবাজারের কুশিয়ারা নদীর দুই তীরে চলমান নদীতীর প্রতিরক্ষা প্রকল্প পরিদর্শনের মধ্য দিয়ে প্রতিমন্ত্রীর দিনের কর্মসূচি শুরু হয়। এ সময় তিনি প্রকল্পের অগ্রগতি, কাজের মান এবং নদীভাঙন ঠেকাতে নেওয়া বিভিন্ন পদক্ষেপের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে তথ্য নেন।

প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার পাশাপাশি নির্মাণকাজে গুণগত মান নিশ্চিত করার জন্য কর্মকর্তাদের নির্দেশ দেন প্রতিমন্ত্রী। পরে সকাল ১১টার দিকে হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের কালিগঞ্জ এলাকায় যান তিনি। সাম্প্রতিক আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত খোয়াই নদীর প্রতিরক্ষা বাঁধের বিভিন্ন অংশ ঘুরে দেখেন প্রতিমন্ত্রী।

ক্ষতিগ্রস্ত বাঁধের অবস্থা সরেজমিনে দেখার পর তিনি সেখানে জরুরি ভিত্তিতে মেরামতের কাজ শুরু করার নির্দেশ দেন। পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রীর জরুরি নির্দেশনা অনুযায়ী আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁধের অবস্থা দেখতে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তিনি সরাসরি মাঠে এসেছেন।

প্রতিমন্ত্রী বলেন, ক্ষতিগ্রস্ত বাঁধ দ্রুত মেরামত করা হবে। তবে শুধু জরুরি মেরামতের মধ্যে কাজ সীমাবদ্ধ না রেখে নদী ও বাঁধের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে দীর্ঘমেয়াদি ও টেকসই প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। এজন্য দ্রুততম সময়ের মধ্যে সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

পরিদর্শনের সময় জাতীয় সংসদের হুইপ জি কে গউছ, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক, হবিগঞ্জের জেলা প্রশাসক, প্রধান প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলীসহ পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে মৌলভীবাজারের কুশিয়ারা নদীর তীর রক্ষা প্রকল্প এবং হবিগঞ্জের খোয়াই নদীর বাঁধ, এই দুই এলাকাতেই কাজের গুণগত মান ও সময়মতো বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্ব দেন প্রতিমন্ত্রী।


সর্বশেষ সংবাদ

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অভিযোগ

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অভিযোগ

সিলেটের সংবাদ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের তুরুকভাগ (পশ্চিমপাড়া) গ্রামে পুলিশের এক এএসআইসহ একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে বসতভিটার জমি

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস আজ

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস আজ

পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ আজ বুধবার হযরত শাহজালাল (রঃ) এর দরগাহ শরীফ প্রাঙ্গণ

বিশ্বনাথে কোটি টাকা ব্যায়ে প্রবাসীর মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা

বিশ্বনাথে কোটি টাকা ব্যায়ে প্রবাসীর মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা

বিশ্বনাথ প্রতিনিধি: আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় নিজের পৈত্রিক ভুমিতে কোটি টাকা ব্যায়ে প্রতিষ্ঠা করছেন আল্লাহ পবিত্র ঘর মসজিদ ও মাদ্রাসা।

চুনারুঘাটে শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রী ও দুস্থ নারীদের সেলাই মেশিন বিতরণ

চুনারুঘাটে শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রী ও দুস্থ নারীদের সেলাই মেশিন বিতরণ

চুনারুঘাট প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী, অনুদানের অর্থ এবং অসহায়-দুস্থ নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে

মিশিগানে বাংলাদেশ ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের বর্ণিল ফ্যামিলি ডিনার অনুষ্ঠিত

মিশিগানে বাংলাদেশ ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের বর্ণিল ফ্যামিলি ডিনার অনুষ্ঠিত

মিশিগান (ইউএসএ) প্রতিনিধি: আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো বাংলাদেশ ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন অফ মিশিগান ইউএসএ-এর ‘ফ্যামিলি ডিনার-২০২৬’। গত শনিবার (২২

শাহপরান থানা পুলিশের হাতে শাহাবুদ্দিন হত্যা মামলার আসামি জালাল আটক

শাহপরান থানা পুলিশের হাতে শাহাবুদ্দিন হত্যা মামলার আসামি জালাল আটক

স্টাফ রিপোর্টার: সিলেটের শাহপরান (রহ.) মাজার মার্কেটের ব্যবসায়ী শাহাবুদ্দিন হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে জালাল নামে এক যুবককে আটক করেছে

সৌদিতে চাকরির নামে মানবপাচার গ্রেপ্তার ৫, উদ্ধার ৫১ বাংলাদেশি পাসপোর্ট

সৌদিতে চাকরির নামে মানবপাচার গ্রেপ্তার ৫, উদ্ধার ৫১ বাংলাদেশি পাসপোর্ট

মো.জুনেদ আহমদ,ফ্রান্স: সৌদি আরবে ড্রাইভিং ভিসায় মাসে ২ হাজার ৫০০ রিয়াল বেতনে চাকরির শতভাগ নিশ্চয়তার প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ

নিরাপদ সিলেট এখন আতঙ্কের নগরী

নিরাপদ সিলেট এখন আতঙ্কের নগরী

এক মাসে তিন ঘটনায় পাঁচ খুন ফুটবল খেলে ফেরার পথে কিশোর খুন ঘরের ভেতর তিন লাশ নিজ বাসার সামনে ব্যবসায়ীকে