admin

প্রকাশিত: 12:05 PM, December 27, 2025

তিন দিনের ছুটিতে পর্যটকের ঢল: মেঘ-পাহাড় আর স্বচ্ছ জলে মাতোয়ারা ‘সাদাপাথর’

তিন দিনের ছুটিতে পর্যটকের ঢল: মেঘ-পাহাড় আর স্বচ্ছ জলে মাতোয়ারা ‘সাদাপাথর’

ইফতেখার মাহমুদ পাভেল, কোম্পানীগঞ্জ প্রতিনিধি: বড়দিন ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা তিন দিনের ছুটিতে সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ ‘সাদাপাথর’ পর্যটন কেন্দ্রে নেমেছে পর্যটকদের জনস্রোত।

শীতের হিমেল হাওয়া উপেক্ষা করে পাহাড়, পাথর আর স্বচ্ছ নীল জলরাশির মিতালি উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন হাজারো ভ্রমণপিপাসু।

শনিবার (২৭ ডিসেম্বর) সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই পর্যটকদের ভিড়ে মুখরিত হয়ে ওঠে পুরো সাদাপাথর এলাকা।

কেউ স্বচ্ছ শীতল জলে গা ভিজিয়ে নিচ্ছেন, কেউবা পাহাড়ের পটভূমিতে সেলফি তুলতে ব্যস্ত। অনেক পর্যটককে ঘোড়ার পিঠে চড়ে ঘুরে বেড়াতেও দেখা গেছে।

মাদারীপুর থেকে আসা পর্যটক অর্ণব ও প্রিয়াঙ্কা জানান, সাদাপাথর অসম্ভব সুন্দর! তবে এখানে পর্যটকদের বসার স্থান ও শৌচাগারসহ অবকাঠামোগত উন্নয়ন হলে এটি আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হতে পারত।

দীর্ঘদিন পর আশানুরূপ পর্যটক আসায় খুশি স্থানীয় নৌকার মাঝি, ফটোগ্রাফার ও ক্ষুদ্র ব্যবসায়ীরা। সাদাপাথর পর্যটন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আহমেদ রুবেল জানান, বৃহস্পতিবার থেকে শুরু হওয়া পর্যটকদের এই আগমন শনিবার বিকেল পর্যন্ত অব্যাহত রয়েছে। এতে ব্যবসায়ীদের গত কয়েক মাসের লোকসান কাটিয়ে ওঠার সম্ভাবনা তৈরি হয়েছে।

স্থানীয় সংবাদকর্মী লিটন মাহমুদ খান জানান, কয়েকশ কোটি টাকার পাথর লুটের কারণে সৌন্দর্য হারিয়েছিল এই কেন্দ্রটি। তবে লুণ্ঠিত পাথর উদ্ধার করে পুনরায় প্রতিস্থাপন করায় সাদাপাথর আবার তার পুরোনো রূপ ফিরে পেয়েছে।

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে কড়া নজরদারি রাখছে প্রশাসন। কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) সুজন চন্দ্র কর্মকার বলেন, পর্যটকদের সার্বিক নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি সাদা পোশাকে জেলা পুলিশ সার্বক্ষণিক তৎপর রয়েছে।

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

মেধাবীদের সংবর্ধিত করল জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন

মেধাবীদের সংবর্ধিত করল জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন

জৈন্তাপুর প্রতিনিধি: জৈন্তাপুরে জিপিএ-৫ প্রাপ্ত ২৮ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ও সংবর্ধনা প্রদান করেছে জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন। গতকাল মঙ্গলবার

সুনামগঞ্জে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী অবৈধ পথে বিদেশযাত্রা এবং সংশ্লিষ্ট দালালদের ফাঁদ প্রতিরোধে কঠোর পদক্ষেপের নির্দেশ

সুনামগঞ্জে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী অবৈধ পথে বিদেশযাত্রা এবং সংশ্লিষ্ট দালালদের ফাঁদ প্রতিরোধে কঠোর পদক্ষেপের নির্দেশ

সুনামগঞ্জ প্রতিনিধি: যেসকল দালালদের ফাঁদে পড়ে সুনামগঞ্জের যুবকরা অবৈধভাবে বিদেশে পাড়ি দিচ্ছে এবং অকালে প্রাণ হারাচ্ছে, তাদের দ্রুত চিহ্নিত করে

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ ও চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির সংবর্ধনা প্রদান

সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ ও চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির সংবর্ধনা প্রদান

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার বলেছেন,

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অভিযোগ

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অভিযোগ

সিলেটের সংবাদ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের তুরুকভাগ (পশ্চিমপাড়া) গ্রামে পুলিশের এক এএসআইসহ একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে বসতভিটার জমি

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস আজ

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস আজ

পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ আজ বুধবার হযরত শাহজালাল (রঃ) এর দরগাহ শরীফ প্রাঙ্গণ

বিশ্বনাথে কোটি টাকা ব্যায়ে প্রবাসীর মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা

বিশ্বনাথে কোটি টাকা ব্যায়ে প্রবাসীর মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা

বিশ্বনাথ প্রতিনিধি: আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় নিজের পৈত্রিক ভুমিতে কোটি টাকা ব্যায়ে প্রতিষ্ঠা করছেন আল্লাহ পবিত্র ঘর মসজিদ ও মাদ্রাসা।

চুনারুঘাটে শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রী ও দুস্থ নারীদের সেলাই মেশিন বিতরণ

চুনারুঘাটে শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রী ও দুস্থ নারীদের সেলাই মেশিন বিতরণ

চুনারুঘাট প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী, অনুদানের অর্থ এবং অসহায়-দুস্থ নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে