admin
প্রকাশিত: 5:21 AM, October 17, 2026
স্টাফ রিপোর্টার:
আসন্ন শারদীয় দুর্গাপূজা অত্যন্ত সুন্দর, শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে উদযাপনের লক্ষ্যে জালালাবাদ থানাধীন সকল পূজামণ্ডপের প্রতিনিধিদের সাথে আইনশৃঙ্খলা সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার রাত ৯টায় নগরীর শ্রী শ্রী কালীবাড়ি মন্দিরে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার আশা প্রকাশ করে বলেন, “ঐতিহ্যগতভাবেই সিলেটে সকল ধর্মের উৎসব অত্যন্ত উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়ে আসছে। প্রতিবারের ন্যায় এবারও সিলেটে অত্যন্ত সুন্দর ও সুষ্ঠুভাবে দুর্গাপূজা উদযাপিত হবে।” একই সাথে পূজাকালীন সময়ে সার্বিক নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে মণ্ডপ এলাকা বা আশেপাশে কোনো প্রকার পটকা বা আতশবাজি না ফোটানোর জন্য সকলকে বিশেষ আহবান জানান তিনি।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস, অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন) এবং ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এনামুল হক, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) সুদীপ্ত রায় এবং উপ-পুলিশ কমিশনার (উত্তর, অতিরিক্ত দায়িত্বে ডিসি-প্রসিকিউশন) মোহাম্মদ সাইফুল ইসলাম।
এছাড়াও সভায় শ্রী শ্রী কালী মন্দির দুর্গাপূজা কমিটির সভাপতি, কার্যকরী কমিটির সদস্যবৃন্দ, এলাকার সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ ও বিভিন্ন পূজামণ্ডপের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
সভায় আগত প্রতিনিধিরা পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। পুলিশের পক্ষ থেকেও পূজায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার দৃঢ় আশ্বাস দেওয়া হয়।
জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জে মাদকের বিস্তার, ধারাবাহিক চুরি-ডাকাতি ও জননিরাপত্তা নিয়ে বাড়তে থাকা উদ্বেগের প্রেক্ষাপটে আগামী ৩১ অক্টোবর মাদকবিরোধী জনসভার
লিডিং ইউনিভার্সিটি সিলেটের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. তাজ উদ্দিন বলেছেন, আলোকিত সমাজ ও রাষ্ট্র গঠনে কোরআন-সুন্নাহর আদর্শ অনুসরণের বিকল্প নেই।
বিশ্বনাথ প্রতিনিধি: লেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের শাহবাজপুর গ্রামে ফ্রি চক্ষু ও দন্ত চিকিৎসা ক্যাম্পের মাধ্যমে প্রায় সাত শতাধিক দরিদ্র
সকলের সম্মিলিত প্রচেষ্টায় সিলেটকে একটি পূর্ণাঙ্গ পর্যটনবান্ধব নগরী হিসেবে গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত
হযরত শাহজালাল (রহ.) এর মাজার পরিচালনায় সার্বিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাজারের জায়গা, দান-অনুদান এবং ব্যবস্থাপনা সম্পূর্ণ জেলা প্রশাসনের
শিক্ষাক্ষেত্রে অবদান, জ্ঞানচর্চা, সাহিত্যসাধনা ও আধুনিক প্রযুক্তিনির্ভর পাঠদানের স্বীকৃতিস্বরূপ ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬’ অর্জন করেছেন সিলেটের শিক্ষক ও প্রাবন্ধিক
স্টাফ রিপোর্টার: প্রান্তিক তাঁতিদের জন্য সুতা, রং ও প্রয়োজনীয় কাঁচামাল সরবরাহ সহজ করতে স্থানীয় সংসদ সদস্যদের সম্পৃক্ত করে তাঁতি সমিতি
শাহীন আলম: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স ও ডেগ পঞ্চমবারের মতো প্রকাশ্যে গণনা করা হয়েছে। গতকাল শনিবার জেলা প্রশাসনের