admin

প্রকাশিত: 5:03 AM, September 15, 2026

বেশি বাড়াবাড়ি করলে ফেসবুকে লেখার হুমকি

বেশি বাড়াবাড়ি করলে ফেসবুকে লেখার হুমকি

বিপ্লবের বিরুদ্ধে নতুন অভিযোগ

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘ ১৪ বছর সম্পর্ক ও একাধিকবার শারীরিক সম্পর্কের অভিযোগ প্রকাশ্যে আসার পর এবার সিলেটের টিলাগড়-গোপালটিলা এলাকার বাসিন্দা বিপ্লব কুমার পালের বিরুদ্ধে ভুক্তভোগী যুবতীকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

ভুক্তভোগীর দাবি, তার অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের পর আরও ক্ষিপ্ত হয়ে বিপ্লব তাকে ফোনে ভয়ভীতি দেখাচ্ছেন এবং বিষয়টি নিয়ে বেশি বাড়াবাড়ি করলে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ওই যুবতীর বিরুদ্ধে লেখালেখি করবেন বলেও হুমকি দিয়েছেন।

ভুক্তভোগী ‘রীনা রায়’ (ছদ্মনাম) জানান, বিয়ের আশ্বাস দিয়ে দীর্ঘদিন তার সঙ্গে সম্পর্ক বজায় রাখেন বিপ্লব। তার অভিযোগ, সম্পর্কের সময় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাকে একাধিকবার শারীরিক সম্পর্ক করা হয়। দীর্ঘ প্রায় ১৪ বছরের সম্পর্কের পরও তাকে বিয়ে না করে বিপ্লব অন্য এক নারীকে বিয়ে করেছেন বলে দাবি করেন তিনি।

এর আগে এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগ নিয়ে একটি সংবাদ প্রকাশিত হলে বিষয়টি আরও আলোচনায় আসে। ভুক্তভোগীর দাবি, সংবাদ প্রকাশের পর থেকেই বিপ্লব তার ওপর চাপ সৃষ্টি করতে শুরু করেন। ফোনে তাকে হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।রীনা রায়ের ভাষ্য, “আমার সঙ্গে এত বছর সম্পর্ক রাখার পর বিয়ে না করে অন্য জায়গায় বিয়ে করেছে। আমি বিচার চেয়েছি বলেই এখন আমাকে বিভিন্নভাবে ভয় দেখানো হচ্ছে। আমাকে বলা হচ্ছে, বেশি বাড়াবাড়ি করলে আমার বিরুদ্ধে ফেসবুকে লেখালেখি করা হবে।”ভুক্তভোগীর অভিযোগ, দীর্ঘদিন ধরে বিয়ের আশ্বাস দিয়ে সম্পর্ক বজায় রাখার পর এখন বিচার চাওয়ায় উল্টো তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে। এতে তিনি আরও নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।

তিনি বলেন, আমি কোনো অপরাধ করিনি। আমি শুধু আমার সঙ্গে হওয়া ঘটনার বিচার চাই। কিন্তু এখন আমাকে ভয় দেখানো হচ্ছে, আমার নামে ফেসবুকে অপপ্রচার চালানোর হুমকি দেওয়া হচ্ছে।

ভুক্তভোগীর দাবি, বিপ্লবের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্কের বিষয়টি স্থানীয় অনেক মানুষ এবং বিপ্লবের ঘনিষ্ঠজনদেরও জানা ছিল। তাদের বিয়ের বিষয়েও বিভিন্ন সময় আলোচনা হয়েছিল বলে তিনি দাবি করেন।অভিযোগের বিষয়ে বিপ্লব কুমার পালের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এদিকে, সংবাদ প্রকাশের পর অভিযোগকারীকে হুমকি দেওয়ার অভিযোগ নতুন করে তদন্তের দাবি জোরালো করেছে। ভুক্তভোগী তার নিরাপত্তা নিশ্চিত করা এবং পুরো বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন। চলবে পরবর্তী পর্বে: কে এই বিপ্লব? দীর্ঘদিনের সম্পর্ক, বিয়ের প্রতিশ্রুতি এবং অভিযোগের নেপথ্যের আরও তথ্য।


সর্বশেষ সংবাদ

আট বছরেও স্থায়ী ক্যাম্পাস হয়নি সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের

আট বছরেও স্থায়ী ক্যাম্পাস হয়নি সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের

৮০ একর জমি হস্তান্তরের পরও নির্মাণকাজে গতি নেই, ২ হাজার ৩৬ কোটি টাকার প্রকল্প নিয়ে প্রশ্ন আব্দুর রহমান: প্রতিষ্ঠার আট

খন্দকার মুক্তাদিরের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের বৈঠক চামড়া, জাহাজ নির্মাণ ও হালকা প্রকৌশলে জার্মান বিনিয়োগ চায় বাংলাদেশ

খন্দকার মুক্তাদিরের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের বৈঠক চামড়া, জাহাজ নির্মাণ ও হালকা প্রকৌশলে জার্মান বিনিয়োগ চায় বাংলাদেশ

সিলেটের সংবাদ ডেস্ক: চামড়া ও চামড়াজাত পণ্য, জাহাজ নির্মাণ ও পুনর্ব্যবহার এবং হালকা প্রকৌশলসহ সম্ভাবনাময় শিল্পখাতে জার্মান বিনিয়োগ ও প্রযুক্তি

খন্দকার মুক্তাদিরের আজ দিনব্যাপী সিলেট সফর

খন্দকার মুক্তাদিরের আজ দিনব্যাপী সিলেট সফর

শাহজালাল ও শাহ পরানের মাজার জিয়ারতসহ রাষ্ট্রপতির সংবর্ধনায় যোগ দেবেন স্টাফ রিপোর্টার: বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বে

সিলেটে এক দিনে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১৬৪

সিলেটে এক দিনে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১৬৪

স্টাফ রিপোর্টার: সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে প্রাণহানি থামছেই না। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নতুন করে

সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ভোট ১২ই নভেম্বর

সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ভোট ১২ই নভেম্বর

সিলেটের সংবাদ ডেস্ক: ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সাত ধাপে করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১২ই নভেম্বর প্রথম

রাষ্ট্রপ্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট আগমনকে স্বাগত জানিয়ে সভা

রাষ্ট্রপ্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট আগমনকে স্বাগত জানিয়ে সভা

রাষ্ট্রপ্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট আগমন উপলক্ষে প্রস্তুতি সভার আয়োজন করেছে সিলেট মহানগর তাঁতী দল। গতকাল সোমবার নগরীর বন্দরবাজারস্থ

আইনশৃঙ্খলা কমিটির সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতার অন্তর্ভুক্তিতে ক্ষোভ

আইনশৃঙ্খলা কমিটির সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতার অন্তর্ভুক্তিতে ক্ষোভ

জুড়ী প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবক লীগের জুড়ী উপজেলার যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলামকে আইনশৃঙ্খলা কমিটিতে যুক্ত করা হয়েছে।

ভুতুড়ে বিলে নাকাল শান্তিগঞ্জ

ভুতুড়ে বিলে নাকাল শান্তিগঞ্জ

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের শান্তিগঞ্জে ঘনঘন লোডশেডিং ও অস্বাভাবিক বিদ্যুৎ বিল নিয়ে জনমনে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। একদিকে প্রচণ্ড গরমে