admin

প্রকাশিত: 3:29 PM, October 25, 2026

স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার কাজ করছে : তাহসিনা রুশদীর লুনা এমপি

স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার কাজ করছে : তাহসিনা রুশদীর লুনা এমপি

বিশ্বনাথ প্রতিনিধি:

লেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের শাহবাজপুর গ্রামে ফ্রি চক্ষু ও দন্ত চিকিৎসা ক্যাম্পের মাধ্যমে প্রায় সাত শতাধিক দরিদ্র ও অসচ্ছল রোগীকে বিনামূল্যে চিকিৎসাপত্র, পরামর্শ ও ওষুধ প্রদান করা হয়েছে। গ্লোবাল ডেন্টাল ট্রাস্ট ও মিশন ভিশন ট্রাস্টের ব্যবস্থাপনায় এবং যুক্তরাজ্য প্রবাসী, মানচেস্টার শাহজালাল মসজিদের চেয়ারম্যান ও আয়মনা আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান সমাজসেবক আনছার উদ্দিনের অর্থায়নে এ কর্মসূচির আয়োজন করা হয়।

গতকাল শনিবার সকাল ১০টায় প্রবাসী আনছার উদ্দিনের বাড়িতে দিনব্যাপী এই চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়। যুক্তরাজ্য ও বাংলাদেশের যৌথ একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল দিনব্যাপী এলাকার চক্ষু ও দাঁতের জটিল সম্যায় আক্রান্ত রোগীদের চিকিৎসাপত্র প্রদানসহ প্রয়োজনীয় পরামর্শ ও বিনামূল্যে ওষুধ বিতরণ করেন।

দুপুরে চিকিৎসা ক্যাম্প পরিদর্শন করেন সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা। পরিদর্শনকালে তিনি যুক্তরাজ্য থেকে আগত চিকিৎসকদের সেবার মান, ব্যবহৃত চিকিৎসা সরঞ্জাম ও ওষুধ বিতরণ পর্যবেক্ষণ করেন এবং সেবা নিতে আসা রোগীদের খোঁজখবর নেন।

পরিদর্শন শেষে আয়মনা আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান আনছার উদ্দিনের সভাপতিত্বে এবং দশঘর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির জ্যেষ্ঠ সদস্য মাস্টার আব্দুর রাজ্জাকের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি তাহসিনা রুশদীর লুনা বলেন, “দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে প্রবাসীরা যেভাবে নিজেদের অর্থ, শ্রম ও সময় ব্যয় করে এলাকার অসহায় মানুষের সেবায় এগিয়ে এসেছেন, তা অত্যন্ত প্রশংসনীয়।” প্রবাসীদের এই মহতি উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন এবং দেশের সার্বিক উন্নয়নে সব প্রবাসীকে অংশীদার হওয়ার আহ্বান জানান।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. গৌছ আলী, সাধারণ সম্পাদক লিলু মিয়া, আয়মনা আলী ফাউন্ডেশনের সমন্বয়ক জাহাঙ্গীর আলম এবং দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খাঁন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যপ্রবাসী সমাজসেবক আলহাজ্ব আব্দুল হান্নান (উর্ফি মিয়া), সংসদ সদস্যের একান্ত সচিব মঈনুল হক, বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক শাহিন উদ্দিন, সাধারণ সম্পাদক মো. সায়েস্তা মিয়া, সাংগঠনিক সম্পাদক শ্রী অজিত চন্দ্র দেবসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

আয়োজকরা জানান, প্রবাসীদের এ ধরনের সামাজিক ও সেবামূলক কার্যক্রম আগামীতেও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে। বিনামূল্যে উন্নত চিকিৎসা ও ওষুধ পেয়ে আয়োজকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সেবা নিতে আসা দরিদ্র মানুষজন।


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

‘হৃদয়ে জকিগঞ্জ’-এর সংবাদ সম্মেলন জকিগঞ্জে ১০ মাসে অন্তত ৮ ডাকাতির খবর, জননিরাপত্তা নিয়ে উদ্বেগ ক্স ৩১ অক্টোবর মাদকবিরোধী জনসভা

‘হৃদয়ে জকিগঞ্জ’-এর সংবাদ সম্মেলন জকিগঞ্জে ১০ মাসে অন্তত ৮ ডাকাতির খবর, জননিরাপত্তা নিয়ে উদ্বেগ ক্স ৩১ অক্টোবর মাদকবিরোধী জনসভা

জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জে মাদকের বিস্তার, ধারাবাহিক চুরি-ডাকাতি ও জননিরাপত্তা নিয়ে বাড়তে থাকা উদ্বেগের প্রেক্ষাপটে আগামী ৩১ অক্টোবর মাদকবিরোধী জনসভার

আলোকিত সমাজ ও রাষ্ট্র গঠনে কোরআন সুন্নাহর আদর্শ অনুসরণের বিকল্প নেই : ভিসি প্রফেসর ড. তাজ উদ্দিন

আলোকিত সমাজ ও রাষ্ট্র গঠনে কোরআন সুন্নাহর আদর্শ অনুসরণের বিকল্প নেই : ভিসি প্রফেসর ড. তাজ উদ্দিন

লিডিং ইউনিভার্সিটি সিলেটের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. তাজ উদ্দিন বলেছেন, আলোকিত সমাজ ও রাষ্ট্র গঠনে কোরআন-সুন্নাহর আদর্শ অনুসরণের বিকল্প নেই।

স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার কাজ করছে : তাহসিনা রুশদীর লুনা এমপি

স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার কাজ করছে : তাহসিনা রুশদীর লুনা এমপি

বিশ্বনাথ প্রতিনিধি: লেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের শাহবাজপুর গ্রামে ফ্রি চক্ষু ও দন্ত চিকিৎসা ক্যাম্পের মাধ্যমে প্রায় সাত শতাধিক দরিদ্র

সিলেট ট্যুরিস্ট ক্লাবের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ‎সকলের সম্মিলিত প্রচেষ্টায় সিলেটকে পর্যটনবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে হবে: কয়েস লোদী

সিলেট ট্যুরিস্ট ক্লাবের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ‎সকলের সম্মিলিত প্রচেষ্টায় সিলেটকে পর্যটনবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে হবে: কয়েস লোদী

‎‎সকলের সম্মিলিত প্রচেষ্টায় সিলেটকে একটি পূর্ণাঙ্গ পর্যটনবান্ধব নগরী হিসেবে গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত

শাহজালাল মাজার পরিচালনায় জেলা প্রশাসনের নিয়ন্ত্রণ চান ‘একতাবদ্ধ সিলেটবাসী’

শাহজালাল মাজার পরিচালনায় জেলা প্রশাসনের নিয়ন্ত্রণ চান ‘একতাবদ্ধ সিলেটবাসী’

হযরত শাহজালাল (রহ.) এর মাজার পরিচালনায় সার্বিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাজারের জায়গা, দান-অনুদান এবং ব্যবস্থাপনা সম্পূর্ণ জেলা প্রশাসনের

সিলেটের শিক্ষক ফয়সল বাবুল পেলেন ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬’

সিলেটের শিক্ষক ফয়সল বাবুল পেলেন ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬’

শিক্ষাক্ষেত্রে অবদান, জ্ঞানচর্চা, সাহিত্যসাধনা ও আধুনিক প্রযুক্তিনির্ভর পাঠদানের স্বীকৃতিস্বরূপ ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬’ অর্জন করেছেন সিলেটের শিক্ষক ও প্রাবন্ধিক

প্রান্তিক তাঁতিদের কাঁচামাল সহজে জোগাতে ডিলার ও তাঁতি সমিতি গঠনের সুপারিশ

প্রান্তিক তাঁতিদের কাঁচামাল সহজে জোগাতে ডিলার ও তাঁতি সমিতি গঠনের সুপারিশ

স্টাফ রিপোর্টার: প্রান্তিক তাঁতিদের জন্য সুতা, রং ও প্রয়োজনীয় কাঁচামাল সরবরাহ সহজ করতে স্থানীয় সংসদ সদস্যদের সম্পৃক্ত করে তাঁতি সমিতি

শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে মিলল ৮৮ লাখ টাকা, সোনা-রুপা ও বৈদেশিক মুদ্রা

শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে মিলল ৮৮ লাখ টাকা, সোনা-রুপা ও বৈদেশিক মুদ্রা

শাহীন আলম: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স ও ডেগ পঞ্চমবারের মতো প্রকাশ্যে গণনা করা হয়েছে। গতকাল শনিবার জেলা প্রশাসনের