admin

প্রকাশিত: 2:55 PM, October 25, 2026

শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে মিলল ৮৮ লাখ টাকা, সোনা-রুপা ও বৈদেশিক মুদ্রা

শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে মিলল ৮৮ লাখ টাকা, সোনা-রুপা ও বৈদেশিক মুদ্রা

শাহীন আলম:

সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স ও ডেগ পঞ্চমবারের মতো প্রকাশ্যে গণনা করা হয়েছে। গতকাল শনিবার জেলা প্রশাসনের কর্মকর্তা এবং মাজার ব্যবস্থাপনা কমিটির প্রতিনিধিদের উপস্থিতিতে সকাল সাড়ে ৯টা থেকে দীর্ঘ সোয়া সাত ঘণ্টা ধরে এ গণনা কার্যক্রম চলে। গণনা শেষে বিকেল ৬টার পর মাজারের আর্থিক ব্যবস্থাপনা সংক্রান্ত কমিটির সদস্যসচিব ও সিলেটের জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মামুন প্রাপ্ত অর্থের আনুষ্ঠানিক হিসাব প্রকাশ করেন।

সংগৃহীত তথ্য ও জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মাজারের পাঁচটি দানবাক্স ও তিনটি ঐতিহাসিক পিতলের ডেগ থেকে নগদ ৮৮ লাখ ৬৫ হাজার ৮০৪ টাকা পাওয়া গেছে। নগদ অর্থের পাশাপাশি দানবাক্সে ১ ভরি সাড়ে ৮ আনা সোনা এবং ৩ ভরি ১৩ আনা রুপা পাওয়া গেছে। এছাড়া বিভিন্ন দেশের বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও ভক্তদের নানা আকুতি সংবলিত চিঠিও মিলবে। প্রাপ্ত বৈদেশিক মুদ্রার মধ্যে রয়েছে ইংল্যান্ডের ১৪ পাউন্ড, ভারতের ৭ হাজার ৬৪৭ রুপি, থাইল্যান্ডের ২০ বাত, সৌদি আরবের ৯৩ রিয়াল, মালয়েশিয়ার ১১ রিঙ্গিত, যুক্তরাষ্ট্রের ২৯ ডলার, ওমানের ১৩ দশমিক ৫০ বায়সা, সংযুক্ত আরব আমিরাতের ৬৫ দিরহাম, মালদ্বীপের ১৫ রুপি, কাতারের ১৭ রিয়াল, ৭ ইউরো ৩৩ সেন্ট, বাহরাইনের ১০০ পয়সা, হংকংয়ের ১০ ডলার, ব্রুনাইয়ের ১ ডলার, নেপালের ৫৫ রুপি, পাকিস্তানের ১০০ রুপি, রাশিয়ার ৫০ রুবল এবং শ্রীলঙ্কার ৫০০ রুপি। একই সাথে গত ৩৫ দিনে দান হিসেবে পাওয়া ৩১০টি ছাগলের মধ্যে লঙ্গরখানা, শিন্নি বিতরণ ও খাদেমদের প্রদানসহ সার্বিক ব্যবস্থার বিবরণ তুলে ধরা হয়।

প্রকাশ্যে অর্থ গণনা শেষে সিলেটের জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মামুন জানান, মাজারের আর্থিক ব্যবস্থাপনায় পূর্ণ স্বচ্ছতা ফেরাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। বর্তমানে প্রাপ্ত অর্থ আগের নিয়মেই ব্যাংকে জমা থাকবে এবং সেখান থেকে বিদ্যুৎ বিলসহ ইউটিলিটি খরচ ও আনসার সদস্যদের বেতন-ভাতা নির্বাহ করা হবে। তিনি আরো জানান, খুব শিগগিরই মাজার পরিচালনার জন্য একজন ব্যবস্থাপক, একজন হিসাবরক্ষক ও একজন কম্পিউটার অপারেটর নিয়োগ দেওয়া হবে। এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হতে প্রায় এক মাস সময় লাগতে পারে। দক্ষ লোকবল নিয়োগ সম্পন্ন হলে প্রতিদিনের দানের টাকা প্রতিদিনই গণনার স্থায়ী ব্যবস্থা কার্যকর করা সম্ভব হবে।

মাজারের আর্থিক ব্যবস্থাপনা সংক্রান্ত উচ্চ কমিটির গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, দানের মোট অর্থের ৩৫ শতাংশ সোনালী ব্যাংকের একটি বিশেষ হিসাবে মাজারের উন্নয়নকাজে ব্যবহারের জন্য জমা থাকবে, যা জেলা প্রশাসক ও মাজারের মোতোয়াল্লির যৌথ স্বাক্ষরে পরিচালিত হবে। বাকি ৬৫ শতাংশ অর্থ দিয়ে মাজারের দৈনন্দিন খরচ ও কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা প্রদান করা হবে। তবে জনবল নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত সাময়িকভাবে আগের নিয়মেই আর্থিক কার্যক্রম সচল রাখা হচ্ছে। এছাড়া মাজারের সার্বিক নিরাপত্তা ও উন্নয়ন কর্মকাণ্ড তদারকির জন্য জেলা প্রশাসকের নেতৃত্বে সাত সদস্যের একটি শক্তিশালী কমিটি গঠনের প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, গত ১৮ জুন প্রশাসনিক সিদ্ধান্তে মাজারের পুরোনো দানবাক্স ও ডেগ সিলগালা করার পর ২২ জুন প্রথম দফায় প্রকাশ্যে টাকা গণনা করা হয়। সে সময় নগদ ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা পাওয়া গেলে পরবর্তীতে জেলা প্রশাসনের তহবিল থেকে আরো ৫ লাখ টাকা যুক্ত করে মোট ২২ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা জমা করা হয়। পরবর্তীতে ১১ জুলাই দ্বিতীয় দফায় ৪৭ লাখ ১০ হাজার ১৫৩ টাকা, ১৫ আগস্ট তৃতীয় দফায় ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা এবং ১৯ সেপ্টেম্বর চতুর্থ দফায় ৮৮ লাখ ৯২ হাজার ৯৬৬ টাকা গণনা করা হয়েছিল। মাজারের অর্থ পরিচালনায় গতিশীলতা ও পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করতেই বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরের নেতৃত্বে গঠিত বিশেষ কমিটির তত্ত্বাবধানে নিয়মিত বিরতিতে এভাবে প্রকাশ্যে অর্থ গণনা সম্পন্ন করা হচ্ছে।


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

‘হৃদয়ে জকিগঞ্জ’-এর সংবাদ সম্মেলন জকিগঞ্জে ১০ মাসে অন্তত ৮ ডাকাতির খবর, জননিরাপত্তা নিয়ে উদ্বেগ ক্স ৩১ অক্টোবর মাদকবিরোধী জনসভা

‘হৃদয়ে জকিগঞ্জ’-এর সংবাদ সম্মেলন জকিগঞ্জে ১০ মাসে অন্তত ৮ ডাকাতির খবর, জননিরাপত্তা নিয়ে উদ্বেগ ক্স ৩১ অক্টোবর মাদকবিরোধী জনসভা

জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জে মাদকের বিস্তার, ধারাবাহিক চুরি-ডাকাতি ও জননিরাপত্তা নিয়ে বাড়তে থাকা উদ্বেগের প্রেক্ষাপটে আগামী ৩১ অক্টোবর মাদকবিরোধী জনসভার

আলোকিত সমাজ ও রাষ্ট্র গঠনে কোরআন সুন্নাহর আদর্শ অনুসরণের বিকল্প নেই : ভিসি প্রফেসর ড. তাজ উদ্দিন

আলোকিত সমাজ ও রাষ্ট্র গঠনে কোরআন সুন্নাহর আদর্শ অনুসরণের বিকল্প নেই : ভিসি প্রফেসর ড. তাজ উদ্দিন

লিডিং ইউনিভার্সিটি সিলেটের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. তাজ উদ্দিন বলেছেন, আলোকিত সমাজ ও রাষ্ট্র গঠনে কোরআন-সুন্নাহর আদর্শ অনুসরণের বিকল্প নেই।

স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার কাজ করছে : তাহসিনা রুশদীর লুনা এমপি

স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার কাজ করছে : তাহসিনা রুশদীর লুনা এমপি

বিশ্বনাথ প্রতিনিধি: লেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের শাহবাজপুর গ্রামে ফ্রি চক্ষু ও দন্ত চিকিৎসা ক্যাম্পের মাধ্যমে প্রায় সাত শতাধিক দরিদ্র

সিলেট ট্যুরিস্ট ক্লাবের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ‎সকলের সম্মিলিত প্রচেষ্টায় সিলেটকে পর্যটনবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে হবে: কয়েস লোদী

সিলেট ট্যুরিস্ট ক্লাবের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ‎সকলের সম্মিলিত প্রচেষ্টায় সিলেটকে পর্যটনবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে হবে: কয়েস লোদী

‎‎সকলের সম্মিলিত প্রচেষ্টায় সিলেটকে একটি পূর্ণাঙ্গ পর্যটনবান্ধব নগরী হিসেবে গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত

শাহজালাল মাজার পরিচালনায় জেলা প্রশাসনের নিয়ন্ত্রণ চান ‘একতাবদ্ধ সিলেটবাসী’

শাহজালাল মাজার পরিচালনায় জেলা প্রশাসনের নিয়ন্ত্রণ চান ‘একতাবদ্ধ সিলেটবাসী’

হযরত শাহজালাল (রহ.) এর মাজার পরিচালনায় সার্বিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাজারের জায়গা, দান-অনুদান এবং ব্যবস্থাপনা সম্পূর্ণ জেলা প্রশাসনের

সিলেটের শিক্ষক ফয়সল বাবুল পেলেন ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬’

সিলেটের শিক্ষক ফয়সল বাবুল পেলেন ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬’

শিক্ষাক্ষেত্রে অবদান, জ্ঞানচর্চা, সাহিত্যসাধনা ও আধুনিক প্রযুক্তিনির্ভর পাঠদানের স্বীকৃতিস্বরূপ ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬’ অর্জন করেছেন সিলেটের শিক্ষক ও প্রাবন্ধিক

প্রান্তিক তাঁতিদের কাঁচামাল সহজে জোগাতে ডিলার ও তাঁতি সমিতি গঠনের সুপারিশ

প্রান্তিক তাঁতিদের কাঁচামাল সহজে জোগাতে ডিলার ও তাঁতি সমিতি গঠনের সুপারিশ

স্টাফ রিপোর্টার: প্রান্তিক তাঁতিদের জন্য সুতা, রং ও প্রয়োজনীয় কাঁচামাল সরবরাহ সহজ করতে স্থানীয় সংসদ সদস্যদের সম্পৃক্ত করে তাঁতি সমিতি

শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে মিলল ৮৮ লাখ টাকা, সোনা-রুপা ও বৈদেশিক মুদ্রা

শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে মিলল ৮৮ লাখ টাকা, সোনা-রুপা ও বৈদেশিক মুদ্রা

শাহীন আলম: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স ও ডেগ পঞ্চমবারের মতো প্রকাশ্যে গণনা করা হয়েছে। গতকাল শনিবার জেলা প্রশাসনের