admin
প্রকাশিত: 4:46 AM, October 29, 2026

টুকেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমানের সাথে দুই পাশে তারাপুর চা বাগানে মাদক ও অনৈতিক কার্যকলাপের রমরমা বাণিজ্যকারী স্মৃতি ও ঋতি।
স্টাফ রিপোর্টার:
সিলেটের ঐতিহ্যবাহী তারাপুর চা বাগান এলাকায় মাদকের বিস্তার এবং অনৈতিক কার্যকলাপ দিন দিন আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। চা বাগানের ভেতর ও আশপাশের এলাকায় গড়ে উঠেছে মাদক ও পতিতা ব্যবসার শক্ত সিন্ডিকেট। চা শ্রমিক ও স্থানীয় সাধারণ মানুষের জীবন যখন চরম দুর্বিষহ, ঠিক তখন দুই বোন স্মৃতি ও ঋতির বিরুদ্ধে এমন অপরাধমূলক সাম্রাজ্য পরিচালনার অভিযোগ উঠেছে। আর এই পুরো অপরাধ জগতের নেপথ্যে থেকে প্রকাশ্য ও অপ্রকাশ্য শেল্টার দিয়ে যাচ্ছেন টুকেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান। প্রশাসনিক ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে অভিযুক্তদের রক্ষা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
অনুসন্ধানে জানা যায়, তারাপুর চা বাগানের ভেতরের একটি নির্দিষ্ট এলাকায় বসবাসকারী দুই বোন স্মৃতি ও ঋতি দীর্ঘ দিন ধরে এই অবৈধ বাণিজ্য চালিয়ে আসছে। বাগানের সাধারণ খেটে খাওয়া মানুষ যখন দুইবেলা দুমুঠো ভাতের জন্য সংগ্রাম করছেন, তখন এই দুই বোনের বিলাসবহুল জীবনযাত্রা সবার নজর কাড়ছে। সাধারণ মানুষের ঘরে দুপুরের খাবার জুটলেও রাতে থাকে না, অথচ স্মৃতি ও ঋতির ঘর এখন ভিআইপি এসি থেকে শুরু করে আধুনিক সব সুযোগ-সুবিধায় ভরপুর। চা বাগানের ঘরে ঘরে বসে তারা বৃদ্ধ নারী-পুরুষ ও ছোট ছোট শিশুদের দিয়ে মাদক স্পটে বা গ্রাহকদের কাছে মাদকদ্রব্য সরবরাহ করাচ্ছে। প্রথম দিকে স্থানীয় কয়েকজন প্রতিবাদ করার চেষ্টা করলেও ক্ষমতার প্রভাবে তাদের ম্যানেজ করা হয়। বর্তমানে স্থানীয় প্রভাবশালীরাও তাদের সাথে হাত মেলায়।অভিযোগ রয়েছে, টুকেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান সরাসরি এই চক্রকে রক্ষা করছেন। চেয়ারম্যানের স্ত্রীর সাথে দুই বোনের পারিবারিক ও অত্যন্ত ঘনিষ্ট সম্পর্ক রয়েছে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, চেয়ারম্যানের স্ত্রীর সাথে স্মৃতি ও ঋতির মেলামেশা এতটাই গভীর যে তাদের দেখলে মনে হবে তারা চেয়ারম্যানের আপন বোন। শফিক চেয়ারম্যানের শেল্টারে দুই বোন পুরো বাগান এলাকায় রাজত্ব কায়েম করেছে। কেউ তাদের এই অপরাধের প্রতিবাদ করতে গেলে চেয়ারম্যান ও তার স্ত্রীর নাম বলে ভয়ভীতি প্রদর্শন করা হয়। ফলে ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না।
এদিকে তারাপুর বাগানের মূল ফটকের সামনে অবস্থিত পার্ক ভিউ আবাসিক এলাকার সামনের কিছু চায়ের স্টল এই মাদক ব্যবসার মূল আড্ডাখানায় পরিণত হয়েছে। সন্ধ্যার পর থেকে এসব চায়ের স্টলে মাদকসেবী ও বহিরাগতদের আনাগোনা বেড়ে যায়। অভিযোগ রয়েছে, পাঠানটুলা এলাকার প্রভাবশালী কয়েকজন রাজনৈতিক নেতা পার্ক ভিউ এলাকার এই মাদকের নিয়ন্ত্রণ নিজের হাতে রেখেছেন। প্রভাবশালী মহলের ভয়ে স্থানীয়রা প্রতিবাদ করার সাহস পান না। এই চক্রের প্রভাবে যুবসমাজ ধ্বংসের মুখে পতিত হচ্ছে। চা বাগানের তরুণ প্রজন্ম দিন দিন জড়িয়ে পড়ছে ইয়াবা, গঞ্জা ও মদসহ নানা মাদকে। এলাকার অভিভাবকরা তাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন।
