admin

প্রকাশিত: 7:09 AM, September 7, 2026

স্বেচ্ছাসেবক দলের সাথে মহানগর বিএনপির মতবিনিময়

স্বেচ্ছাসেবক দলের সাথে মহানগর বিএনপির মতবিনিময়

যেকোনো অপতৎপরতা রুখে দিতে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে: নাসিম হোসাইন

সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই স্বেচ্ছাসেবক দল গণতন্ত্র প্রতিষ্ঠা ও মানুষের অধিকার আদায়ের আন্দোলনে রাজপথে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। বিগত সময়ে ফেসিস্ট হাসিনাবিরোধী আন্দোলনে সংগঠনটি অত্যন্ত সাহসী ভূমিকা পালন করেছে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের গণতান্ত্রিক ধারা সমুন্নত রাখতে এবং যেকোনো অপতৎপরতা রুখে দিতে স্বেচ্ছাসেবক দলসহ জাতীয়তাবাদী শক্তির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জননেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে তৃণমূল পর্যায় থেকে শুরু করে মহানগরের প্রতিটি ওয়ার্ডে সাংগঠনিক ভিত্তি আরও জোরদার করতে হবে এবং দলীয় শৃঙ্খলা বজায় রেখে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে আস্থা অর্জন করতে হবে।

সিলেট মহানগর বিএনপির উদ্যোগে মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের সাথে সাংগঠনিক ও সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গতকাল রবিবার সন্ধ্যায় নগরীর কাজীরবাজার তোপখানাস্থ মহানগর বিএনপির কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভা পরিচালনা করেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। মতবিনিময় সভায় স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ মহানগরের আওতাধীন বিভিন্ন ইউনিটের সাংগঠনিক কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন এবং আগামী দিনে কেন্দ্রের যেকোনো কর্মসূচি সফল করতে সর্বাত্মক প্রস্তুত থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

সভায় সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান, যুগ্ম আহবায়ক মাছুম রাজ্জাক রুমেল, আবু ছালেহ মোহাম্মদ তাহের, সৈয়দ আমির আলী, সিনিয়র সদস্য জেহিন আহমেদ, আবির হাসান মুহিন, সালাউদ্দীন সাকের আহমদ, ইকবাল আহমেদ, জিয়া চৌধুরী, সোবহান আজাদ ও মো. সামাদ হোসেন উপস্থিত ছিলেন।

এছাড়া বিভিন্ন থানা কমিটির নেতৃবৃন্দের মধ্যে কোতোয়ালি থানার আহবায়ক কামরুজ্জামান দিপু, সদস্য সচিব আমজাদ হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক রাসেল মিয়া; শাহপরান থানার সদস্য সচিব সোলেমান খান, সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুস সালাম; দক্ষিণ সুরমা থানার আহবায়ক হোসেন আহমদ রোহুল, সদস্য সচিব মুন্না ঘোষ; জালালাবাদ থানার আহবায়ক সফিক রহমান, সিনিয়র যুগ্ম আহবায়ক ফজল রানা; এয়ারপোর্ট থানার আহবায়ক সৈকত ফাহাদ চৌধুরী তুষার, সদস্য সচিব এম এ হাসান এবং মোগলা বাজার থানার সদস্য সচিব ছয়েফ উদ্দীন ও সিনিয়র যুগ্ম আহবায়ক লিমন আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি


সর্বশেষ সংবাদ

সিলেটে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

সিলেটে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান বলেছেন, দুর্নীতি প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং তরুণ সমাজের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি

লামাকাজীতে সোনাপুর চ্যারিটি গ্রুপের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

লামাকাজীতে সোনাপুর চ্যারিটি গ্রুপের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের রাগীব রাবেয়া স্কুল অ্যান্ড কলেজের এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে স্থানীয় সমাজসেবামূলক

ছাতকে আধুনিক কৃষি প্রযুক্তির প্রশিক্ষণ সম্পন্ন

ছাতকে আধুনিক কৃষি প্রযুক্তির প্রশিক্ষণ সম্পন্ন

ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষকদের মধ্যে দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

বিশ্বনাথের খাজাঞ্চি ইউনিয়ন জামায়াতের সীরাত মাহফিল

বিশ্বনাথের খাজাঞ্চি ইউনিয়ন জামায়াতের সীরাত মাহফিল

রাসুলের (সা.) জীবনাদর্শই মানবতার মুক্তির পথ : মাহমুদুর রহমান দিলাওয়ার বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের সহকারী জেনারেল সেক্রেটারি মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার

মহানগর ৩৬নং ওয়ার্ড জামায়াতের দাওয়াতী সভা

মহানগর ৩৬নং ওয়ার্ড জামায়াতের দাওয়াতী সভা

জামায়াত কল্যাণমূলক ইসলামী সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করছে : মুহাম্মদ ফখরুল ইসলাম জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী

জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের এসএসসি উত্তীর্ণ সংবর্ধনা

জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের এসএসসি উত্তীর্ণ সংবর্ধনা

জীবনের প্রতিটি অর্জন নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেয় : বদরুজ্জামান সেলিম জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডের পরিচালক বদরুজ্জামান

বিশ্বনাথের আতাপুর-আকিলপুর সড়কের উন্নয়ন কাজ পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ

বিশ্বনাথের আতাপুর-আকিলপুর সড়কের উন্নয়ন কাজ পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ

বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথ উপজেলার ১নং লামাকাজী ইউনিয়নের আতাপুর-হাজরাই পরগনা বাজার ভায়া রাজাপুর-আকিলপুর সড়কের চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন উপজেলা

স্বেচ্ছাসেবক দলের সাথে মহানগর বিএনপির মতবিনিময়

স্বেচ্ছাসেবক দলের সাথে মহানগর বিএনপির মতবিনিময়

যেকোনো অপতৎপরতা রুখে দিতে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে: নাসিম হোসাইন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই