admin
প্রকাশিত: 4:37 AM, September 14, 2026
সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের ঘোষগাঁও (রাধাকোনা) এলাকার একটি প্রবাসী বসতবাড়িকে কেন্দ্র করে জনমনে তীব্র ক্ষোভ ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, লন্ডন প্রবাসী লুৎফুর রহমানের ওই বাড়িতে দীর্ঘ দিন ধরে চলছে অসামাজিক ও অনৈতিক কর্মকাণ্ড এবং মাদকের রমরমা ব্যবসা।
এসব অপকর্মের মাধ্যমে এলাকার উঠতি বয়সের তরুণদের মাদকাসক্ত করে তোলার পেছনে মূল কারিগর হিসেবে উঠে এসেছে ‘নরসিংদী সাজনা’ নামের এক নারীর নাম।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘোষগাঁও গ্রামের বাসিন্দা ও লন্ডন প্রবাসী লুৎফুর রহমানের শূন্য বাড়িতে গত প্রায় তিন বছর ধরে কেয়ারটেকার (তত্ত্বাবধায়ক) পরিচয়ে বসবাস করছেন নরসিংদী এলাকার সাজনা বেগম ও তার স্বামী সালাম মিয়া। অভিযোগ রয়েছে, কেয়ারটেকারের আড়ালে এই দম্পতি ভবনটিকে নিরাপদ আস্তানা হিসেবে ব্যবহার করে অনৈতিক কর্মকাণ্ড ও মাদকের কারবার চালিয়ে আসছে।
গ্রামের বাসিন্দারা জানান, প্রবাসীর বাড়ির সুযোগ নিয়ে দিন-রাত অপরিচিত নারী-পুরুষের আনাগোনা লেগেই থাকে। বাহ্যিকভাবে বিষয়টি কেয়ারটেকারের পরিবার থাকার মতো মনে হলেও বাস্তবে সেখানে গড়ে তোলা হয়েছে এক গোপন অপকর্মের নেটওয়ার্ক। এই চক্রের চটকদার জালে পা দিয়ে স্থানীয় ও আশপাশের এলাকার অনেক তরুণ ধ্বংসের পথে ঠেলে দেওয়া হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ঘোষগাঁও এলাকার একাধিক বাসিন্দা জানান, দীর্ঘদিন ধরে আমরা এই অনৈতিক কাজ ও মাদক ব্যবসার বিষবৃক্ষ দেখে আসছি। এলাকার পরিবেশ পুরোপুরি বিনষ্ট হয়ে যাচ্ছে। তরুণ ও যুবসমাজকে রক্ষা করতে হলে এখনই এই আস্তানা গুঁড়িয়ে দেওয়া প্রয়োজন।
এলাকাবাসীর দাবি, অবিলম্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে প্রবাসীর ওই বাড়িতে অভিযান চালিয়ে ‘নরসিংদী সাজনা’ দম্পতির প্রকৃত সত্য উদঘাটন করা হোক এবং এই অপকর্মের সাথে জড়িতদের কঠোর শাস্তির আওতায় আনা হোক।
সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ বাংলাদেশে যেকোনো জনগুরুত্বপূর্ণ আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন খেলাফত মজলিস যুক্তরাজ্য সাউথ
বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব ও জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন বলেছেন, ব্যবসায়ীদের পেশাগত
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, দীর্ঘদিনের স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে আজ দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক
সিলেটকে একটি আধুনিক, বাসযোগ্য ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের সূচনা হিসেবে ‘সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ’ (সিউক)-এর প্রথম
ব্যবসায়ী ও উৎপাদনকারীরা অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন: কাইয়ুম চৌধুরী সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরীর ব্যবসা-বাণিজ্যের
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ওসমানীনগর উপজেলা শাখার উদ্যোগে সীরাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ সেপ্টেম্বর রবিবার বাদ মাগরিব তাজপুর বাজারস্থ
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে উপজেলার লামাকাজী ইউনিয়নে ‘সোনাপুর চ্যারিটি গ্রুপ’র পক্ষ থেকে সিরাজপুর কাজীবাড়ী ইসলামীয়া দাখিল মাদরাসা থেকে ২০২৬ সালে
সিলেটে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে আন্তর্জাতিক বেতার সংস্থা রেডিও রিপাবলিক ইন্দোনেশিয়া (জজও)-এর ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। গত শুক্রবার নগরীর শাহপরানের হোটেল