admin

প্রকাশিত: 5:54 PM, October 9, 2026

সিলেটে সড়ক নিরাপত্তা সেমিনার সচেতন শিক্ষার্থীই গড়ে তুলবে নিরাপদ বাংলাদেশ

সিলেটে সড়ক নিরাপত্তা সেমিনার সচেতন শিক্ষার্থীই গড়ে তুলবে নিরাপদ বাংলাদেশ
  • বিআরটিএ সিলেট সার্কেলের উদ্যোগে রাজা গিরিশচন্দ্র স্কুলে ১১৩ শিক্ষার্থীর নিয়ে সচেতনতামূলক আয়োজন

স্টাফ রিপোর্টার:

“নিরাপদ সড়ক, সমৃদ্ধ দেশÑসবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে সিলেটে শিক্ষার্থীদের অংশগ্রহণে সড়ক নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), সিলেট সার্কেলের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার সিলেট নগরের রাজা গিরিশচন্দ্র মাধ্যমিক স্কুল ও কলেজে এ সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে প্রতিষ্ঠানের ১১৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এতে শিক্ষার্থীদের মধ্যে সড়ক দুর্ঘটনা হ্রাস ও নিরাপদ সড়ক ব্যবহারের অভ্যাস গড়ে তুলতে ট্রাফিক আইনের মৌলিক বিষয়গুলো তুলে ধরা হয়। আলোচনার মধ্যে ছিল সড়ক পারাপারের সঠিক নিয়ম, ট্রাফিক সাইন ও সিগন্যাল পরিচিতি, মোটরসাইকেল আরোহীদের হেলমেট পরা, চার চাকার যানবাহনে সিটবেল্ট বাঁধা, চলন্ত যানবাহনে হাত-মাথা জানালার বাইরে না রাখা এবং সচেতন নাগরিক হিসেবে নিরাপদ সড়ক গঠনে শিক্ষার্থীদের দায়িত্ব ও কর্তব্য।

সেমিনারে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিআরটিএ সিলেট বিভাগের উপপরিচালক (ইঞ্জিনিয়ারিং) প্রকৌশলী মো. ডালিম উদ্দীন, রাজা গিরিশচন্দ্র মাধ্যমিক স্কুল ও কলেজের সহকারী প্রধান শিক্ষক মো. মানিক খান, সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ট্রাফিক পুলিশ পরিদর্শক জাহেদুল ইসলাম এবং বিআরটিএ সিলেট সার্কেলের মোটরযান পরিদর্শক সফীকুল ইসলাম রাসেল।

বক্তারা বলেন, আজকের সচেতন শিক্ষার্থীই আগামী দিনের দায়িত্বশীল নাগরিক। নিজ থেকে ট্রাফিক আইন মেনে চলা এবং পরিবার ও চারপাশের মানুষকে আইন মানতে উদ্বুদ্ধ করার মাধ্যমে সড়ক দুর্ঘটনা উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব। সড়ককে নিরাপদ করতে শিক্ষার্থীদের সচেতনতা, নিয়ম মেনে চলার অভ্যাস ও সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সর্বশেষ সংবাদ

সুরমা নদীর উপর হবে ঝুলন্ত সেতু

সুরমা নদীর উপর হবে ঝুলন্ত সেতু

স্টাফ রিপোর্টার: ঝুলন্ত সেতুর চিন্তা অনেক আগেই ছিল। বিগত দিনে সরকারের মন্ত্রীরা দেশের উত্তর-পূর্বাঞ্চলের শহর সিলেটকে আরও নান্দনিক ও যাতায়াতের

সিলেট কিডনি ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শন বৃটেনের লর্ড ও দুই এমপির

সিলেট কিডনি ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শন বৃটেনের লর্ড ও দুই এমপির

স্টাফ রিপোর্টার: সিলেট কিডনি ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শন করেছেন বৃটেনের হাউস অব লর্ডসের সদস্য লর্ড কুরবান হুসাইন, বৃটিশ দুই এমপি আফসানা

যুক্তরাজ্যের সংসদীয় প্রতিনিধি দলের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়

যুক্তরাজ্যের সংসদীয় প্রতিনিধি দলের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়

‘প্রবাসীদের জমি দখল ও বিমানবন্দরে হয়রানি বন্ধে পদক্ষেপ নেওয়া হবে’ স্টাফ রিপোর্টার: সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী

জেলা ও মহানগর যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে মদিনা মার্কেট ইউনিটের আনন্দ মিছিল

জেলা ও মহানগর যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে মদিনা মার্কেট ইউনিটের আনন্দ মিছিল

সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে নগরীতে এক বিশাল আনন্দ মিছিল করেছে মদিনা মার্কেট ইউনিট যুবদল। গতকাল

মানুষের মৌলিক অধিকার ও চিকিৎসা সেবা নিশ্চিত করতে মানবিক উদ্যোগ অব্যাহত রাখতে হবে: মিফতাহ সিদ্দিকী

মানুষের মৌলিক অধিকার ও চিকিৎসা সেবা নিশ্চিত করতে মানবিক উদ্যোগ অব্যাহত রাখতে হবে: মিফতাহ সিদ্দিকী

স্টাফ রিপোর্টার: খাদ্য, বস্ত্র, বাসস্থান ও চিকিৎসার মতো মৌলিক অধিকার সুবিধা বঞ্চিত মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সমাজের সর্বস্তরের বিত্তবান ও

সিলেট প্রেসক্লাব-নূর ফাউন্ডেশন শিক্ষা সহায়তা প্রদান অনুষ্ঠান আজ

সিলেট প্রেসক্লাব-নূর ফাউন্ডেশন শিক্ষা সহায়তা প্রদান অনুষ্ঠান আজ

স্টাফ রিপোর্টার: সিলেট প্রেসক্লাব-নূর ফাউন্ডেশনের উদ্যোগে আজ শনিবার বিকেল সাড়ে ৩টায় শিক্ষা সহায়তা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সিলেট প্রেসক্লাবের আমীনুর

মালয়েশিয়া পাঠানোর নামে প্রতারণা এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রবাসী কল্যাণ মন্ত্রীর

মালয়েশিয়া পাঠানোর নামে প্রতারণা এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রবাসী কল্যাণ মন্ত্রীর

স্টাফ রিপোর্টার: মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রতারণায় জড়িত এজেন্সিগুলোর বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন শ্রম, কর্মসংস্থান ও প্রবাসী

বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন সম্পন্ন চেয়ারম্যান সওদাগর ও সেক্রেটারী নির্মল বিজয়ী

বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন সম্পন্ন চেয়ারম্যান সওদাগর ও সেক্রেটারী নির্মল বিজয়ী

বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার কার্যনির্বাহী কমিটির (২০২৬-২০২৮) দ্বি-বার্ষিক মেয়াদের নির্বাচনের প্রাথমিক ফলাফল প্রকাশিত হয়েছে। গত ৮ অক্টোবর