admin
প্রকাশিত: 6:32 AM, October 3, 2026
স্টাফ রিপোর্টার:
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে সিলেটের দক্ষিণ সুরমায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে রাসেল আহমদ (২৩) নামে এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার বিকেলে দক্ষিণ সুরমা উপজেলার সিলাম চকেরবাজার এলাকায় ঘটনাটি ঘটে। নিহত রাসেল সিলাম চকেরবাজার এলাকার শারুখ মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিলাম চকেরবাজার এলাকায় দুটি পক্ষের মধ্যে পূর্বে থেকেই বিরোধ চলছিল। কয়েক দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে এক ব্যক্তির দেওয়া পোস্ট ও সেখানে অন্যজনের মন্তব্যকে কেন্দ্র করে সেই বিরোধ নতুন করে উসকে ওঠে। শুক্রবার বিকেলে এ বিষয় নিয়ে উভয় পক্ষের লোকজন মুখোমুখি হলে তীব্র কথাকাটাকাটি ও উত্তেজনা তৈরি হয়।
একপর্যায়ে তাদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হলে রাসেল ছুরিকাঘাতের শিকার হন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাসেলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকা জুড়ে সংঘাত আরও তীব্র আকার ধারণ করে। উভয় পক্ষের শত শত লোক ইটপাটকেল ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে এলাকাটি রণক্ষেত্রে পরিণত হয় এবং অন্তত ৩০ জন আহত হন। খবর পেয়ে দক্ষিণ সুরমা ও মোগলাবাজার থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার (দক্ষিণ) অলক বিশ্বাস বলেন, “ফেসবুকে স্ট্যাটাস ও কমেন্টকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয় এবং তারা একে অপরকে সামনাসামনি আসার চ্যালেঞ্জ করে। নিহত রাসেল মূল বিরোধের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন না। তিনি ছোট ভাইদের ঝামেলা মীমাংসা করতে গিয়েছিলেন। সেখানে পরিস্থিতি সামাল দিতে গেলে তাকে ছুরিকাঘাত করা হয়।”
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মো. আফজাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি বর্তমানে নিবিড়ভাবে তদন্ত করা হচ্ছে। ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, বর্তমানে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের পর যাতে নতুন করে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সে বিষয়ে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে দুই গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় আহত উপজেলার লামাকাজি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া কে দেখতে
রেজওয়ান আহমদ: গ্রামের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে স্বাস্থ্যসেবা, শিক্ষা ও সামাজিক উন্নয়নের জন্য নানা উদ্যোগ নিয়ে মানুষ মানুষের জন্য—এই মানবিক
অস্ট্রেলিয়া প্রবাসী সাংবাদিক ইদ্রিস আলীর পিতা, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. ইলিয়াছ আলীর শারীরিক অবস্থার
লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির পক্ষ থেকে নগরীর চালিবন্দরস্থ ঐতিহ্যবাহী জামেয়া রাহমানিয়া মাদানিয়া মাদরাসায় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার
দৈনিক যুগান্তর সিলেট অফিসের ফটো সাংবাদিক এবং বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাবেক সভাপতি মামুন হাসানের পাশে দাঁড়িয়েছে
স্টাফ রিপোর্টার: দীর্ঘ প্রতীক্ষার পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে গোলাপগঞ্জ প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন। নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন
মো.জুনেদ আহমদ,ফ্রান্স প্রযুক্তির সুফল শুধু বিত্তবানদের মধ্যে সীমাবদ্ধ না রেখে দেশের প্রান্তিক ও দরিদ্র মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন
বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সিলেট জেলা শাখার ১০৫ সদস্যবিশিষ্ট নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ সকল নেতৃবৃন্দকে