admin

প্রকাশিত: 4:42 AM, October 29, 2026

রাগীব রাবেয়া হাইস্কুল এন্ড কলেজে নৈরাজ্য : অন্ধকারে শিক্ষার্থীদের ভবিষ্যৎ

রাগীব রাবেয়া হাইস্কুল এন্ড কলেজে নৈরাজ্য : অন্ধকারে শিক্ষার্থীদের ভবিষ্যৎ

* বিনা ডিউটিতে বেতন উত্তোলন
* তদন্তে গিয়ে সাংবাদিক দেখে পালালেন ইউএনও

আক্তার হোসেন:
সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজি রাগীব রাবেয়া হাইস্কুল এন্ড কলেজ বর্তমানে চরম অনিশ্চয়তা ও গভীর প্রশাসনিক সংকটের অন্ধকারে নিমজ্জিত। প্রতিষ্ঠার পর থেকে স্থানীয় শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানে এখন চলছে নজিরবিহীন স্বেচ্ছাচারিতা ও অনিয়ম। কলেজ সেকশনে একাদশ শ্রেণীতে কোনো শিক্ষার্থী ভর্তি না থাকা সত্ত্বেও প্রতিষ্ঠানটির শিক্ষকরা নিয়মিত সরকারি বেতন-ভাতা উত্তোলন করছেন বলে গুরুতর অভিযোগ উঠেছে। কোনো প্রকার পাঠদান বা ডিউটি না করেই বছরের পর বছর জনগণের রাজস্বের টাকা উত্তোলনের এমন ঘটনায় স্তম্ভিত সচেতন মহল। এমনকি বিতর্কিত ও অনুপস্থিত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে বিশেষ নিরাপত্তার প্রটোকল দিয়ে রক্ষা করতে গিয়ে খোদ উপজেলা প্রশাসনের ভূমিকাও চরম প্রশ্নের মুখে পড়েছে।
অনুসন্ধানে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রবল মুখে আওয়ামী লীগ সমর্থিত বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিফত আলীকে বহিষ্কার ও পদত্যাগের দাবিতে বাধ্যতামূলক ছুটিতে পাঠায় পরিচালনা পর্ষদ। পরবর্তীতে গত বছর নিয়মবহির্ভূতভাবে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয় রাসেল মিয়াকে। কিন্তু দায়িত্ব গ্রহণের পর থেকে গত এক বছরে তিনি একদিনের জন্যও বিদ্যালয়ে উপস্থিত হননি। বিভিন্ন নথিপত্রে হাজিরা না দেওয়ার অজুহাত হিসেবে প্রাণভয় ও হুমকির কথা উল্লেখ করলেও তিনি নিজের পদ ও সুবিধা বহাল রেখেছেন। অন্যদিকে বাধ্যতামূলক ছুটিতে থাকা প্রধান শিক্ষক সিফত আলীও প্রশাসনিক নিয়ন্ত্রণ ধরে রাখতে নিজের নামে সিল ও স্বাক্ষর ব্যবহার করে চলেছেন। প্রতিষ্ঠানটির প্রশাসনিক এমন লেজেগোবরে অবস্থার কারণে কলেজ সেকশনে কোনো নতুন শিক্ষার্থী ভর্তি হতে পারেনি, যার প্রত্যক্ষ নেতিবাচক প্রভাব পড়েছে ষষ্ঠ শ্রেণীর ভর্তি কার্যক্রমেও। বিগত বছরগুলোর তুলনায় এবার ভর্তি হওয়া শিক্ষার্থীর সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে গেছে।
এই ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও স্থবিরতার সত্যতা যাচাইয়ে গতকাল বুধবার দুপুর ১২টার দিকে বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদ বিন কাশেম আকস্মিক পরিদর্শনে আসেন। সঙ্গে ছিলেন বর্তমান ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এবং পুলিশ, আনসার ও বিজিবি বাহিনীর সমন্বয়ে গঠিত বিশেষ নিরাপত্তা দল। প্রশাসনের আকস্মিক উপস্থিতির খবর পেয়ে পেশাগত দায়িত্ব পালনে স্থানীয় গণমাধ্যমকর্মীরা দ্রুত বিদ্যালয় প্রাঙ্গণে সমবেত হন। কিন্তু রহস্যজনকভাবে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়েই বিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয় প্রশাসন।
