admin

প্রকাশিত: 10:23 AM, September 24, 2026

সিলেট মহানগর বিএনপির সাথে মতবিনিময় নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না : খন্দকার মুক্তাদির

সিলেট মহানগর বিএনপির সাথে মতবিনিময় নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না : খন্দকার মুক্তাদির

সিলেট-১ আসনের সংসদ সদস্য, বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বর্তমান দেশ গঠন এবং দেশের সর্বস্তরের মানুষের আশা-আকাক্সক্ষার প্রতীক হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আমাদের নেতাকর্মীদের প্রতিকূল পরিবেশেও সব সময় রাজপথে দৃঢ় থাকতে হবে। কোনো প্রকার অপশক্তি যেন দেশের শান্তি ও স্থিতিশীলতা বিনষ্ট করতে না পারে, সেজন্য নেতাকর্মীদের রাজপথে সদা সজাগ ও সতর্ক থাকার নির্দেশ দিচ্ছি এবং স্পষ্ট করে বলে দিতে চাই, নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না।

গত মঙ্গলবার সন্ধ্যায় সিলেট মহানগর বিএনপির কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন । সিলেট মহানগর বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের সাথে সাংগঠনিক ও সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশন প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জালালাবাদ গ্যাসের পরিচালক বদরুজ্জামান সেলিম ও হুমায়ুন কবির শাহীন, সহ সভাপতি ডা. নাজমুল ইসলাম, জিয়াউল গনি আরিফিন জিল্লুর, জিয়াউল হক জিয়া, সুদীপ রঞ্জন সেন বাপ্পু, মাহবুব কাদির শাহী, ডাঃ আশরাফ আলী, আব্দুল হাকিম, আফজাল উদ্দিন,আব্দুর রহিম মল্লিক, জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব, মুর্শেদ আহমদ মুকুল, শামীম মজুমদার, মির্জা বেলায়েত হাসান লিটন, মাহবুবুল হক চৌধুরী, শুয়াইব আহমদ শোয়েব, আব্দুল ওয়াহিদ সুহেল, রেজাউল করিম আলো, আক্তার রশিদ চৌধুরী, মতিউল বারী খুর্শেদ, আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, রফিকুল ইসলাম রফিক, দেওয়ান জাকির ও খসরুজ্জামান খসরু, কোতোয়ালি থানা বিএনপির আহবায়ক ওলিউর রহমান চৌধুরী সুহেল, জালালাবাদ থানা বিএনপির আহবায়ক শহীদ আহমদ, শাহপরান থানা বিএনপির আহবায়ক আব্দুল মুনিম, বিমানবন্দর থানার আহবায়ক আব্দুল কাদির সমছু ও সদস্য সচিব সৈয়দ সারোয়ার রেজা, জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু, মহানগর যুবদলের সভাপতি মির্জা সম্রাট ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যুতি এষ ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান, মহানগর শ্রমিক দলের আহবায়ক আব্দুল আহাদ ও সদস্য সচিব জাহাঙ্গীর আলম জীবন সহ সিলেট মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সর্বশেষ সংবাদ

‘শ্রাবণের মেঘগুলো’ গানে ভিডিও করে ভাইরাল সেই বিউটি শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত

‘শ্রাবণের মেঘগুলো’ গানে ভিডিও করে ভাইরাল সেই বিউটি শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি: ‘শ্রাবণের মেঘগুলো’ গানের তালে হাঁটার ভিডিও করে আলোচনায় আসা সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিঠাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক

মহানগর স্বেচ্ছাসেবক দলের কর্মসূচিতে নাসিম হোসাইন

মহানগর স্বেচ্ছাসেবক দলের কর্মসূচিতে নাসিম হোসাইন

‘উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে’ সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেন বলেছেন, বাংলাদেশ

সিলেটে লায়ন্স শিশু ও চক্ষু হাসপাতাল পরিদর্শনে লায়ন্স ইন্টারন্যাশনাল পরিচালক

সিলেটে লায়ন্স শিশু ও চক্ষু হাসপাতাল পরিদর্শনে লায়ন্স ইন্টারন্যাশনাল পরিচালক

লায়ন্স শিশু হাসপাতাল ও লায়ন্স চক্ষু হাসপাতাল পরিদর্শনে আসেন লায়ন্স ইন্টারন্যাশনালের নেৃতৃবৃন্দ। গতকাল বুধবার সিলেট নগরীর বাঘবাড়িস্থ লায়ন্স চক্ষু হাসপাতাল

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ

নেতাকর্মীদের ফ্যাসিস্ট ও গুপ্তদের বিরুদ্ধে সতর্ক থাকার আহবান পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচীর অংশ

সিউক ও এইএসিএফ-এর অংশীজন সভা অনুষ্ঠিত প্রবাসীদের জন্য ‘প্রবাসী এক্সপ্রেস সার্ভিস’ চালুর উদ্যোগ

সিউক ও এইএসিএফ-এর অংশীজন সভা অনুষ্ঠিত প্রবাসীদের জন্য ‘প্রবাসী এক্সপ্রেস সার্ভিস’ চালুর উদ্যোগ

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়ন এবং নগরীর পরিকল্পিত উন্নয়নে নতুন পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স অ্যান্ড

শিক্ষার্থীরাই আলোকিত সমাজ গড়ার কারিগর : এমপি এমরান চৌধুরী

শিক্ষার্থীরাই আলোকিত সমাজ গড়ার কারিগর : এমপি এমরান চৌধুরী

ভাদেশ্বর ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের নতুন অফিসের উদ্বোধন সিলেট-৬ আসনের (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) সংসদ সদস্য, সিলেট মেডিক্যাল বিশব্বিদ্যালয় ও জাতীয় বিশব্বিদ্যালয়ের সিন্ডিকেট

সিলেট মহানগর বিএনপির সাথে মতবিনিময় নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না : খন্দকার মুক্তাদির

সিলেট মহানগর বিএনপির সাথে মতবিনিময় নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না : খন্দকার মুক্তাদির

সিলেট-১ আসনের সংসদ সদস্য, বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন কোনাচর মোল্লাবাড়ি ও মোতাওয়াল্লীকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন কোনাচর মোল্লাবাড়ি ও মোতাওয়াল্লীকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ

সিলেটের সংবাদ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের কোনাচর মোল্লাবাড়ির পরিবার ও কোনাচর জামে মসজিদের মোতাওয়ালীø আখতার হোসেন কাওছারকে নিয়ে