এই চাঞ্চল্যকর বিষয়ে অভিযুক্ত টুকেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান জানান, আমার নির্বাচনী এলাকার মানুষ হিসেবে স্মৃতি ও ঋতির সাথে আমার ভালো সম্পর্ক রয়েছে। তারা আমার নির্বাচনে কর্মী হিসেবে কাজ করেছে। আমার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ মিথ্যা ও বানোয়াট। এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। স্মৃতি ও ঋতি অবৈধ কার্যকলাপের সাথে জড়িত—এ ধরনের অভিযোগ আজ পর্যন্ত আমি পাইনি।
এছাড়া স্মৃতি ও ঋতির সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের ভাই প্রতিবেদককে জানান যে তিনি বাসার বাইরে রয়েছেন, যে কারণে স্মৃতি ও ঋতির সাথে কথা বলা সম্ভব হয়নি।
স্থানীয় সচেতন মহল মনে করছে, চা বাগানের মতো একটি জনবহুল এলাকায় এই ধরনের অনৈতিক ও অপরাধমূলক কর্মকাণ্ড চলতে থাকলে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটবে। অবিলম্বে প্রশাসন ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপে তারাপুর বাগান এলাকাকে মাদকমুক্ত করা এবং জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও স্থানীয় এলাকাবাসী।
মসজিদ স্থাপন করে কৌশলে রাস্তার জায়গা দখলের চেষ্টা স্টাফ রিপোর্টার: সিলেটের এয়ারপোর্ট রোড সংলগ্ন বড়শালা মৌজায় ব্যক্তি মালিকানাধীন জায়গা থেকে
পূবালী ব্যাংক পিএলসি সিলেট প্রিন্সিপাল অফিসের মহা-ব্যবস্থাপক চৌধুরী মোহাম্মদ শফিউল হাসান বলেছেন, ‘পূবালী ব্যাংক এর সিএসআর খাতের অর্থায়নে দেশব্যাপী নানা
স্টাফ রিপোর্টার: সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই)-এর পরিচালনা পরিষদের সঙ্গে সিলেট সফররত লন্ডন বরো অব টাওয়ার হ্যামলেটস-এর
তৃণমূল পর্যায় থেকে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তুলতে এবং শিশু-কিশোরদের সুপ্ত মেধার বিকাশে দেশব্যাপী শুরু হতে যাচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’।
শিক্ষাঙ্গন থেকেই গড়ে উঠুক মানবিক, বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন হবিগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল
বিশ্ব স্ট্রোক দিবস ২০২৬ উপলক্ষে বন্দরনগরীর সর্ববৃহৎ হাসপাতাল এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে একটি পেশেন্ট ফোরাম ও সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে। ‘এভরি
স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন, যানজট নিরসন এবং জনসাধারণের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি),
আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর আমীর শাইখুল হাদীস আল্লামা মুফতি মুহাম্মাদ রশীদুর রহমান ফারুক বর্ণভী (পীর সাহেব বরুণা) হাফিজাহুল্লাহর সাক্ষাতে সোহরাওয়ার্দী