admin
প্রকাশিত: 2:14 PM, September 12, 2026
গতকাল শুক্রবার বিকেল ৫ টায় সিলেট জেলা আইনজীবী সমিতির ২নং বার লাইব্রেরী হল’ এ সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ১১-তম সম্মেলন ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। জেলা কার্যকরী সভাপতি মোঃ ছাদেক মিয়ার সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন পরিচালনায় উদ্বোধনী অধিবেশনে জাতীয় পতাকা উত্তোলণ করেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা কমিটির সভাপতি এডভোকেট কুমার চন্দ্র রায় ও দলীয় পতাকা উত্তোলন করেন বাংলাদশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক তফাজ্জল হোসেন। জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়। উদ্বোধনের পরেই এক বর্ণাঢ্য লাল পতাকা র্যালী শহরের জিন্দাবাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুণরায় সম্মেলন স্থলে এসে ২য় অধিবেশনের কাজ শুরু হয়।
২য় অধিবেশনের শুরুতেই গত সম্মেলন হতে এ পর্যন্ত সংঠনের নেতাকর্মী, শুভাকাঙ্খী এবং শ্রমিক আন্দোলনে নিহতদের স্মরণে শোক প্রস্তাব পাঠ করা হয় এবং দাঁড়িয়ে এক মিনিট শোক নিরবতা পালন করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক তফাজ্জল হোসেন ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শ্রমিকনেতা রজত বিশ্বাস।
এছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ, সুনামগঞ্জ জেলা হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়নের সভাপতি সুরঞ্জিত দাস, জাতীয় ছাত্রদল সিলেট জেলা আহবায়ক শুভ আজাদ (শান্ত), মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি তারেশ চন্দ্র দাস, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন দক্ষিণ সুরমা উপজেলা ১ম সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আনোয়ার হোসেন, শাহপরান থানা কমিটির সভাপতি জয়নাল মিয়া, ১১-তম সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মীর মোহাম্মদ জসিম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক ইমান আলীসহ প্রমুখ।
মোঃ ছাদেক মিয়াকে সভাপতি ও জলিল মীরা (জসিম উদ্দিন)-কে সাধারণ সম্পাদক এবং মোঃ রাশেদ মিয়াকে সাংগঠনিক সম্পাদক করে নির্বাচিত কমিটি ঘোষণা করা হয়। নব নির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান সম্মেলনের প্রধান অতিথি শ্রমিকনেতা তফাজ্জল হোসেন।-বিজ্ঞপ্তি
সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ বাংলাদেশে যেকোনো জনগুরুত্বপূর্ণ আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন খেলাফত মজলিস যুক্তরাজ্য সাউথ
বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব ও জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন বলেছেন, ব্যবসায়ীদের পেশাগত
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, দীর্ঘদিনের স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে আজ দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক
সিলেটকে একটি আধুনিক, বাসযোগ্য ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের সূচনা হিসেবে ‘সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ’ (সিউক)-এর প্রথম
ব্যবসায়ী ও উৎপাদনকারীরা অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন: কাইয়ুম চৌধুরী সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরীর ব্যবসা-বাণিজ্যের
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ওসমানীনগর উপজেলা শাখার উদ্যোগে সীরাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ সেপ্টেম্বর রবিবার বাদ মাগরিব তাজপুর বাজারস্থ
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে উপজেলার লামাকাজী ইউনিয়নে ‘সোনাপুর চ্যারিটি গ্রুপ’র পক্ষ থেকে সিরাজপুর কাজীবাড়ী ইসলামীয়া দাখিল মাদরাসা থেকে ২০২৬ সালে
সিলেটে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে আন্তর্জাতিক বেতার সংস্থা রেডিও রিপাবলিক ইন্দোনেশিয়া (জজও)-এর ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। গত শুক্রবার নগরীর শাহপরানের হোটেল