admin
প্রকাশিত: 5:31 AM, December 31, 2025

বিএনপির প্রার্থী রেজা কিবরিয়া (বাঁয়ে) ও স্বতন্ত্র প্রার্থী শেখ সুজাত মিয়া
হবিগঞ্জ-১ (নবীগঞ্জ ও বাহুবল) সংসদীয় আসনে ধানের শীষের চূড়ান্ত কাণ্ডারি হিসেবে সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়াকে বেছে নিয়েছে বিএনপি।
তবে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াইয়ে নেমেছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা শেখ সুজাত মিয়া।
গত সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র জমার শেষ দিনে উভয়েই তাঁদের মনোনয়নপত্র দাখিল করেন।
রেজা কিবরিয়া ২০১৮ সালের নির্বাচনেও জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারে ধানের শীষ প্রতীক নিয়ে লড়াই করেছিলেন। এবার তিনি সরাসরি বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তাঁর পৈতৃক নিবাস নবীগঞ্জের জলালশাপ গ্রামে। কিবরিয়া পরিবার ও বিএনপির একটি বৃহৎ অংশ তাঁর সমর্থনে মাঠে সক্রিয়।
অন্যদিকে, যুক্তরাজ্যপ্রবাসী বিএনপি নেতা শেখ সুজাত মিয়া এই আসনের সাবেক সংসদ সদস্য। তিনি দলীয় মনোনয়ন বঞ্চিত হওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। শেখ সুজাত মিয়া বলেন, আমি দীর্ঘ ৩৬ বছর ধরে এই এলাকার মানুষের সুখে-দুখে পাশে আছি। এলাকার মানুষ আমাকে প্রার্থী হিসেবে চাইছে। তাদের দাবির মুখেই আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি।
বিএনপি এবার অনেক আসনে আইনি জটিলতা এড়াতে একাধিক প্রার্থী রাখলেও শেখ সুজাত মিয়ার স্বতন্ত্র প্রার্থিতা স্থানীয় রাজনীতিতে বেশ আলোচনার জন্ম দিয়েছে। তাঁর এই অবস্থানকে অনেকে ‘বিদ্রোহী প্রার্থী’ হিসেবে দেখছেন। তবে এ বিষয়ে রেজা কিবরিয়া এখন পর্যন্ত গণমাধ্যমের কাছে কোনো মন্তব্য করতে রাজি হননি।
উল্লেখ্য যে, মঙ্গলবার সন্ধ্যায় বিএনপি দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হওয়ায় সারা দেশে ৯ নেতাকে বহিষ্কার করেছে। যদিও সেই তালিকায় এখন পর্যন্ত শেখ সুজাত মিয়ার নাম আসেনি, তবে প্রার্থীতা প্রত্যাহার না করলে তাঁর বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ বাংলাদেশে যেকোনো জনগুরুত্বপূর্ণ আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন খেলাফত মজলিস যুক্তরাজ্য সাউথ
বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব ও জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন বলেছেন, ব্যবসায়ীদের পেশাগত
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, দীর্ঘদিনের স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে আজ দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক
সিলেটকে একটি আধুনিক, বাসযোগ্য ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের সূচনা হিসেবে ‘সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ’ (সিউক)-এর প্রথম
ব্যবসায়ী ও উৎপাদনকারীরা অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন: কাইয়ুম চৌধুরী সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরীর ব্যবসা-বাণিজ্যের
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ওসমানীনগর উপজেলা শাখার উদ্যোগে সীরাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ সেপ্টেম্বর রবিবার বাদ মাগরিব তাজপুর বাজারস্থ
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে উপজেলার লামাকাজী ইউনিয়নে ‘সোনাপুর চ্যারিটি গ্রুপ’র পক্ষ থেকে সিরাজপুর কাজীবাড়ী ইসলামীয়া দাখিল মাদরাসা থেকে ২০২৬ সালে
সিলেটে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে আন্তর্জাতিক বেতার সংস্থা রেডিও রিপাবলিক ইন্দোনেশিয়া (জজও)-এর ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। গত শুক্রবার নগরীর শাহপরানের হোটেল