admin

প্রকাশিত: 12:28 PM, October 25, 2026

দরগাহের ডেগে হরেক রকমের চিঠি, কৌতূহল

দরগাহের ডেগে হরেক রকমের চিঠি, কৌতূহল

স্টাফ রিপোর্টার:

হরেক রকমের চিঠি মিলছে সিলেটের দরগাহের ডেগে। কেউ লিখেন প্রেমপত্র, কেউ দেন আল্লাহ্র কাছে বিচার। অবাধ্য স্বামীকে পথে ফেরাতে স্ত্রীও জানান আকুতি। এসব চিঠি নিয়ে নানা কৌতূহল চলে। আগে এসব চিঠি বেশি মিলতো। এখন সেটি কমে গেছে। আগস্ট থেকে দরগাহের টাকা গণনা করছে প্রশাসন। গতকাল পঞ্চমবারের মতো হয় গণনাও। দরগাহের মোট ৭টি দানবাক্সের টাকা গণনা করা হয়। এর মধ্যে একটি ডেগের টাকা রয়েছে। যে ডেগটিকে বলা হয় ‘শাহজালালের ডেগ’। ভক্তরা ডেগে মানতের টাকা দেন। টাকা, পয়সা, সোনা-গয়নার পাশাপাশি হরেক রকমের জিনিস পাওয়া যাচ্ছে ডেগে। তবে প্রতিবারই মিলে হরেক রকমের চিঠি। এবারো মিলেছে কয়েকটি চিঠি। এর মধ্যে একটি চিঠি প্রধানমন্ত্রী ও বিএনপি প্রধান তারেক রহমানকে উদ্দেশ্য করে লেখা।

বিএনপি’র ‘বেনামী’ এক কর্মী এ চিঠি লিখেন। চিঠির ভাষা ও বিষয়বস্তু থেকে জানা যায়, লেখক বিএনপিতে সদস্যপদ প্রাপ্তির ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমার মতো সাংগঠনিক নিয়মকানুন আরোপ করার অনুরোধ জানিয়েছেন। পাশাপাশি তিনি ২০১১ সালে রাজনীতিতে যুক্ত হয়েও পরবর্তীতে সরে দাঁড়ানোর কথা উল্লেখ করে নিজের রাজনৈতিক অবস্থান ও দলের সংস্কার নিয়ে কিছু ব্যক্তিগত আকুতি প্রকাশ করেছেন। চিঠিতে উল্লেখ করা হয়, আবেদনপত্রে বিএনপি’র সদস্য হতে বাধ্যতামূলকভাবে এসএসসি পাস অথবা জিপিএ ২.৫ পয়েন্ট এবং কর্মী হতে এইচএসসি পাস ও জিপিএ ৩.৫ থাকার বিষয় উল্লেখ করা হয়েছে।

চিঠিদাতা বিএনপি’র আবেদনপত্রে বলেছেন, এসএসসি দেয়ার আগ পর্যন্ত কেউ যেন বিএনপি’র সঙ্গে যুক্ত হতে না পারে। এ ছাড়া, মানতের ডেগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে লেখা একটি চিঠি পাওয়া গেছে। চিঠিতে শেখ হাসিনার সুস্থতা কামনার পাশাপাশি তাকে বাংলাদেশের মানুষের আশার আলো হয়ে ফিরে আসার প্রার্থনা করা হয়েছে।

চিঠিতে তারিখ লেখা ছিল ২৮শে সেপ্টেম্বর ২০২৬, ওই দিন ছিল সাবেক এই প্রধানমন্ত্রীর জন্মদিন। লালবাগ থানার ২৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষ থেকে মো. মামুন হোসেন মন্না নাম উল্লেখ করে চিঠিতে লেখা হয়েছে, আসসালামু আলাইকুম।

আমি লালবাগ থানার ২৪ ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষ থেকে মো. মামুন হোসেন মন্না। বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনার ৮০তম জন্মদিন উপলক্ষে হযরত শাহজালাল মাজারে নেত্রীর জন্য দোয়া ও প্রার্থনা করছি। আল্লাহ্ পাক যেন তাকে সর্বদা সুস্থ রাখেন এবং বাংলাদেশের মানুষের আশার আলো হয়ে যেন ফিরে আসেন, আমিন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক দেশরত্ন শেখ হাসিনার।’ দানবাক্সে নানা অভিযোগ, দোয়া ও শুভকামনা জানিয়ে দেয়া ভক্তদের অনেক চিঠি পাওয়া গেছে। স্বামীর চাকরি চেয়ে তার ‘প্রার্থনাপত্র’ পাওয়া গেছে। নাম ছাড়া পত্রে ওই স্ত্রী লিখেন, হে শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি, আপনার উছিলায় আমার আহাল (স্বামী)- উনাকে একটা ভালো চাকরি দিন এবং উনার মানসিক শান্তি দান করুন।

