admin

প্রকাশিত: 3:39 PM, October 25, 2026

আলোকিত সমাজ ও রাষ্ট্র গঠনে কোরআন সুন্নাহর আদর্শ অনুসরণের বিকল্প নেই : ভিসি প্রফেসর ড. তাজ উদ্দিন

আলোকিত সমাজ ও রাষ্ট্র গঠনে কোরআন সুন্নাহর আদর্শ অনুসরণের বিকল্প নেই : ভিসি প্রফেসর ড. তাজ উদ্দিন

লিডিং ইউনিভার্সিটি সিলেটের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. তাজ উদ্দিন বলেছেন, আলোকিত সমাজ ও রাষ্ট্র গঠনে কোরআন-সুন্নাহর আদর্শ অনুসরণের বিকল্প নেই। পবিত্র কোরআন তেলাওয়াত ও হাদীস চর্চার মাধ্যমে এর শিক্ষা ও আদর্শ ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করতে হবে।

তিনি গতকাল শনিবার দুপুরে সিলেট নগরীর বারুতখানা পয়েন্টস্থ ফুড প্যারাডাইস রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারের হলরুমে রিলিজিয়াস এ্যাটাশে অফিস রাজকীয় সৌদী দূতাবাস বাংলাদেশ আয়োজিত হিফযুল হাদীস প্রতিযোগিতার সিলেট বিভাগীয় বাছাই পর্ব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

রাজকীয় সৌদী দূতাবাস বাংলাদেশের দা’ঈ শাইখ বদর বিন ইসহাক আল মাদানী’র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাজকীয় সৌদি দূতাবাস বাংলাদেশের দা’ঈ শাইখ সাঈদ বিন নুরুজ্জামান আল মাদানী। বাছাইপর্ব অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট নগরীর লাউয়াই ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রওনক আহমদ, সিলেট উইমেন্স মেডিকেল কলেজের শিশু বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ মোঃ রাশেদুল হক, বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক নিয়াজ মোঃ আজিজুল করিম, সিলেট সিটি কর্পোরেশন কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি ও সিলেট গ্যাস্ট্রোলিভার হাসপাতালের পরিচালক মাসুম ইফতেখার রসুল শিহাব।

আল মুত্তাকিন ইনস্টিটিউটের প্রিন্সিপাল সাইফ মোহাম্মদ সাইফুল্লাহ’র সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সামির উদ্দিন জাওয়াদ।

অনুষ্ঠানে হিফযুল হাদীস বাছাই প্রতিযোগিতায় সিলেট বিভাগ থেকে ৬০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। এর মধ্য থেকে সর্বোচ্চ মার্কপ্রাপ্ত ৫ জন ছাত্র ও ৩ জন ছাত্রী প্রতিযোগিকে ইয়েস কার্ড দিয়ে জাতীয় প্রতিযোগিতার জন্য বাছাই করা হয়। ইয়েস কার্ডপ্রাপ্ত প্রতিযোগিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

‘হৃদয়ে জকিগঞ্জ’-এর সংবাদ সম্মেলন জকিগঞ্জে ১০ মাসে অন্তত ৮ ডাকাতির খবর, জননিরাপত্তা নিয়ে উদ্বেগ ক্স ৩১ অক্টোবর মাদকবিরোধী জনসভা

‘হৃদয়ে জকিগঞ্জ’-এর সংবাদ সম্মেলন জকিগঞ্জে ১০ মাসে অন্তত ৮ ডাকাতির খবর, জননিরাপত্তা নিয়ে উদ্বেগ ক্স ৩১ অক্টোবর মাদকবিরোধী জনসভা

জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জে মাদকের বিস্তার, ধারাবাহিক চুরি-ডাকাতি ও জননিরাপত্তা নিয়ে বাড়তে থাকা উদ্বেগের প্রেক্ষাপটে আগামী ৩১ অক্টোবর মাদকবিরোধী জনসভার

