admin
প্রকাশিত: 12:59 PM, November 2, 2026
সুনামগঞ্জের ছাতকে জাতীয় যুব দিবস উপলক্ষে যুব র্যালি,আলোচনা সভা ও যুব ঋনের চেক বিতরণ করা হয়েছে। “দক্ষ যুব গড়বে দেশ, সবার আগে বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল রবিবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে ও উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা বিজয় কুমার দাসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি সাংবাদিক সাকির আমিন, আত্ম কর্মি সাহেদ আলী,লিমা আক্তার, আমির হোসেন।এসময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আমির হোসেন, উপজেলা খাদ্য কর্মকর্তা বিনয় কুমার দেব, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শাহ মোহাম্মদ শফিউর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা কাজী মুহাম্মদ মহসিন মিয়া, উপজেলা পরিসংখ্যান অফিসের পরিদর্শক আমিনুল ইসলাম সরকার উপজেলা যুব উন্নয়ন হিসাব রক্ষক কমলেশ সানা প্রমূখ। র্যালিটি উপজেলা চত্বর পদক্ষিন শেষে উপজেলা চত্বরে ২ ঔষধি গাছের চারা রোপন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন। পরে যুব দের মধ্যে যুব ঋন গ্রহন করেন তাবাসসুম মারিয়া, জসিম উদ্দিন, সিদরাতুলমুনতাহা।
গোয়াইনঘাট প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১২নং সদর ইউনিয়নের তিতারাই গ্রামে প্রতিষ্ঠিত ‘দিলদার হোসেন সেলিম টেকনিক্যাল কলেজ’ দীর্ঘদিন ধরে অকেজো অবস্থায়
গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য শহীদ জিলু আহমেদ দিলুর ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মিলাদ
সিলেট সংবাদ ডেস্ক: সিলেট নগরীর বালুচর এলাকার আল ইসলাহ অঞ্চলে একটি জমিতে প্রিন্ট পর্চা ও নকশায় অসংগতির কারণে যুক্তরাজ্যপ্রবাসী একটি
‘শুধু শুধু চাকরির পেছনে না ছুটে নিজেকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলুন’ : মো. মশিউর রহমান স্টাফ রিপোর্টার: শুধু শুধু
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, যুবকদের
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সিলেট আগমনের শতবর্ষ পূর্তি উপলক্ষে সাংস্কৃতিক সংগঠন ‘মুক্তাক্ষরের’ উদ্যোগে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এক
আসন্ন কালী পূজা উপলক্ষে বিপজ্জনক বিস্ফোরক পটকা বর্জন, ক্রয়-বিক্রি বন্ধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সিলেট জেলা
সিলেট মহানগর যুব দলের নির্বাচিত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনারকে ফুলেল সংবর্ধনা দিয়েছে নগর বন্ধু মহল শুভানুধ্যায়িবৃন্দ। গত শনিবার রাত