admin

প্রকাশিত: 2:39 PM, September 9, 2026

লাক্কাতুরা চা বাগানে ভিয়েতনামের ৮১তম জাতীয় দিবস ও ভিওভি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

লাক্কাতুরা চা বাগানে ভিয়েতনামের ৮১তম জাতীয় দিবস ও ভিওভি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

সিলেটের লাক্কাতুরা চা বাগান প্রাথমিক বিদ্যালয়ে সমাজতান্ত্রিক প্রজাতন্ত্রী ভিয়েতনামের ৮১তম জাতীয় দিবস এবং ‘ভয়েস অব ভিয়েতনাম’ (ভিওভি)-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। গত সোমবার শিশু শিক্ষার্থীদের নিয়ে এ আনন্দ অনুষ্ঠানের আয়োজন করে বেতার শ্রোতা সংগঠন ‘সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ’।

অনুষ্ঠানে সার্ক বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দিদারুল ইকবাল’র নেতৃত্বে বক্তব্য রাখেন ক্লাবের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ বেতারের প্রাক্তন পরিচালক ড. মির শাহ আলম। এ সময় উপস্থিত ছিলেন সার্ক লাক্কাতুরা চা বাগান ইউনিটের সভাপতি বিক্রম রায় ও সদস্য অষ্টমী লোহার। অতিথিরা শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময়, চকলেট বিতরণ এবং আনন্দ ভাগাভাগি করেন।

নেতৃবৃন্দ ভিয়েতনামের জনগণ ও ভিওভি পরিবারের প্রতি শুভেচ্ছা জানান এবং উভয় দেশের অর্থনৈতিক, সাংস্কৃতিক ও কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করার আহ্বান জানান। পাশাপাশি বেতার ও শ্রোতা ক্লাবের মাধ্যমে দু’দেশের মাঝে একটি ‘মৈত্রী সেতু’ তৈরির প্রস্তাব দেন, যা লোকসংস্কৃতি, পর্যটন ও কারিগরি দক্ষতা বিনিময়ে যৌথ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, ১৯৪৫ সালের ২ সেপ্টেম্বর ভিয়েতনাম স্বাধীনতা লাভ করে এবং একই বছরের ৭ সেপ্টেম্বর ‘ভয়েস অব ভিয়েতনাম’ তাদের প্রথম সম্প্রচার শুরু করে।


সর্বশেষ সংবাদ

বদরউদ্দিন আহমদ কামরান হত্যাচেষ্টা মামলা

বদরউদ্দিন আহমদ কামরান হত্যাচেষ্টা মামলা

মিছিল থেকে বোমা হামলার অভিযোগে করা মামলায় বিএনপির ৭০ নেতাকর্মী খালাস স্টাফ রিপোর্টার: সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর

জকিগঞ্জে ১৯ বিজিবির অভিযান ১১ লাখ টাকার ভারতীয় গরু, জিরা ও বিড়ি জব্দ

জকিগঞ্জে ১৯ বিজিবির অভিযান ১১ লাখ টাকার ভারতীয় গরু, জিরা ও বিড়ি জব্দ

স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ১১ লাখ টাকার ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করেছে জকিগঞ্জ

সিএইচওজিএম ২০২৬ বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্বে হুমায়ুন কবির

সিএইচওজিএম ২০২৬ বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্বে হুমায়ুন কবির

স্টাফ রিপোর্টার: কমনওয়েলথ সরকার প্রধানদের বৈঠকে (সিএইচওজিএম ২০২৬) বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে অ্যান্টিগুয়া ও বারবুডা গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির।

ব্যাটারিচালিত রিকশা-ইজিবাইক বিধিমালার গেজেট প্রকাশে আনন্দ মিছিল ও সমাবেশ

ব্যাটারিচালিত রিকশা-ইজিবাইক বিধিমালার গেজেট প্রকাশে আনন্দ মিছিল ও সমাবেশ

সব সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইককে রেজিস্ট্রেশন এবং রুট পারমিট প্রদানপূর্বক বৈধভাবে চলাচলের আইনি স্বীকৃতি দিয়ে ‘বিধিমালা-২০২৬’ গেজেট

ব্যতিক্রমী আয়োজনে এডুলাইট ইসলামিক স্কুল’র শুভ উদ্বোধন

ব্যতিক্রমী আয়োজনে এডুলাইট ইসলামিক স্কুল’র শুভ উদ্বোধন

বয়োজ্যেষ্ঠদের দোয়া ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে নতুন শিক্ষাপ্রতিষ্ঠানের যাত্রা শুরু এক ব্যতিক্রমী ও পারিবারিক আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু

সরকারি কর্মসম্পাদনে স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষতা বাড়াতে জিপিএমএস গুরুত্বপূর্ণ: মহাপরিচালক

সরকারি কর্মসম্পাদনে স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষতা বাড়াতে জিপিএমএস গুরুত্বপূর্ণ: মহাপরিচালক

সরকারি দপ্তরের কর্মসম্পাদনে স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে জেলা তথ্য অফিস, সিলেটের আয়োজনে দুই দিনব্যাপী সরকারি কর্মসম্পাদন ব্যবস্থাপনা পদ্ধতি

জিয়া শিশু-কিশোর সংগঠন মহানগর যুগ্ম আহ্বায়ক ফাহিমের উপর হামলার নিন্দা

জিয়া শিশু-কিশোর সংগঠন মহানগর যুগ্ম আহ্বায়ক ফাহিমের উপর হামলার নিন্দা

জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেট মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক ফাহিম আহমদের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও তীব্র প্রতিবাদ জানিয়েছেন সংগঠনের

চোরাচালানের অভিনব কায়দা ব্যর্থ দক্ষিণ সুরমায় ৪৯০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ২

চোরাচালানের অভিনব কায়দা ব্যর্থ দক্ষিণ সুরমায় ৪৯০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা থানা পুলিশের একটি বিশেষ অভিযানে বালুবাহী ডাম্প ট্রাকের ভেতর অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৪৯০ বোতল