admin
প্রকাশিত: 7:21 AM, October 20, 2026
স্টাফ রিপোর্টার:
আসল ব্র্যান্ডের মোড়কের আড়ালে অবৈধ ও নকল সিগারেট বিক্রির রমরমা বাণিজ্য রোধ করতে সিলেট নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পাইকারি বিপণনকেন্দ্রে সাঁড়াশি অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। গত এক সপ্তাহে নগরীর হকার্স মার্কেট, শাহপরাণ (রহ.) ও বন্দরবাজার এলাকার বিভিন্ন পাইকারি দোকানে পরিচালিত এ অভিযানে বেনসন অ্যান্ড হেজেস, গোল্ড লিফ, মন্সটার, পুষ্পা, ডার্বি, পার্টনার ও প্রাইম গোল্ডসহ জনপ্রিয় বিভিন্ন ব্র্যান্ডের নকল সিগারেট জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার তানভীর হোসাইন সজীব জানান, অভিযানে জব্দ করা প্রায় ৬০ হাজার শলাকা নকল সিগারেটের আনুমানিক বাজারমূল্য সাড়ে তিন লাখ টাকা। পরবর্তীতে জব্দকৃত এই বিপুল পরিমাণ নকল সিগারেট জনসম্মুখে আগুনে পুড়িয়ে সম্পূর্ণ ধ্বংস করা হয়। এ সময় তামাকজাত পণ্যের অবৈধ ব্যবসা রোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় প্রশাসনের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন তিনি।
নতুন আইন ও বিধানের কথা তুলে ধরে ম্যাজিস্ট্রেট তানভীর হোসাইন সজীব জানান, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক, খেলাধুলার স্থান এবং শিশু পার্কের ১০০ মিটারের মধ্যে যেকোনো ধরনের তামাকজাত পণ্য বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ। এই বিধান লঙ্ঘন করলে সর্বোচ্চ ৫ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে এবং অপরাধের পুনরাবৃত্তি হলে জরিমানার পরিমাণ ধাপে ধাপে বৃদ্ধির বিধান রাখা হয়েছে।
সংশ্লিষ্টদের মতে, সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দেওয়ার পাশাপাশি কম মূল্যে নিম্নমানের এসব নকল সিগারেট সহজেই পাওয়া যাওয়ায় উঠতি বয়সী তরুণ সমাজ মারাত্মক স্বাস্থ্যঝুঁকি ও ধূমপানের নেশায় আসক্ত হয়ে পড়ছে। ভেজাল ও নকল সিগারেটের এই অবৈধ বাণিজ্য চিরতরে দমনে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের বিশেষ মোবাইল কোর্ট ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জে মাদকের বিস্তার, ধারাবাহিক চুরি-ডাকাতি ও জননিরাপত্তা নিয়ে বাড়তে থাকা উদ্বেগের প্রেক্ষাপটে আগামী ৩১ অক্টোবর মাদকবিরোধী জনসভার
লিডিং ইউনিভার্সিটি সিলেটের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. তাজ উদ্দিন বলেছেন, আলোকিত সমাজ ও রাষ্ট্র গঠনে কোরআন-সুন্নাহর আদর্শ অনুসরণের বিকল্প নেই।
বিশ্বনাথ প্রতিনিধি: লেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের শাহবাজপুর গ্রামে ফ্রি চক্ষু ও দন্ত চিকিৎসা ক্যাম্পের মাধ্যমে প্রায় সাত শতাধিক দরিদ্র
সকলের সম্মিলিত প্রচেষ্টায় সিলেটকে একটি পূর্ণাঙ্গ পর্যটনবান্ধব নগরী হিসেবে গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত
হযরত শাহজালাল (রহ.) এর মাজার পরিচালনায় সার্বিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাজারের জায়গা, দান-অনুদান এবং ব্যবস্থাপনা সম্পূর্ণ জেলা প্রশাসনের
শিক্ষাক্ষেত্রে অবদান, জ্ঞানচর্চা, সাহিত্যসাধনা ও আধুনিক প্রযুক্তিনির্ভর পাঠদানের স্বীকৃতিস্বরূপ ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬’ অর্জন করেছেন সিলেটের শিক্ষক ও প্রাবন্ধিক
স্টাফ রিপোর্টার: প্রান্তিক তাঁতিদের জন্য সুতা, রং ও প্রয়োজনীয় কাঁচামাল সরবরাহ সহজ করতে স্থানীয় সংসদ সদস্যদের সম্পৃক্ত করে তাঁতি সমিতি
শাহীন আলম: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স ও ডেগ পঞ্চমবারের মতো প্রকাশ্যে গণনা করা হয়েছে। গতকাল শনিবার জেলা প্রশাসনের