admin
প্রকাশিত: 4:20 PM, October 5, 2026
সিলেটের সংবাদ ডেস্ক:
বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে গতকাল সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে বাংলাদেশ ও সুইডেনের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার ও বহুমাত্রিক করার বিষয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।
বৈঠকের শুরুতেই রাষ্ট্রদূত নিকোলাস উইকস পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় হুমায়ুন কবিরকে অভিনন্দন জানান। পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুইডেনকে বাংলাদেশের একজন বিশ্বস্ত ও দীর্ঘদিনের উন্নয়ন অংশীদার হিসেবে উল্লেখ করে দেশের আর্থ-সামাজিক উন্নয়ন, গণতান্ত্রিক উত্তরণ ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে সুইডেনের ধারাবাহিক সহযোগিতার প্রশংসা করেন।
আন্তর্জাতিক ফোরামে সহযোগিতার অংশ হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের (টঘএঅ-৮১) সাইডলাইনে ‘মিডওয়াইফারি ইনটু প্রাইমারি হেলথ কেয়ার’ শীর্ষক উচ্চপর্যায়ের অনুষ্ঠানে বাংলাদেশের সঙ্গে সুইডেনের সহ-আয়োজক হিসেবে অংশ নেওয়ার সিদ্ধান্তে কৃতজ্ঞতা প্রকাশ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
অভিবাসন খাতে নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করতে দক্ষ জনশক্তি তৈরি, স্কিলড মাইগ্রেশন এবং কারিগরি প্রশিক্ষণে যৌথ সহযোগিতা বৃদ্ধির ওপর বৈঠকে গুরুত্ব দেওয়া হয়।
সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ও আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল বলেছেন, সারাদেশের মতো
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, ডেঙ্গু প্রতিরোধে মশক নিধনের পাশাপাশি নগরীর প্রতিটি বাসাবাড়ি
‘সিলেটের পরিকল্পিত উন্নয়নে সবাইকে নিয়ে কাজ করতে চাই’: কয়েস লোদী স্টাফ রিপোর্টার: সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা)
স্টাফ রিপোর্টার: শরতের শুভ্র কাশবনের দোলা আর শিউলি ফোটা স্নিগ্ধ সকালে প্রকৃতি জুড়ে এখন শারদীয় দুর্গোৎসবের আগমনী বার্তা। ঢাক, ঢোল,
বিমানবন্দরে অনিয়ম বনাম অস্বাভাবিক আচরণের বিতর্ক সরকারের উন্নয়ন কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা স্টাফ রিপোর্টার: কয়েক বছর ধরে দেশ-বিদেশের বিভিন্ন দর্শনীয়
শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, ১০ লাখ টাকার ইউপি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ছাতক প্রতিনিধি: জুয়া, মাদক, যৌতুক, বাল্যবিবাহ এবং শিশু
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, বর্তমান সরকার সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। প্রধানমন্ত্রী তারেক রহমান সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয়
সিলেটের সংবাদ ডেস্ক: বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে গতকাল সৌজন্য সাক্ষাৎ করেছেন।