admin

প্রকাশিত: 5:28 PM, October 5, 2026

সিলেটে শারদীয় দুর্গাপূজার ব্যাপক প্রস্তুতি জেলা ও মহানগরে এবার ৬৩৬টি মণ্ডপে পূজার আয়োজন

সিলেটে শারদীয় দুর্গাপূজার ব্যাপক প্রস্তুতি জেলা ও মহানগরে এবার ৬৩৬টি মণ্ডপে পূজার আয়োজন

স্টাফ রিপোর্টার:

শরতের শুভ্র কাশবনের দোলা আর শিউলি ফোটা স্নিগ্ধ সকালে প্রকৃতি জুড়ে এখন শারদীয় দুর্গোৎসবের আগমনী বার্তা। ঢাক, ঢোল, শঙ্খধ্বনি আর উলুধ্বনিতে মহামায়া দেবী দুর্গাকে বরণ করে নিতে সিলেটে চলছে ব্যাপক প্রস্তুতি। প্রতিমায় রঙ-তুলির শেষ আঁচড়, মণ্ডপে মণ্ডপে নান্দনিক সাজসজ্জা আর বিপণীবিতানগুলোতে কেনাকাটার ভিড়Ñসব মিলিয়ে অসাম্প্রদায়িক সম্প্রীতির নগরী সিলেটে এখন উৎসবের আমেজ। এ বছর সিলেট জেলা ও মহানগর মিলিয়ে সর্বমোট ৬৩৬টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে আয়োজিত হতে যাচ্ছে।
আগামী ১০ অক্টোবর শনিবার পবিত্র মহালয়ার মধ্য দিয়ে দেবীপক্ষের সূচনা হবে। মহালয়া উপলক্ষে সিলেট নগরের মিরাবাজারস্থ শ্রীশ্রী বলরাম জিউর আখড়ায় ‘মহালয়া উদ্যাপন পরিষদ, শ্রীহট্ট’-এর উদ্যোগে আগামী ৮ অক্টোবর থেকে তিন দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এরপর আগামী ১৫ অক্টোবর বৃহস্পতিবার মহাপঞ্চমী তিথিতে মাতৃবন্দনার মধ্য দিয়ে দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। পরদিন ১৬ অক্টোবর শুক্রবার মহাষষ্ঠী, ১৭ অক্টোবর শনিবার ও ১৮ অক্টোবর রবিবার দু’দিনব্যাপী মহাসপ্তমী, ১৯ অক্টোবর সোমবার মহাঅষ্টমী, ২০ অক্টোবর মঙ্গলবার মহানবমী এবং ২১ অক্টোবর বুধবার শুভ বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে পাঁচ দিনব্যাপী এই উৎসবের সমাপ্তি ঘটবে। সনাতন শাস্ত্র মতে, এবার দেবী দুর্গার আগমন ঘটবে ঘোটকে (ঘোড়ায়) এবং গমন হবে নৌকায়। পরবর্তীতে আগামী ২৫ অক্টোবর রবিবার শ্রীশ্রী কোজাগরী লক্ষ্মীপূজা এবং ৮ নভেম্বর রবিবার শ্রীশ্রী শ্যামাপূজা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখা সূত্রে জানা গেছে, এ বছর সিলেট মহানগরে ১৬২টি এবং জেলার ১১টি উপজেলায় ৪৭৪টি মণ্ডপে পূজার আয়োজন করা হয়েছে। মহানগরের ১৬২টি মণ্ডপের মধ্যে ১৪৬টি সার্বজনীন ও ১৬টি পারিবারিক পূজা রয়েছে। এর মধ্যে কোতোয়ালী মডেল থানা এলাকায় ৩১টি সার্বজনীন ও ১১টি পারিবারিক, জালালাবাদ থানায় ১৯টি সার্বজনীন ও ২টি পারিবারিক, এয়ারপোর্ট থানা এলাকায় ৩৯টি সার্বজনীন ও ১টি পারিবারিক, শাহপরাণ (র.) থানা এলাকায় ২৫টি সার্বজনীন ও ১টি পারিবারিক, দক্ষিণ সুরমা থানায় ১৫টি সার্বজনীন এবং মোগলাবাজার থানা এলাকায় ১৭টি সার্বজনীন ও ১টি পারিবারিক মণ্ডপ রয়েছে।
অন্যদিকে সিলেট জেলার উপজেলাগুলোর মধ্যে গোলাপগঞ্জে ৫৮টি সার্বজনীন ও ৫টি পারিবারিক, বালাগঞ্জে ৩০টি সার্বজনীন ও ৩টি পারিবারিক, কানাইঘাটে ৩৫টি সার্বজনীন, জৈন্তাপুরে ২০টি সার্বজনীন, ফেঞ্চুগঞ্জে ৪০টি সার্বজনীন ও ১টি পারিবারিক, বিশ্বনাথে ২৩টি সার্বজনীন ও ৩টি পারিবারিক, গোয়াইনঘাটে ৪০টি সার্বজনীন, জকিগঞ্জে ৯৩টি সার্বজনীন ও ২টি পারিবারিক, বিয়ানীবাজারে ৪২টি সার্বজনীন ও ১২টি পারিবারিক, কোম্পানীগঞ্জে ২৮টি সার্বজনীন এবং ওসমানীনগর উপজেলায় ৩৯টি সার্বজনীন মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে।
উৎসব শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে কেন্দ্রীয় ও স্থানীয় পূজা উদ্যাপন পরিষদের পক্ষ থেকে ১৮টি বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে সিলেট জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে ১১ সদস্যের একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে। আয়োজক কমিটিগুলোকে সার্বক্ষণিকভাবে মনিটরিং সেলের সাথে যোগাযোগ রাখতে বলা হয়েছে। প্রতিটি মণ্ডপে নিরাপত্তা জোরদার করা, স্বেচ্ছাসেবক নিয়োগ, পুষ্পাঞ্জলি প্রদান, চণ্ডীপাঠ, মহাপ্রসাদ বিতরণ, আরতি, ভজন কীর্তন ও বিকল্প আলোকসজ্জার সব প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। উৎসবকে কেন্দ্র করে নগরের বিপণীবিতানগুলোতেও সকাল থেকে রাত পর্যন্ত ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে।
সার্বিক প্রস্তুতি প্রসঙ্গে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপিকা শ্যাম পুরকায়স্থ চয়ন বলেন, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে উদ্যাপনে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকেও সর্বাত্মক সহযোগিতা পাওয়া যাচ্ছে। মণ্ডপগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের পাশাপাশি বিকল্প হিসেবে জেনারেটর ও চার্জার লাইট প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা কমিটির সাধারণ সম্পাদক দীপক কুমার দাস বলেন, সিলেট জেলায় শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্নের লক্ষ্যে প্রতিটি মণ্ডপে নিরাপত্তাব্যবস্থা জোরদার, স্বেচ্ছাসেবক নিয়োগ ও সরকারি নির্দেশনাবলী কঠোরভাবে মেনে চলতে অনুরোধ জানানো হয়েছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এবারও সিলেটে শারদ উৎসব আনন্দঘন ও শান্তিপূর্ণভাবে উদ্যাপিত হবে।


