admin
প্রকাশিত: 7:18 AM, September 7, 2026
জামায়াত কল্যাণমূলক ইসলামী সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করছে : মুহাম্মদ ফখরুল ইসলাম
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কল্যাণমূলক ইসলামী সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে। ইসলামই মানুষকে অন্যায়, জুলুম ও নির্যাতন থেকে মুক্ত করে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার পথ দেখাতে পারে। রাষ্ট্রের প্রতিটি স্তরে জবাবদিহিতা নিশ্চিত করা গেলে মানুষের অধিকার, মর্যাদা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব।
তিনি গতকাল রবিবার বিকেলে নগরীর বালুচর এলাকায় সিলেট মহানগরীর শাহপরান পশ্চিম থানার ৩৬নং ওয়ার্ড জামায়াতে ইসলামী আয়োজিত দাওয়াতী সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
৩৬নং ওয়ার্ড জামায়াতের সভাপতি সাইফুল্লাহ মোহাম্মাদ তোফায়েলের সভাপতিত্বে ও সেক্রেটারি হাফিজ মাওলানা গোলাম রাব্বানীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন সাবেক অতিরিক্ত সচিব ফখরুল ইসলাম ও শাহপরান পশ্চিম থানা জামায়াতের নায়েবে আমীর মাস্টার আব্দুর রব।
সভায় আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, ৩৬নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সমাজসেবক মো. তারেক হাসান, সমাজসেবী ইকবাল আহমদ বাদল, সামসুল আলম, তাহের হাসান, সোহাগ আহমদ ও কলিম উদ্দিন।-বিজ্ঞপ্তি
সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান বলেছেন, দুর্নীতি প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং তরুণ সমাজের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের রাগীব রাবেয়া স্কুল অ্যান্ড কলেজের এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে স্থানীয় সমাজসেবামূলক
ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষকদের মধ্যে দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
রাসুলের (সা.) জীবনাদর্শই মানবতার মুক্তির পথ : মাহমুদুর রহমান দিলাওয়ার বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের সহকারী জেনারেল সেক্রেটারি মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার
জামায়াত কল্যাণমূলক ইসলামী সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করছে : মুহাম্মদ ফখরুল ইসলাম জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী
জীবনের প্রতিটি অর্জন নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেয় : বদরুজ্জামান সেলিম জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডের পরিচালক বদরুজ্জামান
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথ উপজেলার ১নং লামাকাজী ইউনিয়নের আতাপুর-হাজরাই পরগনা বাজার ভায়া রাজাপুর-আকিলপুর সড়কের চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন উপজেলা
যেকোনো অপতৎপরতা রুখে দিতে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে: নাসিম হোসাইন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই