admin

প্রকাশিত: 5:48 AM, August 26, 2026

সৌদিতে চাকরির নামে মানবপাচার গ্রেপ্তার ৫, উদ্ধার ৫১ বাংলাদেশি পাসপোর্ট

সৌদিতে চাকরির নামে মানবপাচার গ্রেপ্তার ৫, উদ্ধার ৫১ বাংলাদেশি পাসপোর্ট

মো.জুনেদ আহমদ,ফ্রান্স:

সৌদি আরবে ড্রাইভিং ভিসায় মাসে ২ হাজার ৫০০ রিয়াল বেতনে চাকরির শতভাগ নিশ্চয়তার প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে মানবপাচার ও অভিবাসী চোরাচালান চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

এ সময় তাদের কাছ থেকে ৫১টি বাংলাদেশি পাসপোর্ট, তিনটি স্মার্টফোন ও কয়েকটি রেজিস্টার উদ্ধার করা হয়েছে। সিআইডির মানবপাচার শাখার (টিএইচবি) একটি দল গত ২৩ আগস্ট বিকালে রাজধানীর বনানীর সৈনিক ক্লাব এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিরা মামলার এজাহারভুক্ত আসামি। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বাগেরহাটের মোল্লারহাটের মো. শামীম (৪০), সুনামগঞ্জের মধ্যনগরের মো. রুহুল আমিন (২৪), টাঙ্গাইলের গোপালপুরের মো. হৃদয় হাসান (২৬), গাজীপুরের কাপাসিয়ার আবু রায়হান (২৯) এবং ময়মনসিংহের মুক্তাগাছার মো. সানি মিয়া (২৫)। মামলার এজাহার সূত্রে জানা গেছে, সৌদি আরবে ড্রাইভিং ভিসায় মাসিক ২ হাজার ৫০০ রিয়াল বেতনে চাকরির শতভাগ নিশ্চয়তার কথা বলে অনলাইনে বিজ্ঞাপন দেয় চক্রটি।
বিজ্ঞাপনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে ভুক্তভোগীকে বনানীর সৈনিক ক্লাব এলাকায় অবস্থিত একটি অফিসে যেতে বলা হয়।

সেখানে সৌদি আরবের একটি কোম্পানিতে ড্রাইভিং ভিসায় চাকরির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ৩ লাখ ৭০ হাজার টাকার চুক্তি করা হয়। বিদেশ যাওয়ার আগেই পুরো টাকা পরিশোধের কথা থাকলেও বিভিন্ন সময়ে ব্যাংক ও নগদের মাধ্যমে ভুক্তভোগীর কাছ থেকে ২ লাখ ৬৬ হাজার টাকা নেয় চক্রটি। পরে প্রতিশ্রুতি অনুযায়ী ড্রাইভিং ভিসা না দিয়ে ভুক্তভোগীকে সৌদি আরবের ট্যুরিস্ট ভিসা দেওয়া হয়। বিষয়টি বুঝতে পেরে তিনি বনানী থানায় মামলা করেন। সিআইডির প্রাথমিক তদন্তে বেরিয়ে এসেছে, একই কৌশলে বিভিন্ন দেশে পাঠানোর কথা বলে আরও কয়েকজনের কাছ থেকে প্রায় ১৯ লাখ টাকা হাতিয়ে নিয়েছে চক্রটি। বিদেশে আকর্ষণীয় বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে অনলাইন বিজ্ঞাপনের মাধ্যমে ভুক্তভোগীদের ফাঁদে ফেলত চক্রের সদস্যরা। পরে তাদের কাছ থেকে টাকা নেওয়ার পাশাপাশি বিভিন্ন ব্যক্তির পাসপোর্ট সংগ্রহ করে নিজেদের হেফাজতে রাখত। সিআইডি বলছে, দীর্ঘদিন ধরে বিদেশে কর্মসংস্থানের নামে প্রতারণা ও মানবপাচারের সঙ্গে জড়িত ছিল চক্রটি। গ্রেপ্তার ব্যক্তিদের সঙ্গে আরও কারা জড়িত এবং দেশে-বিদেশে তাদের সহযোগী কারা—তা খতিয়ে দেখা হচ্ছে। মামলাটির তদন্ত করছে সিআইডির মানবপাচার শাখা। গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি পলাতক আসামি, দেশি-বিদেশি সহযোগী এবং সম্ভাব্য ভুক্তভোগীদের শনাক্তের চেষ্টা চলছে। বিদেশে যাওয়ার ক্ষেত্রে যাচাই-বাছাই ছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে টাকা বা পাসপোর্ট না দেওয়ার আহ্বান জানিয়েছে সিআইডি।

