admin

প্রকাশিত: 1:20 PM, October 29, 2026

৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ওসমানীনগর উপজেলা যুবদলের র‌্যালি ও সমাবেশ

৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ওসমানীনগর উপজেলা যুবদলের র‌্যালি ও সমাবেশ

ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি এস টি এম ফখর উদ্দিন বলেছেন, যুবদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে সংগঠনের নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে যুবসমাজকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, যেকোনো সংগঠনের অগ্রগতির জন্য সাংগঠনিক শৃঙ্খলা, পারস্পরিক সহযোগিতা ও নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুবসমাজের শক্তি ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে সংগঠনের কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও বিস্তৃত করতে হবে। এ জন্য নেতাকর্মীদের মধ্যে ঐক্য, সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি আরও বলেন, যুবসমাজ দেশের একটি গুরুত্বপূর্ণ শক্তি। দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও সামাজিক উন্নয়নে যুবকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সংগঠনের প্রতিটি পর্যায়ের নেতাকর্মীদের মানুষের সঙ্গে সম্পৃক্ত থেকে তাদের সমস্যা ও প্রত্যাশা উপলব্ধি করার আহ্বান জানান তিনি।

বুধবার (২৯ অক্টোবর) বিকেল ৩টায় ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ওসমানীনগর উপজেলা যুবদলের উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওসমানীনগর উপজেলা যুবদলের আহ্বায়ক ফজল আহমদ জনির সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক ইসলাম উদ্দিনের পরিচালনায় সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে সিলেট জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাসরুর রাসেল বলেন, যুবদল শুধু একটি রাজনৈতিক সংগঠন নয়, এটি দেশের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম শক্তি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশ ও জনগণের কল্যাণে যুবদলের নেতাকর্মীদের কাজ করতে হবে। আগামী দিনের যেকোনো গণতান্ত্রিক আন্দোলনে যুবসমাজকে ঐক্যবদ্ধ থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওসমানীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিসবাহ, যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ, জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক রেদওয়ান আহমদ, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক সৈয়দ মোফাজ্জল আলী এবং ওসমানীনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রকিক আলী, ওসমানীনগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম ছালিক মেম্বার।

এসময় উপস্থিত ছিলেন, আবুল কালাম, নুরুল ইসলাম রেজন, আনহার মিয়া, আকিক চৌধুরী ও জাকির হোসেন বদরুল; সদস্য আবদুল গফুর, আবুল কালাম আজাদ, ওয়েস মিয়া আক্কাস, তছির আলী, সৈয়দ ফয়সল আলী, বাবু সনজিদ বেনাজি ও কবির মিয়া, আক্তার মিয়া; ওসমানীনগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জুয়েব আহমদ এবং দয়ামীর ইউনিয়ন যুবদলের সভাপতি কাওছার আহমদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোয়ালাবাজারে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। এতে যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।


সর্বশেষ সংবাদ

সিলেটের এয়ারপোর্টে আকরামুজ্জামান চৌধুরীর অভিযোগ

সিলেটের এয়ারপোর্টে আকরামুজ্জামান চৌধুরীর অভিযোগ

মসজিদ স্থাপন করে কৌশলে রাস্তার জায়গা দখলের চেষ্টা স্টাফ রিপোর্টার: সিলেটের এয়ারপোর্ট রোড সংলগ্ন বড়শালা মৌজায় ব্যক্তি মালিকানাধীন জায়গা থেকে

সিলেটের কিডনী ফাউন্ডেশন হাসপাতালে পূবালী ব্যাংক পিএলসি’র ২ কোটি টাকার অনুদান

সিলেটের কিডনী ফাউন্ডেশন হাসপাতালে পূবালী ব্যাংক পিএলসি’র ২ কোটি টাকার অনুদান

পূবালী ব্যাংক পিএলসি সিলেট প্রিন্সিপাল অফিসের মহা-ব্যবস্থাপক চৌধুরী মোহাম্মদ শফিউল হাসান বলেছেন, ‘পূবালী ব্যাংক এর সিএসআর খাতের অর্থায়নে দেশব্যাপী নানা

এসএমসিসিআই নেতৃবৃন্দের সঙ্গে টাওয়ার হ্যামলেটসের স্পিকার ব্যারিস্টার মুশতাকের মতবিনিময়

এসএমসিসিআই নেতৃবৃন্দের সঙ্গে টাওয়ার হ্যামলেটসের স্পিকার ব্যারিস্টার মুশতাকের মতবিনিময়

স্টাফ রিপোর্টার: সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই)-এর পরিচালনা পরিষদের সঙ্গে সিলেট সফররত লন্ডন বরো অব টাওয়ার হ্যামলেটস-এর

সিসিকের প্রস্তুতি সভায় সিসিক প্রশাসক নতুন কুঁড়ি স্পোর্টস শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে অনন্য উদ্যোগ

সিসিকের প্রস্তুতি সভায় সিসিক প্রশাসক নতুন কুঁড়ি স্পোর্টস শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে অনন্য উদ্যোগ

তৃণমূল পর্যায় থেকে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তুলতে এবং শিশু-কিশোরদের সুপ্ত মেধার বিকাশে দেশব্যাপী শুরু হতে যাচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’।

হবিগঞ্জে ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি

হবিগঞ্জে ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি

শিক্ষাঙ্গন থেকেই গড়ে উঠুক মানবিক, বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন হবিগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল

বিশ্ব স্ট্রোক দিবস উপলক্ষে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে পেশেন্ট ফোরাম ও র‌্যালি

বিশ্ব স্ট্রোক দিবস উপলক্ষে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে পেশেন্ট ফোরাম ও র‌্যালি

বিশ্ব স্ট্রোক দিবস ২০২৬ উপলক্ষে বন্দরনগরীর সর্ববৃহৎ হাসপাতাল এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে একটি পেশেন্ট ফোরাম ও সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। ‘এভরি

সিলেটে ট্রাফিক ব্যবস্থাপনা ও স্ট্যান্ড স্থানান্তর নিয়ে এসএমপির সমন্বয় সভা

সিলেটে ট্রাফিক ব্যবস্থাপনা ও স্ট্যান্ড স্থানান্তর নিয়ে এসএমপির সমন্বয় সভা

স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন, যানজট নিরসন এবং জনসাধারণের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি),

পীর সাহেব বরুণার সাক্ষাতে ইজতেমা ময়দানে প্রবাসী কল্যাণ মন্ত্রী

পীর সাহেব বরুণার সাক্ষাতে ইজতেমা ময়দানে প্রবাসী কল্যাণ মন্ত্রী

আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর আমীর শাইখুল হাদীস আল্লামা মুফতি মুহাম্মাদ রশীদুর রহমান ফারুক বর্ণভী (পীর সাহেব বরুণা) হাফিজাহুল্লাহর সাক্ষাতে সোহরাওয়ার্দী