admin
প্রকাশিত: 5:55 PM, September 12, 2026
নিজ নিজ দায়িত্ব আন্তরিকতার সঙ্গে পালন এবং পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে ইসকন সিলেট বিভাগের কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানিয়েছেন ইসকন বাংলাদেশের সহসভাপতি, ইসকন সিলেট মন্দিরের অধ্যক্ষ ও ইসকন সিলেট বিভাগীয় কমিটির প্রধান উপদেষ্টা শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ। তিনি বলেন, “বিভাগীয় কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে সবাইকে নিজ নিজ দায়িত্ব আন্তরিকতার সঙ্গে পালন করতে হবে। পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে সিলেট বিভাগের ধর্মীয়, সাংগঠনিক ও মানবকল্যাণমূলক কার্যক্রম আরও বিস্তৃত করতে হবে।”
গতকাল শুক্রবার সিলেট নগরের ইসকন মন্দিরের নতুন অভ্যর্থনা কক্ষে ইসকন সিলেট বিভাগীয় কমিটির পুনর্গঠন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সকাল ১০টায় শুরু হওয়া এ সভা চলে বেলা ৩টা পর্যন্ত।
সভায় ইসকন সিলেট বিভাগীয় কমিটির নতুন সম্পাদক হিসেবে ঔদার্য গৌর দাস ব্রহ্মচারীর নাম ঘোষণা করা হয়। তিনি বর্তমানে ইসকন হবিগঞ্জ মন্দিরের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। কমিটির অন্যান্য দায়িত্বে থাকা ব্যক্তিরা নিজ নিজ দায়িত্বে বহাল রয়েছেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইসকন ইয়ুথ ফোরামের কো-অর্ডিনেটর দেবামৃত নিতাই দাস ব্রহ্মচারী।
সভায় গত এক বছরে বিভাগীয় কমিটির বিভিন্ন দায়িত্বে থাকা ব্যক্তিদের কার্যক্রম পর্যালোচনা করা হয়। দায়িত্বপ্রাপ্তরা নিজ নিজ ক্ষেত্রে গত বছরের কার্যক্রম, অভিজ্ঞতা ও দায়িত্ব পালনের বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি আগামী দিনের কার্যক্রম আরও সুন্দরভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় পরিকল্পনা ও সমন্বয় নিয়ে আলোচনা হয়।
অনুষ্ঠানে ইসকন বাংলাদেশের রিসলভের চেয়ারম্যান যুগধর্ম দাস অধিকারী বক্তব্য দেন। সভায় হবিগঞ্জে ইসকনের নতুন মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান নিয়েও বিস্তারিত আলোচনা হয়। আগামী ১৩ নভেম্বর, শুক্রবার দিনব্যাপী এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। হবিগঞ্জের ইসকন মন্দিরে অনুষ্ঠানের আয়োজন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করতে প্রস্তুতি, দায়িত্ব বণ্টন ও পারস্পরিক সমন্বয় নিয়ে আলোচনা হয়।
এ ছাড়া সিলেট বিভাগের বিভিন্ন জেলায় নামহট্ট সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। স্থানীয় পর্যায়ে নামহট্ট কার্যক্রম আরও সম্প্রসারণ, ভক্তদের সম্পৃক্ততা বৃদ্ধি এবং সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করার বিষয়ে সভায় গুরুত্ব দেওয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন ইসকন বাংলাদেশের সহ-সভাপতি, ইসকন সিলেট মন্দিরের অধ্যক্ষ ও ইসকন সিলেট বিভাগীয় কমিটির প্রধান উপদেষ্টা শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ, ইসকন বাংলাদেশের রিসলভের চেয়ারম্যান যুগধর্ম দাস অধিকারী,নতুন বিভাগীয় সম্পাদক ঔদার্য গৌর দাস ব্রহ্মচারী,ইসকন সিলেট বিভাগীয় কমিটির বিভাগীয় প্রশাসন ও জনসংযোগ বিভাগের সহ-সম্পাদক রত্নেশ্বর কৃষ্ণ দাস ব্রহ্মচারী, ইসকন সিলেট বিভাগীয় কমিটির বিবাহ ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় সদস্য বলদেব কৃপা দাস অধিকারী, ইসকন সিলেট বিভাগীয় কমিটির দুর্যোগ ব্যবস্থাপনা ও সমাজসেবা বিভাগের বিভাগীয় সদস্য বুদ্ধি গৌর দাস অধিকারী,ইসকন সিলেট মন্দিরের সাধারণ সম্পাদক ভাগবত করুনা দাস ব্রহ্মচারীসহ বিভাগীয় কমিটির বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিরা ও নেতৃবৃন্দ।
এ ছাড়া বিভাগীয় কমিটির সদস্য, ভক্ত ও সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা সভায় উপস্থিত ছিলেন। সবশেষে ইসকন হবিগঞ্জ মন্দিরের উদ্যোগে সভায় উপস্থিত সবার মধ্যে সুস্বাদু মহাপ্রসাদ বিতরণ করা হয়। মহাপ্রসাদ গ্রহণের মধ্য দিয়ে পাঁচ ঘণ্টাব্যাপী এ আয়োজনের সমাপ্তি হয়।-বিজ্ঞপ্তি
মিছিল থেকে বোমা হামলার অভিযোগে করা মামলায় বিএনপির ৭০ নেতাকর্মী খালাস স্টাফ রিপোর্টার: সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর
স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ১১ লাখ টাকার ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করেছে জকিগঞ্জ
স্টাফ রিপোর্টার: কমনওয়েলথ সরকার প্রধানদের বৈঠকে (সিএইচওজিএম ২০২৬) বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে অ্যান্টিগুয়া ও বারবুডা গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির।
সব সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইককে রেজিস্ট্রেশন এবং রুট পারমিট প্রদানপূর্বক বৈধভাবে চলাচলের আইনি স্বীকৃতি দিয়ে ‘বিধিমালা-২০২৬’ গেজেট
বয়োজ্যেষ্ঠদের দোয়া ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে নতুন শিক্ষাপ্রতিষ্ঠানের যাত্রা শুরু এক ব্যতিক্রমী ও পারিবারিক আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু
সরকারি দপ্তরের কর্মসম্পাদনে স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে জেলা তথ্য অফিস, সিলেটের আয়োজনে দুই দিনব্যাপী সরকারি কর্মসম্পাদন ব্যবস্থাপনা পদ্ধতি
জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেট মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক ফাহিম আহমদের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও তীব্র প্রতিবাদ জানিয়েছেন সংগঠনের
স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা থানা পুলিশের একটি বিশেষ অভিযানে বালুবাহী ডাম্প ট্রাকের ভেতর অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৪৯০ বোতল