admin
প্রকাশিত: 12:26 PM, November 2, 2026
চীনে ৫০ দিনের উচ্চতর প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করে দেশে ফেরায় জাতীয় উশু বিচারক ও আন্তর্জাতিক উশু কোচ এবং চাইনিজ উশু ফাইটার স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান প্রশিক্ষক মোঃ আনোয়ার হোসেনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার (০২ নভেম্বর) বিকেলে চাইনিজ উশু ফাইটার স্কুলের প্রশিক্ষণ মাঠে শিক্ষার্থী, অভিভাবক ও ক্রীড়ানুরাগীদের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে কোচ মোঃ আনোয়ার হোসেন বলেন, আলহামদুলিল্লাহ, চীন সরকারের আমন্ত্রণে ৫০ দিনের এই আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ আমার জীবনের এক অমূল্য অভিজ্ঞতা। উশুর জন্মভূমি চীনে গিয়ে তাওলুর আধুনিক কৌশল, ফিটনেস ও কোচিং পদ্ধতি সম্পর্কে বিস্তারিত শিখেছি। আমার এই অর্জন আমি বাংলাদেশের উশুর উন্নয়নে এবং বিশেষ করে সিলেটের ছেলেমেয়েদের আন্তর্জাতিক পর্যায়ে খেলোয়াড় হিসেবে তৈরি করতে কাজে লাগাতে চাই। তিনি আরও বলেন, চীন-বাংলাদেশের বন্ধুত্ব অটুট থাকুক এবং এই সুযোগ করে দেওয়ার জন্য বাংলাদেশ উশু ফেডারেশন ও সকলের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে চাইনিজ উশু ফাইটার স্কুলের শিক্ষার্থী, অভিভাবক এবং সিলেট জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা ও ক্রীড়া সংগঠকরা উপস্থিত ছিলেন।
চীন সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের অর্থায়নে এবং হেনান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় আয়োজিত বাংলাদেশের জন্য তাওলু উশু ক্রীড়াবিদ ও কোচেস প্রশিক্ষণ কোর্স শীর্ষক ৫০ দিনব্যাপী (১০ সেপ্টেম্বর-২৯ অক্টোবর ২০২৬) এই উচ্চতর প্রশিক্ষণ কোর্সটি চীনের হেনান প্রদেশের ঝেংঝুতে অনুষ্ঠিত হয়।
গোয়াইনঘাট প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১২নং সদর ইউনিয়নের তিতারাই গ্রামে প্রতিষ্ঠিত ‘দিলদার হোসেন সেলিম টেকনিক্যাল কলেজ’ দীর্ঘদিন ধরে অকেজো অবস্থায়
গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য শহীদ জিলু আহমেদ দিলুর ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মিলাদ
সিলেট সংবাদ ডেস্ক: সিলেট নগরীর বালুচর এলাকার আল ইসলাহ অঞ্চলে একটি জমিতে প্রিন্ট পর্চা ও নকশায় অসংগতির কারণে যুক্তরাজ্যপ্রবাসী একটি
‘শুধু শুধু চাকরির পেছনে না ছুটে নিজেকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলুন’ : মো. মশিউর রহমান স্টাফ রিপোর্টার: শুধু শুধু
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, যুবকদের
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সিলেট আগমনের শতবর্ষ পূর্তি উপলক্ষে সাংস্কৃতিক সংগঠন ‘মুক্তাক্ষরের’ উদ্যোগে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এক
আসন্ন কালী পূজা উপলক্ষে বিপজ্জনক বিস্ফোরক পটকা বর্জন, ক্রয়-বিক্রি বন্ধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সিলেট জেলা
সিলেট মহানগর যুব দলের নির্বাচিত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনারকে ফুলেল সংবর্ধনা দিয়েছে নগর বন্ধু মহল শুভানুধ্যায়িবৃন্দ। গত শনিবার রাত