পরবর্তীতে উপস্থিত সাংবাদিকদের একটি কক্ষে বসিয়ে রেখে অভিযুক্ত ও দীর্ঘদিন অনুপস্থিত থাকা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাসেল মিয়াকে নিয়ে গোপন বৈঠকে বসেন ইউএনও এবং ম্যানেজিং কমিটির সভাপতি। নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক সদস্য ক্ষোভ প্রকাশ করে বলেন, “যেখানে শিক্ষা প্রতিষ্ঠানের সংকট নিরসনে খোলামেলা আলোচনা হওয়ার কথা, সেখানে সাংবাদিকদের আড়াল করে এমন রুদ্ধদ্বার বৈঠক কেন? এটা কি নিছক প্রশাসনিক আলোচনা, নাকি আড়ালে কোনো লেনদেনের বড় সমঝোতা চলছিল—তা নিয়ে জনমনে নানা সন্দেহ দানা বাঁধছে।”
দীর্ঘ গোপন বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকরা ইউএনওর কাছে তদন্তের বিষয়ে জানতে চাইলে তিনি কোনো প্রশ্নের উত্তর না দিয়ে তড়িঘড়ি করে প্রশাসনিক গাড়িতে উঠে স্থান ত্যাগ করেন। দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকা একজন শিক্ষকের বিরুদ্ধে প্রশাসনিক বা বিভাগীয় ব্যবস্থা না নিয়ে উল্টো আইনশৃঙ্খলা বাহিনীর প্রটোকল দিয়ে তাকে কেন বিদ্যালয়ে পৌছে দেওয়া হলো—তা নিয়ে শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের মাঝে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে।
ঘটনার পর এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ বিন কাশেমের মন্তব্য জানতে তাঁর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। একইভাবে ম্যানেজিং কমিটির সভাপতি তথা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে একাধিকবার ফোন করা হলে তিনিও সাড়া দেননি; এমনকি পরবর্তীতে সরাসরি দেখা হলেও তিনি কোনো বক্তব্য দিতে রাজি হননি।
অভিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাসেল মিয়ার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি দীর্ঘ অনুপস্থিতির কথা স্বীকার করে বলেন, “আমাকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছিল, যে কারণে আমি বিদ্যালয়ে উপস্থিত হতে পারিনি।” ডিউটি না করে সরকারি বেতন-ভাতা উত্তোলনের বিষয়ে তিনি দাবি করেন, “সরকারি গেজেটে স্পষ্ট উল্লেখ আছে, যুক্তিসঙ্গত কোনো সমস্যার কারণে শিক্ষক অনুপস্থিত থাকলে তাঁর বেতন কাটা যাবে না।” আজ ইউএনওর উপস্থিতির বিষয়ে তিনি স্পষ্ট করে বলেন, “উপজেলা নির্বাহী কর্মকর্তা কোনো তদন্তের উদ্দেশ্যে আসেননি, তিনি মূলত আমাকে নিরাপদে বিদ্যালয়ে পৌঁছে দেওয়ার জন্যই এসেছিলেন।”
প্রশাসনের এমন রহস্যজনক নীরবতা, সাংবাদিকদের তথ্য না দিয়ে এড়িয়ে যাওয়া এবং অনিয়মে অভিযুক্তদের প্রটোকল দেওয়ার ঘটনায় স্থানীয় সচেতন মহল প্রশ্ন তুলেছেন—সত্য প্রকাশের মুখোমুখি হতে ইউএনওর এই দ্বিধা কিসের? তবে কি ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতিগ্রস্তদের আড়াল করার পেছনে অন্য কোনো অদৃশ্য প্রশাসনিক ইশারা কিংবা আর্থিক সুবিধা কাজ করছে? (অনুসন্ধানী প্রতিবেদনের দ্বিতীয় পর্বে চোখ রাখুন…)


