admin
প্রকাশিত: 2:40 PM, September 13, 2026
মিশিগান প্রতিনিধি:
যুক্তরাষ্ট্রের মিশিগানের স্টারলিং হাইটস সিটির ‘জেমস সি নেলসন পার্কে’ অত্যন্ত আনন্দঘন ও বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশন’-এর রজত জয়ন্তী পিকনিক-২০২৬।
সংগঠনের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী খাজা আফজাল হোসেন ও অ্যাডভোকেট দীপক চৌধুরীর যৌথ পরিচালনায় গত সোমবার দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়।
দুপুর ৩টায় উভয় দেশের জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন এবং ২৫টি রঙিন বেলুন ও প্ল্যাকার্ড উড়িয়ে বার্ষিক এই আনন্দ উৎসবের প্রথম পর্বের শুভ উদ্বোধন করা হয়। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাজী আব্দুর রকিব।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর ড. মোহাম্মদ রফিক উদ্দিন। উদ্বোধনী বক্তা হিসেবে সংগঠনের উপদেষ্টা প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, “সংগঠনকে গতিশীল করতে হলে নতুন প্রজন্মের নেতৃত্বকে এগিয়ে আসার সুযোগ তৈরি করে দিতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা লুৎফুর রহমান, মনাফ আহমদ বাবুল, ডিজিএম জয়নাল আহমদ, ফিজারেল স্কুল বোর্ডের ট্রাস্টি সদস্য খাজা শাহাব আহমদ, সফিকুর রহমান, ওলিউর রহমান, অধ্যাপক আমিনুল হক, তাজুল ইসলাম, সাইফ উদ্দীন ভূঁইয়া, অধ্যাপক ওবায়দুল্লাহ বাবুল, ফায়জুর রহমান, দিলোয়ার হোসেন, আব্দুর রহিম এবং কাউন্সিলম্যান কামরুল হাসান।
মধ্যাহ্নভোজের পর দ্বিতীয় পর্বের আলোচনা ও সৌজন্য সাক্ষাৎ পর্বে উপস্থিত ছিলেন প্রফেসর এম মোস্তফা কামাল, কাউন্সিলম্যান আবু মুসা, কাউন্সিলম্যান নাঈম চৌধুরী, ভাইস চেয়ারম্যান তাহমিনা আক্তার লিমা, অ্যাডভোকেট আজম মাসুম, ফয়সল ইসলাম, ফয়সল আহমদ, সাংবাদিক তুফায়েল রাজা, সাংবাদিক মাহমুদুল হক লিটু, সাংবাদিক ফয়সল আহমদ মুন্না, সাংবাদিক রানা, সাংবাদিক সাহেদ আহমদ, সাংবাদিক সুলায়মান আহমদ, সাব্বির খান, খোকন আহমদ, আলী রাজা রাজু, লন্ডন থেকে আগত বদরুল আলম, সালাউদ্দীন, হারুন চৌধুরী, খলকুর রহমান, তারেক আহমদ, সালেহ রাজেল ও আব্দুল বাছিত।
এছাড়া সংগঠনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, নারী নেতৃবৃন্দ এবং সিলেট জেলার জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলার আমেরিকা প্রবাসী বাসিন্দারা সপরিবারে অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
তৃতীয় পর্বে শিশু, কিশোর, পুরুষ ও নারীদের জন্য ২৫টি ক্রীড়া ইভেন্টের আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ী ১০০ জন প্রতিযোগীর হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয়। একই সঙ্গে সংগঠনের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) ও ২৮তম বার্ষিকী উপলক্ষে পৃথক দুটি কেক কাটা হয়। অনুষ্ঠানের শেষ আকর্ষণে রাফেল ড্র-এর মাধ্যমে ফ্রিজ, টিভি ও ল্যাপটপসহ ১৫টি মূল্যবান পুরস্কার বিজয়ীদের মাঝে বিতরণ করা হয়।
স্টাফ রিপোর্টার: মশাবাহিত রোগ বিশেষ করে ডেঙ্গু প্রতিরোধে সারা দেশের ন্যায় সিলেটেও সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। সিলেটের বিভাগীয় কমিশনার
মিশিগান প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের মিশিগানের স্টারলিং হাইটস সিটির ‘জেমস সি নেলসন পার্কে’ অত্যন্ত আনন্দঘন ও বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘গ্রেটার জৈন্তিয়া
স্টাফ রিপোর্টার: দীর্ঘায়িত রোহিঙ্গা সংকটের একটি সমন্বিত, মর্যাদাপূর্ণ ও টেকসই সমাধানের লক্ষ্য নিয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত হয়ে গেল
বিএনপি দেশ পরিচালনায় অদক্ষতার পরিচয় দিচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। তিনি বলেন, বর্তমান
বিয়ানীবাজারে দেড় কোটি টাকা ব্যয়ে আড়াই কিলোমিটার রাস্তা পাকাকরণ উদ্বোধন সংস্কারের লক্ষ্যে বিভিন্ন বিভিন্ন রাস্তাঘাট ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন সনাতন ধর্মলাম্বী
রেডিওর ইতিবাচক বার্তা কাজে লাগিয়ে মাদকমুক্ত, সবুজ ও সমৃদ্ধ সমাজ গড়ার আহ্বান জানিয়েছেন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রতিষ্ঠাতা
শান্তিগঞ্জ প্রতিনিধি: দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ বাস্তবায়নের লক্ষ্যে সুনামগঞ্জের শান্তিগঞ্জে তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
ধর্মপাশা প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে ফজলুল হক সেলবর্ষী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা