admin

প্রকাশিত: 3:26 PM, October 25, 2026

সিলেট ট্যুরিস্ট ক্লাবের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ‎সকলের সম্মিলিত প্রচেষ্টায় সিলেটকে পর্যটনবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে হবে: কয়েস লোদী

সিলেট ট্যুরিস্ট ক্লাবের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ‎সকলের সম্মিলিত প্রচেষ্টায় সিলেটকে পর্যটনবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে হবে: কয়েস লোদী

‎‎সকলের সম্মিলিত প্রচেষ্টায় সিলেটকে একটি পূর্ণাঙ্গ পর্যটনবান্ধব নগরী হিসেবে গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) রেজাউল হাসান কয়েস লোদী। তিনি বলেছেন, “সিলেটকে পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা একার পক্ষে সম্ভব নয়; এজন্য সবাইকে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে।” গতকাল ‎শনিবার বেলা ২টায় সিলেট নগরীর একটি অভিজাত হোটেলের হলরুমে ‘সিলেট ট্যুরিস্ট ক্লাব’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও আনন্দ উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎প্রধান অতিথির বক্তব্যে কয়েস লোদী আরও বলেন, “২০১৩ সালের পর সিলেটে যে সকল নতুন পর্যটন স্পট গড়ে উঠেছে, সেগুলোকে আনুষ্ঠানিকভাবে চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। বিশেষ করে রাতারগুলসহ সম্ভাবনাময় স্থানগুলোকে গেজেটভুক্ত করার প্রক্রিয়া চলমান। আশা করছি খুব দ্রুতই এ স্থানগুলোকে সরকারি স্বীকৃতি এনে দিতে পারব।”

‎‎সিলেট ট্যুরিস্ট ক্লাবের সভাপতি মকসুদুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সাদী-র পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন, রোটারিয়ান হাসান কবির চৌধুরী
‎রোটারিয়ান আবু হাফিজ চৌধুরী, উইমেন্স চেম্বারের পরিচালক রোটারিয়ান তাহমিনা হাসান চৌধুরী, উইমেন্স চেম্বারের পরিচালক গাজী জিনাত আফজা, বিশিষ্ট ব্যবসায়ী জাহানারা বেগম। ‎অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্লাবের ধর্ম বিষয়ক সম্পাদক কারী হিফজুর রহমান।

‎‎স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সিনিয়র সহ-সভাপতি রোটারিয়ান নুরুল ইসলাম রুপন, সহ-সভাপতি মো. এনামুল কবির, সহ-সাধারণ সম্পাদক শাহ রুম্মান, সাংগঠনিক সম্পাদক শেখ জাবেদ, সহ-সাংগঠনিক সম্পাদক রোটারিয়ান মওদুদ আহমদ, কোষাধ্যক্ষ ওলিউর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল মুমিন, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক এম রহমান ফারুক, ট্যুর বিষয়ক সম্পাদক তৌহিদুল ইসলাম, সমাজসেবা বিষয়ক সম্পাদক রোটারিয়ান মুরাদুজ্জামান চৌধুরী, সহ ভ্রমণ বিষয়ক সম্পাদক তোফায়েল আহমদ, আপ্যায়ন বিষয়ক সম্পাদক কুতুব উদ্দিন, অফিস সম্পাদক রতন পাল, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন চৌধুরী মিশু, এবং নির্বাহী সদস্য মাহবুব ইকবাল মুন্না, এহতেশামুল হক শাহিন, মনোয়ার হোসেন ও ফুজাইল আহমদ, বক্তব্য রাখেন সিলেট ট্যুরিস্ট সোসাইটির সভাপতি রোহেল বক্ত তুষার, ক্লাব সদস্য কামাল আহমদ, এমএসইউ রানা, নুরুল ইসলাম জুয়েল, হোসাইন আহমদ মুন্না। ‎‎আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অতিথিদের সঙ্গে নিয়ে কেক কাটা হয় এবং অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।-বিজ্ঞপ্তি


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

‘হৃদয়ে জকিগঞ্জ’-এর সংবাদ সম্মেলন জকিগঞ্জে ১০ মাসে অন্তত ৮ ডাকাতির খবর, জননিরাপত্তা নিয়ে উদ্বেগ ক্স ৩১ অক্টোবর মাদকবিরোধী জনসভা

