admin

প্রকাশিত: 2:35 PM, September 13, 2026

সিলেটে জাপা মহাসচিব বিএনপি দেশ পরিচালনায় অদক্ষতার পরিচয় দিচ্ছে

সিলেটে জাপা মহাসচিব বিএনপি দেশ পরিচালনায় অদক্ষতার পরিচয় দিচ্ছে

বিএনপি দেশ পরিচালনায় অদক্ষতার পরিচয় দিচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, অসহনীয় লোডশেডিং, গ্যাস সংকট ও দুর্নীতি মারাত্মক আকার ধারণ করেছে। সাধারণ মানুষ আজ চরম ভোগান্তির শিকার। জ্বালানিসংকটে কলকারখানাগুলো বন্ধ হচ্ছে এবং শ্রমিকরা চাকরি হারাচ্ছেন, কৃষকদের উচ্চ মূল্যে সার কিনতে হচ্ছে। এতে সরকারের ব্যর্থতা, অব্যবস্থাপনা, অদক্ষতা ও পরিকল্পনাহীনতা প্রমাণিত হচ্ছে।

গতকাল শনিবার বিকেল ৩টায় সিলেটে জাপার কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

আওয়ামী লীগ সরকারের পতনের পর এই প্রথম সিলেটে প্রকাশ্যে সভা করলো সিলেট জাপা। জেলা শাখার উদ্যোগে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।

জেলার আহবায়ক ছাব্বির আহমদের সভাপতিত্বে ও সদস্য সচিব আলতাফুর রহমান আলতা, যুগ্ম আহবায়ক নাজমুল ইসলামের যৌথ পরিচালনায় প্রধান বক্তা ছিলেন জাপার প্রেসিডিয়াম সদস্য জহিরুল ইসলাম জহির। এছাড়া বিশেষ অতিথির বক্তব্য দেন প্রেসিডিয়াম সদস্যফখরুল ইসলাম, এ টিইউ তাজ রহমান,অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভুইয়া, আলমগীর শিকদার লোটন,আরিফুর রহমান খান,ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস, নুরুন নাহার বেগম, চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুল্লাহ সিদ্দিকী, খলিলুর রহমান,আহাদ ইউ চৌধুরী শাহিন, কেন্দ্রীয় নেতা জাতীয় কৃষক পার্টির সদস্য সচিব আব্দুল কুদ্দুস, জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আরিফ আলী।

এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মহানগরের সদস্য সচিব আব্দুস শহীদ লস্কর বশির, সিলেট-৪ আসনের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী মুজিবুর রহমান ডালিম, জাপানেতা জয়নাল আবদীন ও মকবুল হোসেন সহ প্রত্যেক উপজেলা ও পৌর শাখার অর্ধ শতাধিক দায়িত্বশীল নেতৃবৃন্দ বক্তব্য দেন।


সর্বশেষ সংবাদ

বদরউদ্দিন আহমদ কামরান হত্যাচেষ্টা মামলা

বদরউদ্দিন আহমদ কামরান হত্যাচেষ্টা মামলা

মিছিল থেকে বোমা হামলার অভিযোগে করা মামলায় বিএনপির ৭০ নেতাকর্মী খালাস স্টাফ রিপোর্টার: সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর

জকিগঞ্জে ১৯ বিজিবির অভিযান ১১ লাখ টাকার ভারতীয় গরু, জিরা ও বিড়ি জব্দ

জকিগঞ্জে ১৯ বিজিবির অভিযান ১১ লাখ টাকার ভারতীয় গরু, জিরা ও বিড়ি জব্দ

স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ১১ লাখ টাকার ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করেছে জকিগঞ্জ

সিএইচওজিএম ২০২৬ বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্বে হুমায়ুন কবির

সিএইচওজিএম ২০২৬ বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্বে হুমায়ুন কবির

স্টাফ রিপোর্টার: কমনওয়েলথ সরকার প্রধানদের বৈঠকে (সিএইচওজিএম ২০২৬) বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে অ্যান্টিগুয়া ও বারবুডা গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির।

ব্যাটারিচালিত রিকশা-ইজিবাইক বিধিমালার গেজেট প্রকাশে আনন্দ মিছিল ও সমাবেশ

ব্যাটারিচালিত রিকশা-ইজিবাইক বিধিমালার গেজেট প্রকাশে আনন্দ মিছিল ও সমাবেশ

সব সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইককে রেজিস্ট্রেশন এবং রুট পারমিট প্রদানপূর্বক বৈধভাবে চলাচলের আইনি স্বীকৃতি দিয়ে ‘বিধিমালা-২০২৬’ গেজেট

ব্যতিক্রমী আয়োজনে এডুলাইট ইসলামিক স্কুল’র শুভ উদ্বোধন

ব্যতিক্রমী আয়োজনে এডুলাইট ইসলামিক স্কুল’র শুভ উদ্বোধন

বয়োজ্যেষ্ঠদের দোয়া ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে নতুন শিক্ষাপ্রতিষ্ঠানের যাত্রা শুরু এক ব্যতিক্রমী ও পারিবারিক আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু

সরকারি কর্মসম্পাদনে স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষতা বাড়াতে জিপিএমএস গুরুত্বপূর্ণ: মহাপরিচালক

সরকারি কর্মসম্পাদনে স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষতা বাড়াতে জিপিএমএস গুরুত্বপূর্ণ: মহাপরিচালক

সরকারি দপ্তরের কর্মসম্পাদনে স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে জেলা তথ্য অফিস, সিলেটের আয়োজনে দুই দিনব্যাপী সরকারি কর্মসম্পাদন ব্যবস্থাপনা পদ্ধতি

জিয়া শিশু-কিশোর সংগঠন মহানগর যুগ্ম আহ্বায়ক ফাহিমের উপর হামলার নিন্দা

জিয়া শিশু-কিশোর সংগঠন মহানগর যুগ্ম আহ্বায়ক ফাহিমের উপর হামলার নিন্দা

জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেট মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক ফাহিম আহমদের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও তীব্র প্রতিবাদ জানিয়েছেন সংগঠনের

চোরাচালানের অভিনব কায়দা ব্যর্থ দক্ষিণ সুরমায় ৪৯০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ২

চোরাচালানের অভিনব কায়দা ব্যর্থ দক্ষিণ সুরমায় ৪৯০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা থানা পুলিশের একটি বিশেষ অভিযানে বালুবাহী ডাম্প ট্রাকের ভেতর অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৪৯০ বোতল