admin

প্রকাশিত: 5:26 PM, September 18, 2026

সিসিকের রাষ্ট্রপতির সংবর্ধনায় আনোয়ারুজ্জামানের এপিএসের বোন প্রভাবশালী আওয়ামী লীগ নেত্রী সাহানা

সিসিকের রাষ্ট্রপতির সংবর্ধনায় আনোয়ারুজ্জামানের এপিএসের বোন প্রভাবশালী আওয়ামী লীগ নেত্রী সাহানা

স্টাফ রিপোর্টার:

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর বিতর্কিত একান্ত ব্যক্তিগত সহকারী (এপিএস) শহীদ চৌধুরীর বোন সাহানা চৌধুরীর আধিপত্য বহাল রাখা নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ক্ষমতার পটপরিবর্তনের পরও সিসিকের মূল সারির আমন্ত্রিত অতিথি তালিকায় তাঁর উপস্থিতি এবং সাম্প্রতিক এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রথম সারিতে আসন পাওয়া নিয়ে দলের ত্যাগী ও নিপীড়িত নেতাকর্মীদের মাঝে চরম ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে।

সিলেট উইমেন্স চেম্বারের নেত্রী সাহানা চৌধুরী বিগত আওয়ামী লীগ সরকারের আমলে মহিলা আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও সাবেক মেয়র আনোয়ারুজ্জামানসহ একাধিক প্রভাবশালী নেতার সাথে তাঁর ঘনিষ্ঠতার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বিদ্যমান।

সম্প্রতি সিসিক আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি আমন্ত্রণ পেয়ে উপস্থিত ছিলেন। সেখানে তাঁকে প্রথম সারিতে বসতে দেওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে ছবি তুলতে দেখা যায়। পরবর্তীতে তিনি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে উক্ত অনুষ্ঠানের ছবি পোস্ট করেন।

স্থানীয় একাধিক নেতা অভিযোগ করেন, আন্দোলনের সময় নির্যাতিত ও দীর্ঘদিন ধরে দলে ভূমিকা রাখা অনেক ত্যাগী নেতাকর্মী যেখানে মূল অনুষ্ঠানে স্থান পাননি, সেখানে বিগত সরকারের সুবিধাভোগী পরিবারের সদস্যকে এভাবে প্রাধান্য দেওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

উল্লেখ্য, সাহানা চৌধুরীর ভাই শহীদ চৌধুরীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম-দুর্নীতি এবং গত ৫ আগস্টের পূর্বে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণের ঘটনায় সম্পৃক্ততার একাধিক গুরুতর অভিযোগ রয়েছে।

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নজরুলের সিলেট আগমনের শতবর্ষ উদযাপন নজরুল ছিলেন সাম্য, মানবতা, অসাম্প্রদায়িক চেতনার কবি: বদরুজ্জামান সেলিম

নজরুলের সিলেট আগমনের শতবর্ষ উদযাপন নজরুল ছিলেন সাম্য, মানবতা, অসাম্প্রদায়িক চেতনার কবি: বদরুজ্জামান সেলিম

জালালাবাদ গ্যাস টি এন্ড ডি সিষ্টেম লিমিটেডের পরিচালক মো. বদরুজ্জামান সেলিম বলেছেন, নজরুল ছিলেন সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও স্বাধীনচেতনার কবি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের সভায় সিদ্ধান্ত

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের সভায় সিদ্ধান্ত

খন্দকার মুক্তাদিরের প্রচেষ্টায় সিলেটে পুরোনো কারাগারের স্থানে হচ্ছে নান্দনিক পার্ক ও মাহবুব আলী খান মুক্তিযুদ্ধ জাদুঘর স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর

ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে: এমপি তাহসিনা রুশদীর লুনা

ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে: এমপি তাহসিনা রুশদীর লুনা

সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ও দক্ষ প্রজন্ম গড়ে তুলতে শিক্ষার সুযোগ আরও বিস্তৃত

সিসিকের রাষ্ট্রপতির সংবর্ধনায় আনোয়ারুজ্জামানের এপিএসের বোন প্রভাবশালী আওয়ামী লীগ নেত্রী সাহানা

সিসিকের রাষ্ট্রপতির সংবর্ধনায় আনোয়ারুজ্জামানের এপিএসের বোন প্রভাবশালী আওয়ামী লীগ নেত্রী সাহানা

স্টাফ রিপোর্টার: সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর বিতর্কিত একান্ত ব্যক্তিগত সহকারী (এপিএস) শহীদ চৌধুরীর বোন সাহানা চৌধুরীর

ভূমধ্যসাগরে নৌকাডুবিতে ৮ বাংলাদেশির মৃত্যু মানবপাচারের অভিযোগে গ্রেপ্তার ২

ভূমধ্যসাগরে নৌকাডুবিতে ৮ বাংলাদেশির মৃত্যু মানবপাচারের অভিযোগে গ্রেপ্তার ২

ফ্রান্স প্রতিনিধি: ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইতালি যাওয়ার চেষ্টাকালে নৌকাডুবিতে আট বাংলাদেশির মৃত্যুর ঘটনায় মানবপাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে

ফ্রান্সের রাষ্ট্রদূত ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বৈঠক

ফ্রান্সের রাষ্ট্রদূত ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বৈঠক

অবকাঠামো, জ্বালানি, প্রযুক্তি ও ওষুধশিল্পে সহযোগিতার তাগিদ মো.জুনেদ আহমদ,ফ্রান্স বাংলাদেশের অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানি, মহাকাশ, প্রযুক্তি ও ওষুধশিল্পসহ সম্ভাবনাময় বিভিন্ন খাতে

ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের সীরাতুন্নবী (সা.) সেমিনার সমাজে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠায় রাসুল (সা.) সর্বোত্তম আদর্শ : ড. নূরুল ইসলাম বাবুল

ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের সীরাতুন্নবী (সা.) সেমিনার সমাজে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠায় রাসুল (সা.) সর্বোত্তম আদর্শ : ড. নূরুল ইসলাম বাবুল

সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবী আসন্ন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র পদপ্রার্থী ড.

৫ বছরের মধ্যে টিসিবির ভর্তুকি শূন্যের কোঠায় আনা হবে: বাণিজ্যমন্ত্রী

৫ বছরের মধ্যে টিসিবির ভর্তুকি শূন্যের কোঠায় আনা হবে: বাণিজ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার: আগামী পাঁচ বছরের মধ্যে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ভর্তুকি শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব হবে বলে জানিয়েছেন