‘হৃদয়ে জকিগঞ্জ’-এর সংবাদ সম্মেলন জকিগঞ্জে ১০ মাসে অন্তত ৮ ডাকাতির খবর, জননিরাপত্তা নিয়ে উদ্বেগ ক্স ৩১ অক্টোবর মাদকবিরোধী জনসভা

জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জে মাদকের বিস্তার, ধারাবাহিক চুরি-ডাকাতি ও জননিরাপত্তা নিয়ে বাড়তে থাকা উদ্বেগের প্রেক্ষাপটে আগামী ৩১ অক্টোবর মাদকবিরোধী জনসভার

আলোকিত সমাজ ও রাষ্ট্র গঠনে কোরআন সুন্নাহর আদর্শ অনুসরণের বিকল্প নেই : ভিসি প্রফেসর ড. তাজ উদ্দিন

আলোকিত সমাজ ও রাষ্ট্র গঠনে কোরআন সুন্নাহর আদর্শ অনুসরণের বিকল্প নেই : ভিসি প্রফেসর ড. তাজ উদ্দিন

লিডিং ইউনিভার্সিটি সিলেটের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. তাজ উদ্দিন বলেছেন, আলোকিত সমাজ ও রাষ্ট্র গঠনে কোরআন-সুন্নাহর আদর্শ অনুসরণের বিকল্প নেই।

স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার কাজ করছে : তাহসিনা রুশদীর লুনা এমপি

স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার কাজ করছে : তাহসিনা রুশদীর লুনা এমপি

বিশ্বনাথ প্রতিনিধি: লেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের শাহবাজপুর গ্রামে ফ্রি চক্ষু ও দন্ত চিকিৎসা ক্যাম্পের মাধ্যমে প্রায় সাত শতাধিক দরিদ্র

সিলেট ট্যুরিস্ট ক্লাবের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ‎সকলের সম্মিলিত প্রচেষ্টায় সিলেটকে পর্যটনবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে হবে: কয়েস লোদী

সিলেট ট্যুরিস্ট ক্লাবের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ‎সকলের সম্মিলিত প্রচেষ্টায় সিলেটকে পর্যটনবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে হবে: কয়েস লোদী

‎‎সকলের সম্মিলিত প্রচেষ্টায় সিলেটকে একটি পূর্ণাঙ্গ পর্যটনবান্ধব নগরী হিসেবে গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত

শাহজালাল মাজার পরিচালনায় জেলা প্রশাসনের নিয়ন্ত্রণ চান ‘একতাবদ্ধ সিলেটবাসী’

শাহজালাল মাজার পরিচালনায় জেলা প্রশাসনের নিয়ন্ত্রণ চান ‘একতাবদ্ধ সিলেটবাসী’

হযরত শাহজালাল (রহ.) এর মাজার পরিচালনায় সার্বিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাজারের জায়গা, দান-অনুদান এবং ব্যবস্থাপনা সম্পূর্ণ জেলা প্রশাসনের

সিলেটের শিক্ষক ফয়সল বাবুল পেলেন ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬’

সিলেটের শিক্ষক ফয়সল বাবুল পেলেন ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬’

শিক্ষাক্ষেত্রে অবদান, জ্ঞানচর্চা, সাহিত্যসাধনা ও আধুনিক প্রযুক্তিনির্ভর পাঠদানের স্বীকৃতিস্বরূপ ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬’ অর্জন করেছেন সিলেটের শিক্ষক ও প্রাবন্ধিক

প্রান্তিক তাঁতিদের কাঁচামাল সহজে জোগাতে ডিলার ও তাঁতি সমিতি গঠনের সুপারিশ

প্রান্তিক তাঁতিদের কাঁচামাল সহজে জোগাতে ডিলার ও তাঁতি সমিতি গঠনের সুপারিশ

স্টাফ রিপোর্টার: প্রান্তিক তাঁতিদের জন্য সুতা, রং ও প্রয়োজনীয় কাঁচামাল সরবরাহ সহজ করতে স্থানীয় সংসদ সদস্যদের সম্পৃক্ত করে তাঁতি সমিতি

শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে মিলল ৮৮ লাখ টাকা, সোনা-রুপা ও বৈদেশিক মুদ্রা

শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে মিলল ৮৮ লাখ টাকা, সোনা-রুপা ও বৈদেশিক মুদ্রা

শাহীন আলম: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স ও ডেগ পঞ্চমবারের মতো প্রকাশ্যে গণনা করা হয়েছে। গতকাল শনিবার জেলা প্রশাসনের