admin

প্রকাশিত: 5:29 PM, October 30, 2026

বিশ্ব স্ট্রোক দিবস উপলক্ষে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে পেশেন্ট ফোরাম ও র‌্যালি

বিশ্ব স্ট্রোক দিবস উপলক্ষে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে পেশেন্ট ফোরাম ও র‌্যালি

বিশ্ব স্ট্রোক দিবস ২০২৬ উপলক্ষে বন্দরনগরীর সর্ববৃহৎ হাসপাতাল এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে একটি পেশেন্ট ফোরাম ও সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। ‘এভরি মিনিট কাউন্টস’ (প্রতিটি মিনিট মূল্যবান) প্রতিপাদ্যকে সামনে রেখে স্ট্রোকের লক্ষণ সহজে চেনা এবং রোগীকে তাৎক্ষণিক জরুরি চিকিৎসার আওতায় আনতে এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানে হাসপাতালের চিফ অপারেটিং অফিসার বিনয় কাউল বলেন, “স্ট্রোক এমন একটি জরুরি অবস্থা, যেখানে সময়ই সবচেয়ে বড় বন্ধু ও শত্রু হতে পারে। রোগীকে নিয়ে দ্রুত হাসপাতালে পৌঁছালে সুস্থতার সম্ভাবনা বাড়ে, আর দেরি করলে ঝুঁকি বাড়ে।”

মেডিকেল সার্ভিসেস বিভাগের ডিরেক্টর ডা. হাসান শাহরিয়ার কবির বলেন, “এ বছরের প্রতিপাদ্য আমাদের মনে করিয়ে দেয় যে স্ট্রোকের ক্ষেত্রে প্রতিটি মিনিট অত্যন্ত গুরুত্বপূর্ণ। লক্ষণ বুঝতে দেরি হলে রোগীর বেঁচে থাকার সুযোগ কমে যায়। সম্মিলিত উদ্যোগে সাধারণ মানুষকে সচেতন করতে হবে।”

নিউরোসার্জারি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট অ্যান্ড কো-অর্ডিনেটর ডা. মোঃ আনিসুল ইসলাম খান জানান, সময়মতো হাসপাতালে পৌঁছালে থ্রম্বোলাইসিস বা সার্জিক্যাল ইন্টারভেনশনের মাধ্যমে রোগীর সুস্থ হওয়ার সম্ভাবনা বহুগুণ বাড়ানো সম্ভব।
নিউরোলজি বিভাগের কনসালট্যান্ট অ্যান্ড কো-অর্ডিনেটর ডা. সোমেন চৌধুরী উল্লেখ করেন, বিশ্বে প্রতি চারজনের একজন স্ট্রোকের ঝুঁকিতে থাকেন। মুখ বেঁকে যাওয়া, হাত-পা নিস্তেজ হওয়া কিংবা কথা জড়িয়ে যাওয়ার মতো লক্ষণ দেখা দিলে দেরি না করে দ্রুত হাসপাতালে আসার আহ্বান জানান তিনি।

পেশেন্ট ফোরামে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিউরোসার্জারি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ডা. আমিনুর রহমান (আজাদ), নিউরোলজি বিভাগের কনসালট্যান্ট অ্যান্ড কো-অর্ডিনেটর ডা. সোমেন চৌধুরী এবং এ্যাটেন্ডিং কনসালট্যান্ট ডা. মোহাম্মদ আনোয়ারুল আজিম চৌধুরী।

আলোচনা সভা শেষে অতিথি, চিকিৎসক, মেডিকেল স্টাফ, রোগীর স্বজন ও স্থানীয় লোকজনের অংশগ্রহণে একটি সচেতনতামূলক র‌্যালি বের করা হয়।-বিজ্ঞপ্তি


