admin
প্রকাশিত: 2:07 PM, September 14, 2026
রাসূল (সাঃ)-এর সুশাসন ও জীবন দর্শনই শ্রমজীবী মানুষের মুক্তির পথ : মুহাম্মদ ফখরুল ইসলাম
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সিলেট মহানগরী আমীর ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় রাসূলুল্লাহ (সাঃ)-এর জীবন ও কর্মই হতে পারে সর্বোত্তম আদর্শ। মহানবী (সাঃ) শ্রমিকের পারিশ্রমিক যথাসময়ে পরিশোধ এবং তাদের সঙ্গে সম্মানজনক আচরণের শিক্ষা দিয়েছেন। তাঁর সীরাতে শ্রমজীবী মানুষের অধিকার ও মর্যাদা রক্ষার যে দৃষ্টান্ত রয়েছে, তা অনুসরণ করেই ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব।
তিনি গত শনিবার রাতে সীরাতুন্নবী (সাঃ) উপলক্ষে সিলেট জেলা আইনজীবী সমিতির ২নং বার হলে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগর আয়োজিত সীরাত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো ফয়জুল হক।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মহানগর জামায়াতের নায়েবে আমীর ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র পদপ্রার্থী ড. নুরুল ইসলাম বাবুল, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর হোসাইন, বাংলাদেশ মজলিসুল মুফাসসিরীনের কেন্দ্রীয় সহকারী জেনারেল সেক্রেটারি মাওলানা মাহমুদুর রহমান দিলওয়ার।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, ফেডারেশনের সিলেট মহানগর সহ সভাপতি মিয়া মোহাম্মদ রাসেল, এস এম মনোয়ার, সহ-সাধারণ সম্পাদক কফিল উদ্দিন আলমগীর, আক্কাস আলী, নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক দিলশাদ মিয়া, অর্থ সম্পাদক আব্দুল জলিল এবং অফিস ও প্রচার সম্পাদক নাজমুল ইসলাম প্রমুখ। সেমিনারে ফেডারেশনের সিলেট মহানগর নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন থানা ও ট্রেড ইউনিয়নের দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণীপেশার বিপুল সংখ্যক শ্রমজীবী মানুষ অংশ নেন।-বিজ্ঞপ্তি
রাষ্ট্রপ্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট আগমন উপলক্ষে প্রস্তুতি সভার আয়োজন করেছে সিলেট মহানগর তাঁতী দল। সোমবার (১৪ সেপ্টেম্বর) নগরীর
প্রবাসে সিলেট বিভাগের মানুষের অধিকার আদায়, জনকল্যাণ এবং দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণের প্রত্যয় নিয়ে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ’ যুক্তরাজ্য
রাসূল (সাঃ)-এর সুশাসন ও জীবন দর্শনই শ্রমজীবী মানুষের মুক্তির পথ : মুহাম্মদ ফখরুল ইসলাম জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সিলেট মহানগরী
এক দশক ধরে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করে যাচ্ছে সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার।
‘সুশিক্ষা হলো মানুষের সবচেয়ে শক্তিশালী সম্পদ’ সিলেটে বসবাসরত মৌলভীবাজার জেলাবাসীদের ঐতিহ্যবাহী সংগঠন ‘মৌলভীবাজার সমিতি, সিলেট’-এর ব্যবস্থাপনায় ও মৌলভীবাজার সমিতি শিক্ষা
জার্নিমেকারজবস (জেএমজে)-এ নতুন অধ্যায় শুরু হয়েছে, যার মাধ্যমে মোয়াম্মির চৌধুরী প্রতিষ্ঠানে একজন বিনিয়োগকারী ও পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে যুক্ত হয়েছেন।
সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ে সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজের উদ্যোগে এক ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল ১০টা থেকে
মেয়াদোত্তীর্ণ কমিটি পুনর্গঠনের উদ্যোগ, ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলে নতুন নেতৃত্বের অপেক্ষা মো.জুনেদ আহমদ,ফ্রান্স: জাতীয় কাউন্সিল সামনে রেখে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো