admin
প্রকাশিত: 5:39 AM, August 26, 2026
স্টাফ রিপোর্টার:
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালী মডেল থানা)-এর কার্যালয় পরিদর্শন করেছেন।
গতকাল মঙ্গলবার দুপুর ১টায় তিনি এই পরিদর্শনে যান। পরিদর্শনকালে পুলিশ কমিশনার কার্যালয়ে সংরক্ষিত বিভিন্ন সরকারি রেজিস্টার ও গুরুত্বপূর্ণ নথিপত্র সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করেন।
পরবর্তীতে তিনি কোতোয়ালী মডেল থানার ‘ভিকটিম সাপোর্ট সেন্টার’ সরেজমিনে পরিদর্শন করেন। সেখানে তিনি উপস্থিত ভিকটিম সাপোর্ট সেন্টারে কর্মরত অফিসার ও ফোর্সদের সাথে কথা বলেন এবং সেবাগ্রহীতাদের প্রতি মানবিক আচরণসহ পেশাদারিত্বের সাথে যথাযথ দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এসএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর-অপরাধ) দেবাশীষ দাশ, বিপিএম-সেবা, পিপিএম-সেবা, সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালী মডেল থানা) চৌধুরী ফেরদৌস জামিল এবং কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকিরসহ বিভিন্ন স্তরের পুলিশ অফিসার ও সদস্যরা।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার বলেছেন,
সিলেটের সংবাদ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের তুরুকভাগ (পশ্চিমপাড়া) গ্রামে পুলিশের এক এএসআইসহ একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে বসতভিটার জমি
পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ আজ বুধবার হযরত শাহজালাল (রঃ) এর দরগাহ শরীফ প্রাঙ্গণ
বিশ্বনাথ প্রতিনিধি: আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় নিজের পৈত্রিক ভুমিতে কোটি টাকা ব্যায়ে প্রতিষ্ঠা করছেন আল্লাহ পবিত্র ঘর মসজিদ ও মাদ্রাসা।
চুনারুঘাট প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী, অনুদানের অর্থ এবং অসহায়-দুস্থ নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে
মিশিগান (ইউএসএ) প্রতিনিধি: আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো বাংলাদেশ ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন অফ মিশিগান ইউএসএ-এর ‘ফ্যামিলি ডিনার-২০২৬’। গত শনিবার (২২
স্টাফ রিপোর্টার: সিলেটের শাহপরান (রহ.) মাজার মার্কেটের ব্যবসায়ী শাহাবুদ্দিন হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে জালাল নামে এক যুবককে আটক করেছে
মো.জুনেদ আহমদ,ফ্রান্স: সৌদি আরবে ড্রাইভিং ভিসায় মাসে ২ হাজার ৫০০ রিয়াল বেতনে চাকরির শতভাগ নিশ্চয়তার প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