admin

প্রকাশিত: ৬:২৯ পূর্বাহ্ণ, জানুয়ারি ১, ২০২৬

জাফলংয়ে বিজিবি ও ডিবির লাইনম্যান ডালিম চক্র, জমজমাট বখরা বাণিজ্য

জাফলংয়ে বিজিবি ও ডিবির লাইনম্যান ডালিম চক্র, জমজমাট বখরা বাণিজ্য

খলিলুর রহমান: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং গুচ্ছগ্রাম ১২৭৪ ও ১২৭৫ সীমান্ত পিলার এলাকা এখন ভারতীয় মাদক দ্রব্য সহ বিভিন্ন অবৈধ পণ্য সামগ্রী চোরাচালানের চারণভূমিতে পরিনত হয়েছে।

সীমান্ত সংবাদ সূত্র জানায়, সিলেট জেলা যুবদলের বহিষ্কৃত নেতা কাশেম বাহিনীর প্রভাব দেখিয়ে জাফলং গুচ্ছগ্রাম ১২৭৪ ও ১২৭৫ পিলার এলাকায় বিজিবি ও ডিবি পুলিশের লাইনম্যান পরিচয়ে চাঁদাবাজ ও একাধিক মামলার পোলাতক আসামি ‘ডালিম ও তার সিন্ডিকেট’ দীর্ঘ দিন যাবত ভারতীয় অবৈধ চোরাচালানের নিয়ন্ত্রণ করছে।

খোজ নিয়ে জানা জানা যায়, সিলেটের অন্যতম নৈসর্গিক পর্যটন এলাকা জাফলং গুচ্ছগ্রাম ১২৭৪ ও ১২৭৫ সীমান্ত পিলার এলাকা চোরাচালানী সিন্ডিকেট চক্র ভারতীয় অবৈধ মাদক দ্রব্য ও বিভিন্ন পণ্য সামগ্রী সংরক্ষণের হেডকোয়ার্টার হিসেবে পরিচালনা করছে তারা ।

ভারত থেকে অবৈধ মাদকদ্রব্য সহ বিভিন্ন পণ্য সামগ্রি প্রথমে জাফলংয়ের এই গুচ্ছগ্রাম ও লাল মাটি এলাকায় এনে গোদামজাত বা সংরক্ষণ করে রাখা হয়। তারপর বিজিবি ও পুলিশের সেল্টারে জাফলংয় টু সিলেট হয়ে দেশের বিভিন্ন প্রান্তে লাইমম্যান ডালিম বাহিনীর সহযোগিতায় নিরাপদ ভাবে চলে যাচ্ছে।

জাফলংয়ের এই গুচ্ছগ্রাম ও লাল মাটি এলাকা এক সময় খুব শান্তিপ্রিয় ছিলো। দীর্ঘ দিন যাবত এখানে অবৈধ ভারতীয় চোরাচালানী মালামালের চারণভূমি হিসেবে পরিনত হওয়ায় এখানকার নাগরিকদের শান্তি, ঘুম, চলাফেরা প্রায় দূর্বিসহ হয়ে পড়েছে।

এখানকার বেশ কয়েকজন নাগরিকদের সাথে এ ব্যপারে জানতে চাইলে তারা বলেন, জাফলংয়ের গুচ্ছগ্রাম ও লাল মাটি এলাকার মানুষ একসময় খুব শান্তিতে জীবন পার ও চলাফেরা পার করছিলেন। বর্তমানে চোরাচালানী চক্রের লাইনম্যান ডালিম বাহিনীর কারণে আমাদের জীবন প্রায় অতিষ্ঠ হয়ে পড়েছে। এই ডালিম বাহিনীর কারণে এখানকার সাধারণ যুব সম্প্রদায় চোরাচালানী সহ নানান অপকর্মে জড়িয়ে পড়ছে। আমরা এ ব্যাপারে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের জোড়ালো পদক্ষেপ কামনা করছি।


সর্বশেষ সংবাদ

সভাপতি আরিফ সামাদ, সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান তালামীযে ইসলামিয়া সিলেট

সভাপতি আরিফ সামাদ, সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান তালামীযে ইসলামিয়া সিলেট

মহানগর শাখার কাউন্সিল সম্পন্ন ‎‎বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর শাখার ২০২৬-২৭ সেশনের কাউন্সিল ও অভিষেক সম্পন্ন হয়েছে। গত মঙ্গলবার

বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ

বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ

সিলেটের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির ২০২৬-২০২৯ মেয়াদের কার্যকরী পরিষদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া হয়েছে।

সাবেক ছাত্রলীগ নেতার সহযোগী প্রতারক বেলাল গ্রেফতার, ভুক্তভোগী ব্যবসায়ী নিরাপত্তাহীনতায়

সাবেক ছাত্রলীগ নেতার সহযোগী প্রতারক বেলাল গ্রেফতার, ভুক্তভোগী ব্যবসায়ী নিরাপত্তাহীনতায়

সিলেটের ঐতিহ্যবাহী বাণিজ্যিক এলাকা কালীঘাটের এক ব্যবসায়ীর প্রায় ৬০ লক্ষ টাকা আত্মসাতের মামলায় বেলাল আহমদ নামের এক প্রতারককে গ্রেফতার করেছে

ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালুর তারিখ জানালেন হাইকমিশনার

ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালুর তারিখ জানালেন হাইকমিশনার

প্রায় ২ বছর বাংলাদেশিদের জন্য টুরিস্ট ভিসা চালু করল ভারত। আগামী ২৮ জুন থেকে ট্যুরিস্ট ভিসার আবেদন করা যাবে বলে

সুরঞ্জিত সেন হত্যা চেষ্টা মামলায় খালাস পেলেন আরিফ, বাবর ও গৌছ

সুরঞ্জিত সেন হত্যা চেষ্টা মামলায় খালাস পেলেন আরিফ, বাবর ও গৌছ

২০০৪ সালে সুনামগঞ্জের দিরাইয়ে সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় চাঞ্চল্যকর বোমা হামলা ও হত্যাচেষ্টা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, প্রবাসী

শেখ হাসিনাসহ ১০ আসামিকে ফেরাতে ইন্টারপোলে রেড নোটিশের আবেদন

শেখ হাসিনাসহ ১০ আসামিকে ফেরাতে ইন্টারপোলে রেড নোটিশের আবেদন

স্টাফ রিপোর্টার: দুর্নীতির বিভিন্ন মামলায় অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০ জন পলাতক আসামিকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের কাছে রেড

শিক্ষা-স্বাস্হ্য-কৃষিসহ সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বাড়াও: বাসদ

শিক্ষা-স্বাস্হ্য-কৃষিসহ সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বাড়াও: বাসদ

ধনী তোষণের বাজেট নয় জনকল্যাণমুখী বাজেট, শিক্ষা-স্বাস্থ্য-কৃষিসহ সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে অসম বাণিজ্য চুক্তি বাতিল, এনসিটি

সুনামগঞ্জ জেলা পরিষদের বিশেষ বাজেট সভা সম্পন্ন

সুনামগঞ্জ জেলা পরিষদের বিশেষ বাজেট সভা সম্পন্ন

প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়নে জেলা পরিষদের কার্যক্রমকে গতিশীল করতে হবে: মিজান চৌধুরী সুনামগঞ্জ জেলা পরিষদের মাসিক সভা ও বিশেষ বাজেট সভা