সর্বশেষ সংবাদ

সিলেটের এয়ারপোর্টে আকরামুজ্জামান চৌধুরীর অভিযোগ

সিলেটের এয়ারপোর্টে আকরামুজ্জামান চৌধুরীর অভিযোগ

মসজিদ স্থাপন করে কৌশলে রাস্তার জায়গা দখলের চেষ্টা স্টাফ রিপোর্টার: সিলেটের এয়ারপোর্ট রোড সংলগ্ন বড়শালা মৌজায় ব্যক্তি মালিকানাধীন জায়গা থেকে

সিলেটের কিডনী ফাউন্ডেশন হাসপাতালে পূবালী ব্যাংক পিএলসি’র ২ কোটি টাকার অনুদান

সিলেটের কিডনী ফাউন্ডেশন হাসপাতালে পূবালী ব্যাংক পিএলসি’র ২ কোটি টাকার অনুদান

পূবালী ব্যাংক পিএলসি সিলেট প্রিন্সিপাল অফিসের মহা-ব্যবস্থাপক চৌধুরী মোহাম্মদ শফিউল হাসান বলেছেন, ‘পূবালী ব্যাংক এর সিএসআর খাতের অর্থায়নে দেশব্যাপী নানা

এসএমসিসিআই নেতৃবৃন্দের সঙ্গে টাওয়ার হ্যামলেটসের স্পিকার ব্যারিস্টার মুশতাকের মতবিনিময়

এসএমসিসিআই নেতৃবৃন্দের সঙ্গে টাওয়ার হ্যামলেটসের স্পিকার ব্যারিস্টার মুশতাকের মতবিনিময়

স্টাফ রিপোর্টার: সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই)-এর পরিচালনা পরিষদের সঙ্গে সিলেট সফররত লন্ডন বরো অব টাওয়ার হ্যামলেটস-এর

সিসিকের প্রস্তুতি সভায় সিসিক প্রশাসক নতুন কুঁড়ি স্পোর্টস শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে অনন্য উদ্যোগ

সিসিকের প্রস্তুতি সভায় সিসিক প্রশাসক নতুন কুঁড়ি স্পোর্টস শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে অনন্য উদ্যোগ

তৃণমূল পর্যায় থেকে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তুলতে এবং শিশু-কিশোরদের সুপ্ত মেধার বিকাশে দেশব্যাপী শুরু হতে যাচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’।

হবিগঞ্জে ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি

হবিগঞ্জে ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি

শিক্ষাঙ্গন থেকেই গড়ে উঠুক মানবিক, বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন হবিগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল

বিশ্ব স্ট্রোক দিবস উপলক্ষে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে পেশেন্ট ফোরাম ও র‌্যালি

বিশ্ব স্ট্রোক দিবস উপলক্ষে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে পেশেন্ট ফোরাম ও র‌্যালি

বিশ্ব স্ট্রোক দিবস ২০২৬ উপলক্ষে বন্দরনগরীর সর্ববৃহৎ হাসপাতাল এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে একটি পেশেন্ট ফোরাম ও সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। ‘এভরি

সিলেটে ট্রাফিক ব্যবস্থাপনা ও স্ট্যান্ড স্থানান্তর নিয়ে এসএমপির সমন্বয় সভা

সিলেটে ট্রাফিক ব্যবস্থাপনা ও স্ট্যান্ড স্থানান্তর নিয়ে এসএমপির সমন্বয় সভা

স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন, যানজট নিরসন এবং জনসাধারণের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি),

পীর সাহেব বরুণার সাক্ষাতে ইজতেমা ময়দানে প্রবাসী কল্যাণ মন্ত্রী

পীর সাহেব বরুণার সাক্ষাতে ইজতেমা ময়দানে প্রবাসী কল্যাণ মন্ত্রী

আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর আমীর শাইখুল হাদীস আল্লামা মুফতি মুহাম্মাদ রশীদুর রহমান ফারুক বর্ণভী (পীর সাহেব বরুণা) হাফিজাহুল্লাহর সাক্ষাতে সোহরাওয়ার্দী