মাজার কর্তৃপক্ষ জানিয়েছেন, শাহজালালের ডেগে চিঠি পাওয়ার ঘটনা অনেক পুরনো। এক সময় ডেগে প্রেমের চিঠি বেশি মিলতো। আবার স্বামীকে পথে ফেরানোর আকুতি জানিয়ে চিঠি লিখতেন স্ত্রী। তখন রাজনৈতিক চিঠি কম মিলতো। মাজার কর্তৃপক্ষ গোপনীয়তার স্বার্থে এসব চিঠি প্রকাশ করতেন না। এখন যেহেতু প্রকাশ্যে টাকা গণনা করা হচ্ছে, সে কারণে রাজনৈতিক চিঠি বেশি লেখা হচ্ছে। এখন প্রকাশ্যে টাকা গণনা করা হচ্ছে। সে কারণে চিঠিগুলোও প্রকাশ্যে চলে আসছে। তারা বলেন, অনেকেই রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য চিঠি দিচ্ছেন।

আর এসব চিঠি প্রকাশও পাচ্ছে। এদিকে, শনিবার সিলেটের জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মামুন সাংবাদিকদের জানিয়েছেন, আমরা তিনজন লোক নিয়োগ দেবো- ম্যানেজার, অ্যাকাউন্টেন্ট ও কম্পিউটার অপারেটর। তাদের নিয়োগের পর প্রতিদিন টাকা গণনা হবে। নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে আরও মাসখানেক লাগতে পারে। তার আগে আরও একবার আমাদের ব্যবস্থাপনায় টাকা গণনা হতে পারে। এরপর নিয়োগপ্রাপ্ত এ কার্যক্রম পরিচালনা করবেন বলে জানান তিনি।


সর্বশেষ সংবাদ

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের তিন দিনব্যাপী কর্মসূচি ঘোষণা

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের তিন দিনব্যাপী কর্মসূচি ঘোষণা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ, বর্ণাঢ্য র‍্যালি

আন্তর্জাতিক বিজয়ী হাফেজ ইহতেশামুল হক হীরাকে সিলেট জেলা ও মহানগর যুবদলের সংবর্ধনা

আন্তর্জাতিক বিজয়ী হাফেজ ইহতেশামুল হক হীরাকে সিলেট জেলা ও মহানগর যুবদলের সংবর্ধনা

মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করায় হাফেজ ইহতেশামুল হক হীরাকে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে

বিশ্ব মানবধর্ম বিকাশ পরিষদের সভাপতি নিহার রঞ্জন দেবনাথকে জিডিএফ’র সংবর্ধনা

বিশ্ব মানবধর্ম বিকাশ পরিষদের সভাপতি নিহার রঞ্জন দেবনাথকে জিডিএফ’র সংবর্ধনা

সিলেটের গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) এর উদ্যোগে ভারতের আসাম প্রদেশের বিশ্ব মানবধর্ম বিকাশ পরিষদ করিমগঞ্জের প্রতিষ্ঠাতা সভাপতি নিহার রঞ্জন দেবনাথ-কে

লাখাইয়ে সাপের কামড়ে যুবকের মৃত্যু

লাখাইয়ে সাপের কামড়ে যুবকের মৃত্যু

লাখাই প্রতিনিধি: হবিগঞ্জের লাখাই উপজেলায় সাপে কেটে মো. তোফাজ্জল মিয়া (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে নিজ

ফ্রান্সের নিসে বিক্ষোভ নিষিদ্ধ জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদ ঘিরে রেইডসহ কঠোর নিরাপত্তা

ফ্রান্সের নিসে বিক্ষোভ নিষিদ্ধ জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদ ঘিরে রেইডসহ কঠোর নিরাপত্তা

মো.জুনেদ আহমদ,ফ্রান্স: নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি ও জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের প্রতিবাদে ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় শহর নিসে বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে গতকাল শনিবার

সুস্থ-সমৃদ্ধ সমাজ গড়তে সরকারের পাশাপাশি সামর্থ্যবান ব্যক্তি ও সংগঠনের উদ্যোগ জরুরি : এমপি এমরান চৌধুরী

সুস্থ-সমৃদ্ধ সমাজ গড়তে সরকারের পাশাপাশি সামর্থ্যবান ব্যক্তি ও সংগঠনের উদ্যোগ জরুরি : এমপি এমরান চৌধুরী

সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- একটি সুস্থ ও সমৃদ্ধ সমাজ গড়তে

ডেভিলদের নিরাপদ আশ্রয়স্থল সিলেট স্টেশন ক্লাব

ডেভিলদের নিরাপদ আশ্রয়স্থল সিলেট স্টেশন ক্লাব

স্টাফ রিপোর্টার: সিলেটের বন্দরবাজারে ১৪০ বছর ধরে দাঁড়িয়ে আছে আভিজাত্যের প্রতীক হিসেবে পরিচিত সিলেট স্টেশন ক্লাব। পাশেই জেলা পরিষদ, জেলা

ব্যবসায়ী বাবলার বিরুদ্ধে অপপ্রচারের, নিন্দা

ব্যবসায়ী বাবলার বিরুদ্ধে অপপ্রচারের, নিন্দা

সম্প্রতি কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত আম্বরখানা ‘সুরমা সুপার মার্কেটে দালালদের দৌরাত্ম্য’ শীর্ষক সংবাদ ও কয়েকটি সামাজিক মাধ্যমে প্রচারিত এ সংক্রান্ত ভিডিওর