admin

প্রকাশিত: 3:26 PM, October 10, 2026

যুক্তরাজ্যের সংসদীয় প্রতিনিধি দলের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়

যুক্তরাজ্যের সংসদীয় প্রতিনিধি দলের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়

‘প্রবাসীদের জমি দখল ও বিমানবন্দরে হয়রানি বন্ধে পদক্ষেপ নেওয়া হবে’

স্টাফ রিপোর্টার:

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসীদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাই প্রবাসীদের যথাযথ সম্মান ও মর্যাদা দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। তারা দেশে এসে যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। একই সঙ্গে প্রবাসীদের বৈধ সম্পত্তি যাতে কেউ অন্যায়ভাবে দখল করতে না পারে, সে বিষয়েও যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।

গতকাল শুক্রবার সন্ধ্যায় সিলেটের খাদিমনগরে ব্র্যাক লার্নিং সেন্টারে যুক্তরাজ্যের সংসদীয় প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ব্র্যাক আয়োজিত জড়ড়ঃং ধহফ জড়ঁঃবং: ইধহমষধফবংয’ং ঢ়ৎবংবহঃ ্ ভঁঃঁৎব ধহফ পড়হঃৎরনঁঃরড়হ ড়ভ টক সরমৎধহঃং শীর্ষক গোলটেবিল বৈঠকে সংসদীয় দলের নেতৃত্ব দেন যুক্তরাজ্য পার্লামেন্টের ‘অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপ (এপিপিজি) অন বাংলাদেশ’-এর চেয়ার ও পপলার অ্যান্ড লাইমহাউসের এমপি আফসানা বেগম। প্রতিনিধি দলে আরও ছিলেন লর্ড কুরবান হুসাইন ও এমপি শওকত আদম।

সভায় আফসানা বেগম বলেন, যুক্তরাজ্যে বসবাসরত সিলেটি বংশোদ্ভূতরা বিভিন্ন সময়ে তাদের কাছে নানা অভিযোগ তুলে ধরেন। এর মধ্যে সিলেটে প্রবাসীদের জমি দখল এবং বিমানবন্দরে হয়রানির অভিযোগ রয়েছে। এসব বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে তিনি সিসিক প্রশাসকসহ সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তাদের সহযোগিতা কামনা করেন। এ ছাড়া সিলেট-যুক্তরাজ্য সরাসরি ফ্লাইট চালু, নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন দাবিও তুলে ধরেন তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, পুলিশ সুপার ডা. চৌধুরী মো. জাবের সাদেক, মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক, সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস-উন-নূর, সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি লুবানা ইয়াছমিন শম্পা, চা শ্রমিক ইউনিয়ন সিলেটের সভাপতি রাজু গোয়ালা, এফআইভিডিবির নির্বাহী পরিচালক বজলে মোস্তফা রাজী, সিআরপি সিলেটের সেন্টার ম্যানেজার আরিফ শাকিল নাহিদ, ইউকেবিইটির কমিউনিকেশন অফিসার তুহফা হুসাইন নোভা, এমবিসিওএসের প্রতিনিধি নুরুল আমিন এবং ব্র্যাকের কর্মকর্তারা। অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্র্যাকের সিনিয়র ডিরেক্টর কেএএম মোর্শেদ।


সর্বশেষ সংবাদ

সুরমা নদীর উপর হবে ঝুলন্ত সেতু

সুরমা নদীর উপর হবে ঝুলন্ত সেতু

স্টাফ রিপোর্টার: ঝুলন্ত সেতুর চিন্তা অনেক আগেই ছিল। বিগত দিনে সরকারের মন্ত্রীরা দেশের উত্তর-পূর্বাঞ্চলের শহর সিলেটকে আরও নান্দনিক ও যাতায়াতের

সিলেট কিডনি ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শন বৃটেনের লর্ড ও দুই এমপির

সিলেট কিডনি ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শন বৃটেনের লর্ড ও দুই এমপির

স্টাফ রিপোর্টার: সিলেট কিডনি ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শন করেছেন বৃটেনের হাউস অব লর্ডসের সদস্য লর্ড কুরবান হুসাইন, বৃটিশ দুই এমপি আফসানা

যুক্তরাজ্যের সংসদীয় প্রতিনিধি দলের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়

যুক্তরাজ্যের সংসদীয় প্রতিনিধি দলের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়

‘প্রবাসীদের জমি দখল ও বিমানবন্দরে হয়রানি বন্ধে পদক্ষেপ নেওয়া হবে’ স্টাফ রিপোর্টার: সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী

জেলা ও মহানগর যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে মদিনা মার্কেট ইউনিটের আনন্দ মিছিল

জেলা ও মহানগর যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে মদিনা মার্কেট ইউনিটের আনন্দ মিছিল

সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে নগরীতে এক বিশাল আনন্দ মিছিল করেছে মদিনা মার্কেট ইউনিট যুবদল। গতকাল

মানুষের মৌলিক অধিকার ও চিকিৎসা সেবা নিশ্চিত করতে মানবিক উদ্যোগ অব্যাহত রাখতে হবে: মিফতাহ সিদ্দিকী

মানুষের মৌলিক অধিকার ও চিকিৎসা সেবা নিশ্চিত করতে মানবিক উদ্যোগ অব্যাহত রাখতে হবে: মিফতাহ সিদ্দিকী

স্টাফ রিপোর্টার: খাদ্য, বস্ত্র, বাসস্থান ও চিকিৎসার মতো মৌলিক অধিকার সুবিধা বঞ্চিত মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সমাজের সর্বস্তরের বিত্তবান ও

সিলেট প্রেসক্লাব-নূর ফাউন্ডেশন শিক্ষা সহায়তা প্রদান অনুষ্ঠান আজ

সিলেট প্রেসক্লাব-নূর ফাউন্ডেশন শিক্ষা সহায়তা প্রদান অনুষ্ঠান আজ

স্টাফ রিপোর্টার: সিলেট প্রেসক্লাব-নূর ফাউন্ডেশনের উদ্যোগে আজ শনিবার বিকেল সাড়ে ৩টায় শিক্ষা সহায়তা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সিলেট প্রেসক্লাবের আমীনুর

মালয়েশিয়া পাঠানোর নামে প্রতারণা এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রবাসী কল্যাণ মন্ত্রীর

মালয়েশিয়া পাঠানোর নামে প্রতারণা এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রবাসী কল্যাণ মন্ত্রীর

স্টাফ রিপোর্টার: মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রতারণায় জড়িত এজেন্সিগুলোর বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন শ্রম, কর্মসংস্থান ও প্রবাসী

বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন সম্পন্ন চেয়ারম্যান সওদাগর ও সেক্রেটারী নির্মল বিজয়ী

বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন সম্পন্ন চেয়ারম্যান সওদাগর ও সেক্রেটারী নির্মল বিজয়ী

বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার কার্যনির্বাহী কমিটির (২০২৬-২০২৮) দ্বি-বার্ষিক মেয়াদের নির্বাচনের প্রাথমিক ফলাফল প্রকাশিত হয়েছে। গত ৮ অক্টোবর