admin
প্রকাশিত: 10:05 AM, August 31, 2026
স্টাফ রিপোর্টার:
পরিবেশ-প্রতিবেশ সংকটাপন্ন (ইসিএ) টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার এলাকায় আইন অমান্য করে হাউসবোট রাখা দেখে অসন্তোষ প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। নিয়ম মেনে হাওরের পরিবেশ রক্ষার ওপর জোর দিয়েছেন তিনি।
গত শুক্র ও শনিবার রাজধানীর নটর ডেম কলেজের ৮৮ ব্যাচের বন্ধুদের নিয়ে কোনো প্রকার সরকারি প্রটোকল ছাড়া ব্যক্তিগত সফরে টাঙ্গুয়ার হাওর পরিদর্শনে যান প্রতিমন্ত্রী। সিলেট হয়ে মাইক্রোবাসে তাহিরপুরের আনোয়ারপুর ঘাট পৌঁছানোর পর ‘হাউসবোট আটলান্টিস’-এ ওঠার সময় আয়োজকরা তাকে চিনতে পারেন। সফরের প্রথম দিন ওয়াচ টাওয়ার এলাকায় ছোট নৌকায় ভ্রমণের সময় একটি হাউসবোটকে ওয়াচ টাওয়ারে বেঁধে রাখা দেখতে পান প্রতিমন্ত্রী।
বিষয়টি দেখে হাউসবোটের মালিকদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, “আইন অমান্য করে এভাবে যেন কেউ ইসিএ এলাকায় না আসে। পরিবেশ ও প্রতিবেশের ক্ষতি না করে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরকে বিষয়টি জানানো প্রয়োজন।”
ভ্রমণ শেষে ফেরার পথে তিনি বলেন, হাওর ও পাহাড়ের এই প্রাকৃতিক সৌন্দর্য রূপ যে কাউকেই মুগ্ধ করবে। তবে হাওরে চলাচলের ক্ষেত্রে সড়ক যোগাযোগের কিছুটা ঘাটতি রয়েছে। পরিবেশ ও প্রতিবেশের কোনো ক্ষতি না করে এই এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা হবে বলে জানান তিনি।
এ বিষয়ে হাউসবোট অ্যাসোসিয়েশনের সভাপতি আরাফাত হোসেন বলেন, “টাঙ্গুয়ার প্রাকৃতিক পরিবেশ রক্ষায় আইন সবার জন্য সমান হওয়া উচিত। হাওরের প্রতিবেশ ঠিক রাখতে প্রশাসন ও সর্বসাধারণের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।” সফরকালে প্রতিমন্ত্রী শুক্রবার রাতে হাওরে রাত্রিযাপন করেন এবং শনিবার টেকেরঘাট, নিলাদ্রি লেক ও শিমুল বাগান ঘুরে রবিবার সকালে রেলপথে ঢাকায় ফেরেন।
শারীরিক-মানসিক উৎকর্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ড জরুরি : প্রফেসর ডা. ফজলুর রহিম কায়সার সিলেট উইমেন্স মেডিকেল কলেজের বার্ষিক ক্রীড়া ও
বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদিত হওয়ায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ সরকারি
বিশ্বনাথ প্রতিনিধি: প্রবাসীদের অর্থায়নে পরিচালিত সমাজসেবামূলক সংগঠন বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের সোনাপুর চ্যারিটি গ্রুপের আয়োজনে যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবক আলহাজ্ব আজিজুর
জাতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বঙ্গবীর জেনারেল মুহাম্মদ আতাউল গণি ওসমানীর ১০৮ তম জন্মবার্ষিকী উদযাপন করেছে পার্টির জাতীয় কমিটি
বিশ্বনাথ প্রতিনিধি: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে এক বর্ণাঢ্য র্যালি, সমাবেশ
জগন্নাথপুর প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জগন্নাথপুর উপজেলা সদরে আয়োজিত অনুষ্ঠানে মিছিলসহকারে যোগ দিয়েছে রানীগঞ্জ ইউনিয়ন
ওসমানীনগর প্রতিনিধি: সিলেটের ওসমানীনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হুমায়ুন কবির ফোরামের ব্যানারে গতকাল মিছিল ও পথসভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার: আধুনিক ড্রোন প্রযুক্তির ব্যবহারে দুর্গম ও বনাঞ্চলবেষ্টিত এলাকাসহ দেশের সামগ্রিক সীমান্ত ব্যবস্থাপনা, নিরাপত্তা ও নজরদারি আরও কার্যকর ও