admin

প্রকাশিত: 6:34 AM, September 15, 2026

সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ভোট ১২ই নভেম্বর

সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ভোট ১২ই নভেম্বর

সিলেটের সংবাদ ডেস্ক:

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সাত ধাপে করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১২ই নভেম্বর প্রথম ধাপের ভোট অনুষ্ঠিত হবে। এ ধাপে দেশের ৮০ উপজেলার ইউনিয়ন পরিষদে ভোট হবে। গতকাল নির্বাচন কমিশনে কমিশন সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। বলেন, স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে প্রাক-প্রস্তুতিমূলক সভা হয়েছে। সেখানে সাত ধাপে ভোট করার প্রাথমিক সিদ্ধান্ত নেয়া হয়েছে। সাড়ে চার হাজারের মতো ইউনিয়ন পরিষদে সাত ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা হবে। তৃতীয় ধাপে এসব আলোচনা করার পরিকল্পনা রয়েছে। ইসি সানাউল্লাহ বলেন, সাত ধাপে স্থানীয় সরকার নির্বাচন করতে চায় কমিশন। প্রথম ধাপের নির্বাচনের সম্ভাব্য তারিখ ১২ই নভেম্বর, দ্বিতীয় ধাপ ১৩ই ডিসেম্বর, তৃতীয় ধাপ ৩০শে ডিসেম্বর, চতুর্থ ধাপ ১৭ই জানুয়ারি, পঞ্চম ধাপ ৪ঠা ফেব্রুয়ারি, ষষ্ঠ ধাপ ২২শে এপ্রিল ও সপ্তম ধাপের ভোটের সম্ভাব্য তারিখ ২৭শে মে অনুষ্ঠিত হওয়ার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে।

তিনি বলেন, চট্টগ্রাম ও কুমিল্লায় তিনটি করে উপজেলায় প্রথম ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে। কারণ এ দুই জেলায় উপজেলার সংখ্যা বেশি। এ ছাড়া, যেসব জেলায় ১০ বা তার বেশি উপজেলা রয়েছে, সেসব জেলার দু’টি করে উপজেলায় প্রথম ধাপে ভোট হবে।

তিনি বলেন, আদালতের রায়ের কারণে দু’টি উপজেলায় নির্বাচন করতে হবে। আর বাকি উপজেলাগুলো বেশি সংখ্যক উপজেলা থাকা জেলাগুলোতে আনুপাতিক হারে সমন্বয় করে প্রথম ধাপে রাখা হয়েছে। ইসি সানাউল্লাহ আরও বলেন, ষষ্ঠ ও সপ্তম ধাপকে অপেক্ষাকৃত হালকা রাখা হবে।

সর্বশেষ সংবাদ

জিয়াকে গুলি করেন মতিউর হত্যার আগে চট্টগ্রামে হেলিকপ্টারে এরশাদ

জিয়াকে গুলি করেন মতিউর হত্যার আগে চট্টগ্রামে হেলিকপ্টারে এরশাদ

মো.জুনেদ আহমদ,ফ্রান্স সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করেছিলেন তৎকালীন লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান। আর হত্যাকাণ্ডের দুই দিন আগে তৎকালীন সেনাপ্রধান

ছাতকে বিতর্কিত আ’লীগ নেতা স্বপনকে গণধোলাই

ছাতকে বিতর্কিত আ’লীগ নেতা স্বপনকে গণধোলাই

পুলিশ হেফাজতে নেওয়ার ১০ ঘণ্টার মধ্যেই মুক্তি, ভূমিকা নিয়ে প্রশ্ন দোয়ারাবাজার প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে অভিযুক্ত আওয়ামী লীগ

তদন্তের দাবিতে সারীঘাটবাসীর সংবাদ সম্মেলন কথিত মাদ্রাসা-এতিমখানার নামে অনুদান সংগ্রহের অভিযোগ

তদন্তের দাবিতে সারীঘাটবাসীর সংবাদ সম্মেলন কথিত মাদ্রাসা-এতিমখানার নামে অনুদান সংগ্রহের অভিযোগ

স্টাফ রিপোর্টার: সিলেটের গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার সারীঘাট এলাকায় মাদ্রাসা, মসজিদ ও এতিমখানার নাম ব্যবহার করে ভূয়া চাঁদা ও অনুদান

আট বছরেও স্থায়ী ক্যাম্পাস হয়নি সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের

আট বছরেও স্থায়ী ক্যাম্পাস হয়নি সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের

৮০ একর জমি হস্তান্তরের পরও নির্মাণকাজে গতি নেই, ২ হাজার ৩৬ কোটি টাকার প্রকল্প নিয়ে প্রশ্ন আব্দুর রহমান: প্রতিষ্ঠার আট

খন্দকার মুক্তাদিরের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের বৈঠক চামড়া, জাহাজ নির্মাণ ও হালকা প্রকৌশলে জার্মান বিনিয়োগ চায় বাংলাদেশ

খন্দকার মুক্তাদিরের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের বৈঠক চামড়া, জাহাজ নির্মাণ ও হালকা প্রকৌশলে জার্মান বিনিয়োগ চায় বাংলাদেশ

সিলেটের সংবাদ ডেস্ক: চামড়া ও চামড়াজাত পণ্য, জাহাজ নির্মাণ ও পুনর্ব্যবহার এবং হালকা প্রকৌশলসহ সম্ভাবনাময় শিল্পখাতে জার্মান বিনিয়োগ ও প্রযুক্তি

খন্দকার মুক্তাদিরের আজ দিনব্যাপী সিলেট সফর

খন্দকার মুক্তাদিরের আজ দিনব্যাপী সিলেট সফর

শাহজালাল ও শাহ পরানের মাজার জিয়ারতসহ রাষ্ট্রপতির সংবর্ধনায় যোগ দেবেন স্টাফ রিপোর্টার: বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বে

সিলেটে এক দিনে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১৬৪

সিলেটে এক দিনে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১৬৪

স্টাফ রিপোর্টার: সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে প্রাণহানি থামছেই না। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নতুন করে

সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ভোট ১২ই নভেম্বর

সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ভোট ১২ই নভেম্বর

সিলেটের সংবাদ ডেস্ক: ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সাত ধাপে করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১২ই নভেম্বর প্রথম