আলোকিত সমাজ ও রাষ্ট্র গঠনে কোরআন সুন্নাহর আদর্শ অনুসরণের বিকল্প নেই : ভিসি প্রফেসর ড. তাজ উদ্দিন

আলোকিত সমাজ ও রাষ্ট্র গঠনে কোরআন সুন্নাহর আদর্শ অনুসরণের বিকল্প নেই : ভিসি প্রফেসর ড. তাজ উদ্দিন

লিডিং ইউনিভার্সিটি সিলেটের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. তাজ উদ্দিন বলেছেন, আলোকিত সমাজ ও রাষ্ট্র গঠনে কোরআন-সুন্নাহর আদর্শ অনুসরণের বিকল্প নেই।

স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার কাজ করছে : তাহসিনা রুশদীর লুনা এমপি

স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার কাজ করছে : তাহসিনা রুশদীর লুনা এমপি

বিশ্বনাথ প্রতিনিধি: লেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের শাহবাজপুর গ্রামে ফ্রি চক্ষু ও দন্ত চিকিৎসা ক্যাম্পের মাধ্যমে প্রায় সাত শতাধিক দরিদ্র

সিলেট ট্যুরিস্ট ক্লাবের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ‎সকলের সম্মিলিত প্রচেষ্টায় সিলেটকে পর্যটনবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে হবে: কয়েস লোদী

সিলেট ট্যুরিস্ট ক্লাবের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ‎সকলের সম্মিলিত প্রচেষ্টায় সিলেটকে পর্যটনবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে হবে: কয়েস লোদী

‎‎সকলের সম্মিলিত প্রচেষ্টায় সিলেটকে একটি পূর্ণাঙ্গ পর্যটনবান্ধব নগরী হিসেবে গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত

শাহজালাল মাজার পরিচালনায় জেলা প্রশাসনের নিয়ন্ত্রণ চান ‘একতাবদ্ধ সিলেটবাসী’

শাহজালাল মাজার পরিচালনায় জেলা প্রশাসনের নিয়ন্ত্রণ চান ‘একতাবদ্ধ সিলেটবাসী’

হযরত শাহজালাল (রহ.) এর মাজার পরিচালনায় সার্বিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাজারের জায়গা, দান-অনুদান এবং ব্যবস্থাপনা সম্পূর্ণ জেলা প্রশাসনের

সিলেটের শিক্ষক ফয়সল বাবুল পেলেন ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬’

সিলেটের শিক্ষক ফয়সল বাবুল পেলেন ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬’

শিক্ষাক্ষেত্রে অবদান, জ্ঞানচর্চা, সাহিত্যসাধনা ও আধুনিক প্রযুক্তিনির্ভর পাঠদানের স্বীকৃতিস্বরূপ ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬’ অর্জন করেছেন সিলেটের শিক্ষক ও প্রাবন্ধিক

প্রান্তিক তাঁতিদের কাঁচামাল সহজে জোগাতে ডিলার ও তাঁতি সমিতি গঠনের সুপারিশ

প্রান্তিক তাঁতিদের কাঁচামাল সহজে জোগাতে ডিলার ও তাঁতি সমিতি গঠনের সুপারিশ

স্টাফ রিপোর্টার: প্রান্তিক তাঁতিদের জন্য সুতা, রং ও প্রয়োজনীয় কাঁচামাল সরবরাহ সহজ করতে স্থানীয় সংসদ সদস্যদের সম্পৃক্ত করে তাঁতি সমিতি

শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে মিলল ৮৮ লাখ টাকা, সোনা-রুপা ও বৈদেশিক মুদ্রা

শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে মিলল ৮৮ লাখ টাকা, সোনা-রুপা ও বৈদেশিক মুদ্রা

শাহীন আলম: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স ও ডেগ পঞ্চমবারের মতো প্রকাশ্যে গণনা করা হয়েছে। গতকাল শনিবার জেলা প্রশাসনের