admin
প্রকাশিত: 4:35 PM, January 10, 2026
সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিসিকের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, ছাত্র-জনতার আন্দোলন সহ আওয়ামী লীগের শাসনামলের সকল অপকর্ম বিশ্বদরবারে তুলে ধরেছে বিএনপির (প্রবাসী) নেতাকর্মীরা। স্বৈরাচার হাসিনার দুঃশাসনের ফিরিস্তি তুলে ধরে সভা-সমাবেশ, লিফলেট বিতরণসহ নানা কর্মসূচি বাস্তবায়ন করেছেন। ফেসবুক, ইউটিউব ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমেও সরব ছিল প্রবাসীদের উপস্থিতি। জীবন ও জীবিকার মায়া না করে দেশের জন্য তাদের এই আত্মত্যাগ অবিস্মরণীয়।
তিনি আরও বলেন, প্রবাসে থাকা বিএনপির নেতাকর্মীরা শুধু দেশ নয় দেশের মানুষ ও দলীয় নেতাকর্মীদের সুখে-দুঃখে পাশে থাকার ঐতিহ্য ধরে রেখেছে। বিপদ-আপদে সহযোগিতা করার মাধ্যমে তারা প্রমাণ করেছে আমরা সকলে (দেশ-প্রবাসী) একই পরিবার।
তিনি শনিবার সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহ সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ইমরুল কায়েছ ইমরানের স্বদেশ প্রত্যাবর্তনে উপলক্ষে নগরীর মির্জাজাঙ্গালস্থ সিলেট জাতীয়তাবাদী পরিবারের পক্ষে থেকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খানের সভাপতিত্বে ও যুবদল নেতা আব্দুল সালাম টিপু এবং মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক রণি পালের যৌথ পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসাইন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বক্ত চৌধুরী সাদেক, বিমান বন্দর থানা বিএনপির আহবায়ক আব্দুল কাদির সমসু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ, মহানগর বিএনপির প্রচার সম্পাদক বেলায়েত হোসেন মোহন, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অর্জুন ঘোষ, মহানগর বিএনপির সাবেক ক্রীড়া সম্পাদক রেজাউল করিম নাচন, জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, এনামুল হক ইমন প্রমুখ।
সংবর্ধীত অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহ সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ইমরুল কায়েছ ইমরান। অনুষ্ঠানে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদ জিয়ার মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন রজব আলী।
সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ বাংলাদেশে যেকোনো জনগুরুত্বপূর্ণ আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন খেলাফত মজলিস যুক্তরাজ্য সাউথ
বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব ও জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন বলেছেন, ব্যবসায়ীদের পেশাগত
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, দীর্ঘদিনের স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে আজ দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক
সিলেটকে একটি আধুনিক, বাসযোগ্য ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের সূচনা হিসেবে ‘সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ’ (সিউক)-এর প্রথম
ব্যবসায়ী ও উৎপাদনকারীরা অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন: কাইয়ুম চৌধুরী সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরীর ব্যবসা-বাণিজ্যের
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ওসমানীনগর উপজেলা শাখার উদ্যোগে সীরাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ সেপ্টেম্বর রবিবার বাদ মাগরিব তাজপুর বাজারস্থ
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে উপজেলার লামাকাজী ইউনিয়নে ‘সোনাপুর চ্যারিটি গ্রুপ’র পক্ষ থেকে সিরাজপুর কাজীবাড়ী ইসলামীয়া দাখিল মাদরাসা থেকে ২০২৬ সালে
সিলেটে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে আন্তর্জাতিক বেতার সংস্থা রেডিও রিপাবলিক ইন্দোনেশিয়া (জজও)-এর ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। গত শুক্রবার নগরীর শাহপরানের হোটেল