সংস্থাটি বলেছে, বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে শুধু সরকার অনুমোদিত বৈধ প্রক্রিয়া অনুসরণ করতে হবে। ভিসার নামে অস্বাভাবিক অঙ্কের অর্থ দাবি, পাসপোর্ট জিম্মি করে রাখা কিংবা ভিসা জালিয়াতি ও মানবপাচারের কোনো ঘটনা সন্দেহ হলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সিআইডিকে জানানোর পরামর্শ দেওয়া হয়েছে।


সর্বশেষ সংবাদ

সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ ও চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির সংবর্ধনা প্রদান

সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ ও চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির সংবর্ধনা প্রদান

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার বলেছেন,

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অভিযোগ

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অভিযোগ

সিলেটের সংবাদ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের তুরুকভাগ (পশ্চিমপাড়া) গ্রামে পুলিশের এক এএসআইসহ একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে বসতভিটার জমি

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস আজ

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস আজ

পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ আজ বুধবার হযরত শাহজালাল (রঃ) এর দরগাহ শরীফ প্রাঙ্গণ

বিশ্বনাথে কোটি টাকা ব্যায়ে প্রবাসীর মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা

বিশ্বনাথে কোটি টাকা ব্যায়ে প্রবাসীর মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা

বিশ্বনাথ প্রতিনিধি: আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় নিজের পৈত্রিক ভুমিতে কোটি টাকা ব্যায়ে প্রতিষ্ঠা করছেন আল্লাহ পবিত্র ঘর মসজিদ ও মাদ্রাসা।

চুনারুঘাটে শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রী ও দুস্থ নারীদের সেলাই মেশিন বিতরণ

চুনারুঘাটে শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রী ও দুস্থ নারীদের সেলাই মেশিন বিতরণ

চুনারুঘাট প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী, অনুদানের অর্থ এবং অসহায়-দুস্থ নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে

মিশিগানে বাংলাদেশ ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের বর্ণিল ফ্যামিলি ডিনার অনুষ্ঠিত

মিশিগানে বাংলাদেশ ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের বর্ণিল ফ্যামিলি ডিনার অনুষ্ঠিত

মিশিগান (ইউএসএ) প্রতিনিধি: আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো বাংলাদেশ ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন অফ মিশিগান ইউএসএ-এর ‘ফ্যামিলি ডিনার-২০২৬’। গত শনিবার (২২

শাহপরান থানা পুলিশের হাতে শাহাবুদ্দিন হত্যা মামলার আসামি জালাল আটক

শাহপরান থানা পুলিশের হাতে শাহাবুদ্দিন হত্যা মামলার আসামি জালাল আটক

স্টাফ রিপোর্টার: সিলেটের শাহপরান (রহ.) মাজার মার্কেটের ব্যবসায়ী শাহাবুদ্দিন হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে জালাল নামে এক যুবককে আটক করেছে

সৌদিতে চাকরির নামে মানবপাচার গ্রেপ্তার ৫, উদ্ধার ৫১ বাংলাদেশি পাসপোর্ট

সৌদিতে চাকরির নামে মানবপাচার গ্রেপ্তার ৫, উদ্ধার ৫১ বাংলাদেশি পাসপোর্ট

মো.জুনেদ আহমদ,ফ্রান্স: সৌদি আরবে ড্রাইভিং ভিসায় মাসে ২ হাজার ৫০০ রিয়াল বেতনে চাকরির শতভাগ নিশ্চয়তার প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