admin

প্রকাশিত: 5:34 AM, January 12, 2026

উন্নয়ন পরিকল্পনা নিয়ে মাঠে খন্দকার মুক্তাদির

উন্নয়ন পরিকল্পনা নিয়ে মাঠে খন্দকার মুক্তাদির

স্টাফ রিপোর্টার:
নানা ক্ষেত্রে পিছিয়ে সিলেট। উন্নয়নও থমকে গেছে। অন্তর্বর্তী সরকারেরও সিলেটের দিকে তেমন নজর নেই। না পাওয়ার যন্ত্রণায় রয়েছেন দেশের উত্তর-পূর্বাঞ্চলের মানুষ। বিগত সরকারের বৈষম্য এখন ভোগাচ্ছে মানুষকে। এই অবস্থায় ‘আগামী সিলেট’ ভাবনা নিয়ে মাঠে কাজ করছেন সিলেট-১ আসনের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির। পেশায় একজন ব্যবসায়ী। এখান থেকে বের করতে হবে প্রবাসীর অধ্যুষিত এ এলাকাকে। এজন্য নির্বাচনী মাঠে প্রচারণার পাশাপাশি উন্নয়ন নিয়ে ভাবনা শুরু করেছেন মুক্তাদির। তার ভাবনার সমাপ্তি এখনো ঘটেনি। বিএনপি নেতারা বলছেন; সিলেট উন্নয়ন নিয়ে খন্দকার আব্দুল মুক্তাদির এখনো মানুষের সঙ্গে কথা বলছেন। ইতিমধ্যে অনেক বিষয়ে তিনি অবগত হয়েছে। সুরাহা বের করে রেখেছেন। যদি বিএনপি ক্ষমতায় যায় তাহলে তিনি এসব ভাবনার প্রতিফলন করবেন। তার আগে তিনি হোমওয়ার্ক সেরে নিচ্ছেন। সিলেট-১ আসনটি হচ্ছে মর্যাদার আসন। এ আসনের ভোটাররাই জেলার উন্নয়ন নিয়ে বেশি চিন্তিত। ফলে উন্নয়ন ভাবনাকে সামনে রেখে তিনি এগোচ্ছেন। এরই মধ্যে কিছু কিছু বিষয় নিয়ে খন্দকার মুক্তাদির কথা বলেছেন।
তিনি নিজেও সিলেট উন্নয়ন নিয়ে সন্তুষ্ট নয়। সিটি করপোরেশনে কাজ হয়েছে। কিন্তু পরিকল্পনার অভাব ছিল। মেয়র বিএনপি’র হলেও সরকারের কাজ নিয়ে তার প্রশ্ন রয়েছে। এখনো আছে। সিলেট একটি মেগা সিটি। পরিধি অনেক বেড়েছে। এখনো অনেক এলাকায় নগরের ছোঁয়া লাগেনি। ফ্ল্যাশ ফ্ল্যাডে ডুবে যায় নগর। এমনটি আগে হতো না। নতুন করে এ সমস্যার সৃষ্টি হয়েছে। নাব্য হারাচ্ছে সুরমা। উজানের ঢল নামলে ফুঁসে ওঠে দ্রুত। নাগরিক সমস্যা প্রকট। জলাবদ্ধতা রয়েছে। একইসঙ্গে সুরমার পানিও উপচে। ড্রেনেজ ব্যবস্থা নিয়ে প্রশ্নের সমাপ্তি হয়নি। জেলার যোগাযোগ ব্যবস্থা এখন ভঙ্গুর। রাস্তাঘাটের অবস্থা শোচনীয়। অন্তর্বর্তী সরকারের সময় কিছু কাজ হচ্ছে। সেগুলো পর্যাপ্ত নয়। কিছু কাজ অনুমোদন হয়েছে। টাকা পেতে দেরি হচ্ছে। কাজ শুরু করতে সময় লাগবে। গলার কাঁটা আছে অনেক কিছুই। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের কাজ বিগত সরকারের দুর্নীতির কারণে আটকে আছে। ফের কাজ শুরু করার কথা থাকলেও বিলম্ব হচ্ছে। সিলেট প্রবাসী শহর। প্রবাসীদের চিন্তাভাবনায় এটি হবে উন্নত শহর। সাবেক মেয়র আরিফ একটি পর্যায়ে রেখে গেছেন।
বাদাঘাট বাইপাস সড়কের কাজে ধীর গতি। এয়ারপোর্ট থেকে বের হওয়ার বিকল্প সড়কও খোঁজ হচ্ছে না। দেশের সঙ্গে যোগাযোগের সব মাধ্যমেই সিলেট পিছিয়ে। সড়ক পথ এখন গলার কাঁটা। বিগত সরকার প্রায় ১৭ হাজার কোটি টাকার এই প্রকল্পের কাজ দ্রুত হচ্ছে না। এখন সড়ক পথে সহজেই কেউ যাতায়াত করতে চান না। রেলপথ মান্দাতার আমলের। ডাবল লাইন করা হচ্ছে না। আকাশ পথ বিমানেই আটকা। আন্তর্জাতিক ফ্লাইটে অন্য কোম্পানির উড়োজাহাজ নেই। বিমান সিলেটের সঙ্গে বিমাতা সুলভ আচরণ করছে। শিক্ষায় অনেক পিছিয়ে সিলেট। ইন্ডাস্ট্রিয়ালের যুগে ঢুকতে পারছে না সিলেটের বিনিয়োগ। প্রবাসীরা এখানে বিনিয়োগ করতে চান। কিন্তু পদে পদে বাধা। বিশেষ করে আমলাতান্ত্রিক জটিলতা বেশি। এ কারণে প্রবাসী বিনিয়োগও দিন দিন কমছে। এসব ভাবনা নিয়ে কাজ করছেন সিলেট-১ আসনের বিএনপি’র প্রার্থী খন্দকার মুক্তাদির। এ নিয়ে কথা বলেছেন তিনি। জানিয়েছেন- অনেক ক্ষেত্রে পিছিয়ে সিলেট। বিশেষ করে সিলেটের যোগাযোগ ব্যবস্থা নিয়ে সবার আক্ষেপ রয়েছে। যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে হবে। বিশেষ করে ঢাকা-সিলেট সড়ক পথে কাজ যাতে দ্রুত শেষ হয় সে ব্যাপারে উদ্যোগ নিতে হবে। রেলপথকে যাত্রীবান্ধব করতে হবে। একইসঙ্গে ঝুঁকি এড়াতে যা করার প্রয়োজন সব করতে হবে। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে গতিশীল করতে হবে। যাত্রী চাহিদা বিবেচনা করে এই বিমানবন্দরের আটকে থাকা কাজ দ্রুত শেষ করতে হবে। সিলেটের শিক্ষার দিকে মনোযোগ দিতে হবে। শিক্ষিত জনশক্তি বাইরে রপ্তানির ব্যবস্থা করতে হবে। উন্নয়নের ছোঁয়া পৌঁছে দিতে হবে প্রান্তিক পর্যায় পর্যন্ত।


