admin
প্রকাশিত: 4:58 PM, September 18, 2026
ফ্রান্স প্রতিনিধি:
ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইতালি যাওয়ার চেষ্টাকালে নৌকাডুবিতে আট বাংলাদেশির মৃত্যুর ঘটনায় মানবপাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সিআইডির মানবপাচার ইউনিটের (টিএইচবি) একটি দল গত ১৬ সেপ্টেম্বর সন্ধ্যায় মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মাদারীপুরের রাজৈর উপজেলার পূর্ব সরমঙ্গল গ্রামের মৃত আশরাফ আলী বাঘার ছেলে মো. রফিকুল ইসলাম রফিক বাঘা (৫৪) এবং গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কানোরিয়া গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে মো. আমির হোসেন স্বপন (৩৮)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৯ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন সময়ে কয়েকজন বাংলাদেশি নাগরিককে লিবিয়া থেকে সমুদ্রপথে ইতালি পাঠানোর চেষ্টা করা হয়। এ সময় তিউনিসিয়া উপকূলে একটি নৌকা ডুবে গেলে আট বাংলাদেশি মারা যান। পরে নিহতদের মরদেহ সরকারি ব্যবস্থাপনায় দেশে ফিরিয়ে এনে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। ওই ঘটনায় বেঁচে যাওয়া একমাত্র ভুক্তভোগী আদালতে দেওয়া জবানবন্দিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম ও ঠিকানা প্রকাশ করেন বলে জানিয়েছে সিআইডি।
সিআইডির তদন্তে বলা হয়েছে, একটি সংঘবদ্ধ মানবপাচারকারী চক্র ভুক্তভোগীদের বৈধ পথে ইতালি পাঠানোর প্রলোভন দেখিয়ে তাঁদের পরিবারের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ নেয়। পরে তাঁদের অবৈধভাবে লিবিয়া থেকে ইঞ্জিনচালিত ট্রলারে করে ইতালি পাঠানোর চেষ্টা করা হয়। তিউনিসিয়া উপকূলে ট্রলারটি ডুবে গেলে আট বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়। সিআইডির ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, তাঁরা নিহত ভুক্তভোগী রাসেল শেখ (১৯)-এর পরিবারের কাছ থেকে অর্থ সংগ্রহ এবং মানবপাচারকারী চক্রের অন্য সদস্যদের কাছে সেই অর্থ পৌঁছে দেওয়ার সঙ্গে যুক্ত ছিলেন। রাসেলকে বিদেশে পাঠানোর প্রক্রিয়াতেও তাঁরা সহযোগিতা করেন বলে জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া গেছে।
সিআইডি জানিয়েছে, গ্রেপ্তার রফিকুল ইসলামের বিরুদ্ধে মাদারীপুরের রাজৈর থানায় ১৪ মে ২০২৬ একটি মামলা হয়েছে। মামলাটিতে মানবপাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২-এর ৬, ৭, ৮, ৯ ও ১০ ধারা এবং দণ্ডবিধি, ১৮৬০-এর ৩০২ ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলাটির তদন্ত করছে সিআইডির মানবপাচার শাখা। তদন্তের অংশ হিসেবে গ্রেপ্তার ব্যক্তিদের সঙ্গে জড়িত অন্য ব্যক্তি, পলাতক আসামি এবং চক্রটির দেশি-বিদেশি সহযোগীদের শনাক্তের চেষ্টা চলছে। একই সঙ্গে সম্ভাব্য অন্যান্য ভুক্তভোগীকেও শনাক্ত করার কাজ চলছে বলে জানিয়েছে সিআইডি। এ মামলায় এর আগে গুরুদাস বারই (৪৫) ও মো. মোতলেব মাতব্বর (৬৮) নামে আরও দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বিদেশে কর্মসংস্থান, অভিবাসন বা ভ্রমণের ক্ষেত্রে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রলোভনে পড়ে যথাযথ যাচাই ছাড়া অর্থ বা পাসপোর্ট হস্তান্তর না করার আহ্বান জানিয়েছে সিআইডি।
বিদেশ যাওয়ার ক্ষেত্রে সরকার অনুমোদিত বৈধ প্রক্রিয়া অনুসরণ এবং সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বৈধতা যাচাই করার পরামর্শ দিয়েছে সংস্থাটি। সিআইডি আরও জানিয়েছে, ভিসা দেওয়ার নামে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অস্বাভাবিক অঙ্কের অর্থ দাবি করলে, পাসপোর্ট জিম্মি করে রাখলে কিংবা ভিসা জালিয়াতি, মানবপাচার বা অবৈধ অভিবাসনের সঙ্গে জড়িত থাকার সন্দেহ হলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অথবা সিআইডিকে জানাতে হবে।
জালালাবাদ গ্যাস টি এন্ড ডি সিষ্টেম লিমিটেডের পরিচালক মো. বদরুজ্জামান সেলিম বলেছেন, নজরুল ছিলেন সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও স্বাধীনচেতনার কবি।
খন্দকার মুক্তাদিরের প্রচেষ্টায় সিলেটে পুরোনো কারাগারের স্থানে হচ্ছে নান্দনিক পার্ক ও মাহবুব আলী খান মুক্তিযুদ্ধ জাদুঘর স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর
সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ও দক্ষ প্রজন্ম গড়ে তুলতে শিক্ষার সুযোগ আরও বিস্তৃত
স্টাফ রিপোর্টার: সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর বিতর্কিত একান্ত ব্যক্তিগত সহকারী (এপিএস) শহীদ চৌধুরীর বোন সাহানা চৌধুরীর
ফ্রান্স প্রতিনিধি: ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইতালি যাওয়ার চেষ্টাকালে নৌকাডুবিতে আট বাংলাদেশির মৃত্যুর ঘটনায় মানবপাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে
অবকাঠামো, জ্বালানি, প্রযুক্তি ও ওষুধশিল্পে সহযোগিতার তাগিদ মো.জুনেদ আহমদ,ফ্রান্স বাংলাদেশের অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানি, মহাকাশ, প্রযুক্তি ও ওষুধশিল্পসহ সম্ভাবনাময় বিভিন্ন খাতে
সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবী আসন্ন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র পদপ্রার্থী ড.
স্টাফ রিপোর্টার: আগামী পাঁচ বছরের মধ্যে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ভর্তুকি শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব হবে বলে জানিয়েছেন