সর্বশেষ সংবাদ

সিলেটের এয়ারপোর্টে আকরামুজ্জামান চৌধুরীর অভিযোগ

সিলেটের এয়ারপোর্টে আকরামুজ্জামান চৌধুরীর অভিযোগ

মসজিদ স্থাপন করে কৌশলে রাস্তার জায়গা দখলের চেষ্টা স্টাফ রিপোর্টার: সিলেটের এয়ারপোর্ট রোড সংলগ্ন বড়শালা মৌজায় ব্যক্তি মালিকানাধীন জায়গা থেকে

সিলেটের কিডনী ফাউন্ডেশন হাসপাতালে পূবালী ব্যাংক পিএলসি’র ২ কোটি টাকার অনুদান

সিলেটের কিডনী ফাউন্ডেশন হাসপাতালে পূবালী ব্যাংক পিএলসি’র ২ কোটি টাকার অনুদান

পূবালী ব্যাংক পিএলসি সিলেট প্রিন্সিপাল অফিসের মহা-ব্যবস্থাপক চৌধুরী মোহাম্মদ শফিউল হাসান বলেছেন, ‘পূবালী ব্যাংক এর সিএসআর খাতের অর্থায়নে দেশব্যাপী নানা

এসএমসিসিআই নেতৃবৃন্দের সঙ্গে টাওয়ার হ্যামলেটসের স্পিকার ব্যারিস্টার মুশতাকের মতবিনিময়

এসএমসিসিআই নেতৃবৃন্দের সঙ্গে টাওয়ার হ্যামলেটসের স্পিকার ব্যারিস্টার মুশতাকের মতবিনিময়

স্টাফ রিপোর্টার: সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই)-এর পরিচালনা পরিষদের সঙ্গে সিলেট সফররত লন্ডন বরো অব টাওয়ার হ্যামলেটস-এর

সিসিকের প্রস্তুতি সভায় সিসিক প্রশাসক নতুন কুঁড়ি স্পোর্টস শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে অনন্য উদ্যোগ

সিসিকের প্রস্তুতি সভায় সিসিক প্রশাসক নতুন কুঁড়ি স্পোর্টস শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে অনন্য উদ্যোগ

তৃণমূল পর্যায় থেকে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তুলতে এবং শিশু-কিশোরদের সুপ্ত মেধার বিকাশে দেশব্যাপী শুরু হতে যাচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’।

হবিগঞ্জে ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি

হবিগঞ্জে ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি

শিক্ষাঙ্গন থেকেই গড়ে উঠুক মানবিক, বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন হবিগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল

বিশ্ব স্ট্রোক দিবস উপলক্ষে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে পেশেন্ট ফোরাম ও র‌্যালি

বিশ্ব স্ট্রোক দিবস উপলক্ষে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে পেশেন্ট ফোরাম ও র‌্যালি

বিশ্ব স্ট্রোক দিবস ২০২৬ উপলক্ষে বন্দরনগরীর সর্ববৃহৎ হাসপাতাল এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে একটি পেশেন্ট ফোরাম ও সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। ‘এভরি

সিলেটে ট্রাফিক ব্যবস্থাপনা ও স্ট্যান্ড স্থানান্তর নিয়ে এসএমপির সমন্বয় সভা

সিলেটে ট্রাফিক ব্যবস্থাপনা ও স্ট্যান্ড স্থানান্তর নিয়ে এসএমপির সমন্বয় সভা

স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন, যানজট নিরসন এবং জনসাধারণের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি),

পীর সাহেব বরুণার সাক্ষাতে ইজতেমা ময়দানে প্রবাসী কল্যাণ মন্ত্রী

পীর সাহেব বরুণার সাক্ষাতে ইজতেমা ময়দানে প্রবাসী কল্যাণ মন্ত্রী

আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর আমীর শাইখুল হাদীস আল্লামা মুফতি মুহাম্মাদ রশীদুর রহমান ফারুক বর্ণভী (পীর সাহেব বরুণা) হাফিজাহুল্লাহর সাক্ষাতে সোহরাওয়ার্দী