সর্বশেষ সংবাদ

আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দিতে হবে: মাওলানা সাদিকুর রহমান

আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দিতে হবে: মাওলানা সাদিকুর রহমান

সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ বাংলাদেশে যেকোনো জনগুরুত্বপূর্ণ আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন খেলাফত মজলিস যুক্তরাজ্য সাউথ

সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব ও জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন বলেছেন, ব্যবসায়ীদের পেশাগত

৪১ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটি গঠন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে : নাসিম হোসাইন

৪১ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটি গঠন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে : নাসিম হোসাইন

সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, দীর্ঘদিনের স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে আজ দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম সভা অনুষ্ঠিত

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম সভা অনুষ্ঠিত

সিলেটকে একটি আধুনিক, বাসযোগ্য ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের সূচনা হিসেবে ‘সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ’ (সিউক)-এর প্রথম

সিলেট ব্যাগ ব্যবসায়ী ও উৎপাদনকারী সমিতির অভিষেক সম্পন্ন

সিলেট ব্যাগ ব্যবসায়ী ও উৎপাদনকারী সমিতির অভিষেক সম্পন্ন

ব্যবসায়ী ও উৎপাদনকারীরা অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন: কাইয়ুম চৌধুরী সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরীর ব্যবসা-বাণিজ্যের

ওসমানীনগর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সীরাত মাহফিল সম্পন্ন

ওসমানীনগর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সীরাত মাহফিল সম্পন্ন

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ওসমানীনগর উপজেলা শাখার উদ্যোগে সীরাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ সেপ্টেম্বর রবিবার বাদ মাগরিব তাজপুর বাজারস্থ

বিশ্বনাথে দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করলো সোনাপুর চ্যারিটি গ্রুপ

বিশ্বনাথে দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করলো সোনাপুর চ্যারিটি গ্রুপ

বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে উপজেলার লামাকাজী ইউনিয়নে ‘সোনাপুর চ্যারিটি গ্রুপ’র পক্ষ থেকে সিরাজপুর কাজীবাড়ী ইসলামীয়া দাখিল মাদরাসা থেকে ২০২৬ সালে

সিলেটে রেডিও রিপাবলিক ইন্দোনেশিয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সিলেটে রেডিও রিপাবলিক ইন্দোনেশিয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সিলেটে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে আন্তর্জাতিক বেতার সংস্থা রেডিও রিপাবলিক ইন্দোনেশিয়া (জজও)-এর ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। গত শুক্রবার নগরীর শাহপরানের হোটেল