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

মদীনা মার্কেটে জামায়াতের ডেঙ্গু সচেতনতা কর্মসূচি ডেঙ্গু প্রতিরোধে সামাজিক আন্দোলন ও জনসচেতনতার বিকল্প নেই: ড. নূরুল ইসলাম বাবুল

মদীনা মার্কেটে জামায়াতের ডেঙ্গু সচেতনতা কর্মসূচি ডেঙ্গু প্রতিরোধে সামাজিক আন্দোলন ও জনসচেতনতার বিকল্প নেই: ড. নূরুল ইসলাম বাবুল

সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ও আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল বলেছেন, সারাদেশের মতো

রিকাবীবাজারে জামায়াতের ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইন ডেঙ্গু প্রতিরোধে বাসা-বাড়ির আঙিনা পরিচ্ছন্ন রাখুন : মুহাম্মদ ফখরুল ইসলাম

রিকাবীবাজারে জামায়াতের ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইন ডেঙ্গু প্রতিরোধে বাসা-বাড়ির আঙিনা পরিচ্ছন্ন রাখুন : মুহাম্মদ ফখরুল ইসলাম

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, ডেঙ্গু প্রতিরোধে মশক নিধনের পাশাপাশি নগরীর প্রতিটি বাসাবাড়ি

সিউকে জেলা মুক্তিযোদ্ধা দলের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ

সিউকে জেলা মুক্তিযোদ্ধা দলের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ

‘সিলেটের পরিকল্পিত উন্নয়নে সবাইকে নিয়ে কাজ করতে চাই’: কয়েস লোদী স্টাফ রিপোর্টার: সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা)

সিলেটে শারদীয় দুর্গাপূজার ব্যাপক প্রস্তুতি জেলা ও মহানগরে এবার ৬৩৬টি মণ্ডপে পূজার আয়োজন

সিলেটে শারদীয় দুর্গাপূজার ব্যাপক প্রস্তুতি জেলা ও মহানগরে এবার ৬৩৬টি মণ্ডপে পূজার আয়োজন

স্টাফ রিপোর্টার: শরতের শুভ্র কাশবনের দোলা আর শিউলি ফোটা স্নিগ্ধ সকালে প্রকৃতি জুড়ে এখন শারদীয় দুর্গোৎসবের আগমনী বার্তা। ঢাক, ঢোল,

কনটেন্ট নাকি গোপন রাজনীতি ডা. ওরাকাতুল জান্নাতকে ঘিরে চরম বিতর্ক

কনটেন্ট নাকি গোপন রাজনীতি ডা. ওরাকাতুল জান্নাতকে ঘিরে চরম বিতর্ক

বিমানবন্দরে অনিয়ম বনাম অস্বাভাবিক আচরণের বিতর্ক সরকারের উন্নয়ন কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা স্টাফ রিপোর্টার: কয়েক বছর ধরে দেশ-বিদেশের বিভিন্ন দর্শনীয়

নৈতিক অবক্ষয় ও অপরাধ রোধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে: ছাতকের ইউএনও

নৈতিক অবক্ষয় ও অপরাধ রোধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে: ছাতকের ইউএনও

শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, ১০ লাখ টাকার ইউপি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ছাতক প্রতিনিধি: জুয়া, মাদক, যৌতুক, বাল্যবিবাহ এবং শিশু

শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে : কাইয়ুম চৌধুরী

শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে : কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, বর্তমান সরকার সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। প্রধানমন্ত্রী তারেক রহমান সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয়

সুইডেনের রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক বাণিজ্য-বিনিয়োগ ও রোহিঙ্গা সংকটে সহযোগিতা জোরদারের আহ্বান

সুইডেনের রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক বাণিজ্য-বিনিয়োগ ও রোহিঙ্গা সংকটে সহযোগিতা জোরদারের আহ্বান

সিলেটের সংবাদ ডেস্ক: বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে গতকাল সৌজন্য সাক্ষাৎ করেছেন।