admin
প্রকাশিত: 12:02 PM, October 3, 2026
বিশ্বনাথ প্রতিনিধি:
সিলেটের বিশ্বনাথে দুই গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় আহত উপজেলার লামাকাজি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া কে দেখতে হাসপাতালে ছুটে গেলেন সিলেট-২ (বিশ্বনাথ -ওসমানী নগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা।
তিনি গতকাল শুক্রবার বিকেলে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ইউপি চেয়ারম্যানকে দেখতে যান। এসময় তিনি আহত ইউপি চেয়ারম্যানের শারীরিক ও চিকিৎসার খোজ খবর নেন এবং তার পাশে কিছু সময় কাটান।
এসময় এমপির সাথে উপস্থিত ছিলেন, বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক লিলু মিয়া, সাবেক সহ-সভাপতি নাজমুল ইসলাম রুহেল, উপজেলা সেচ্ছাসেবকদলের সদস্য সচিব আশিকুর রহমান রানা, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক তানিমুল ইসলাম তানিম, যুবদল নেতা ওয়াতিয়ুর রহমান আতিক, নূর আলী প্রমুখ।
উল্লেখ্য, গত রবিবার দুপুরে উপজেলার লামাকাজি ইউনিয়নের ভূরকি গ্রামের বাসিন্দা ইউপি চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া ও ইশবপুর গ্রামের হাজী সফির আলীর লোকজনের মধ্যে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অনন্ত ৩০জন আহত হন। গুরুত্বর আহত অবস্থায় ইউপি চেয়ারম্যানসহ বেশ কয়েক জনকে সিলেট ওসমানী হাসাপাতে ভর্তি করা হয়। অন্যান্য আহতরা বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করেন। এই ঘটনা মামলা হলে ২জন কে গ্রেফতার করে থানা পুলিশ।
নাগরিকগণ যাতে নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করতে পারে তার জন্য সরকার আন্তরিক: কাইয়ুম চৌধুরী সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল
সিলেট জেলা যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে গোয়াইনঘাটে আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় গোয়াইনঘাট
সিলেটে উন্নত ও আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে সিলেট ইম্পেরিয়াল হাসপাতাল লিমিটেডে নবনির্মিত ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) চালু করা হয়েছে।
নবীগঞ্জ সংবাদদাতা: হবিগঞ্জের নবীগঞ্জে হামের উপসর্গ নিয়ে জাবেদ (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার হবিগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেলা
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে দুই গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় আহত উপজেলার লামাকাজি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া কে দেখতে
রেজওয়ান আহমদ: গ্রামের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে স্বাস্থ্যসেবা, শিক্ষা ও সামাজিক উন্নয়নের জন্য নানা উদ্যোগ নিয়ে মানুষ মানুষের জন্য—এই মানবিক
অস্ট্রেলিয়া প্রবাসী সাংবাদিক ইদ্রিস আলীর পিতা, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. ইলিয়াছ আলীর শারীরিক অবস্থার
লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির পক্ষ থেকে নগরীর চালিবন্দরস্থ ঐতিহ্যবাহী জামেয়া রাহমানিয়া মাদানিয়া মাদরাসায় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার