admin

প্রকাশিত: 3:31 PM, November 2, 2026

ওসমানীনগরে ৫০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন এমপি লুনা

ওসমানীনগরে ৫০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন এমপি লুনা

স্টাফ রিপোর্টার:

সিলেটের ওসমানীনগর উপজেলায় প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত বিভিন্ন উন্নয়নমূলক অবকাঠামোর উদ্বোধন করেছেন সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা। গতকাল রবিবার দিনব্যাপী এক সফরে উপজেলার বুরুঙ্গা ইউনিয়ন ও উমরপুর ইউনিয়নে পৃথক দুটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব প্রকল্পের উদ্বোধন করেন।

সফরের শুরুতে এমপি লুনা বুরুঙ্গা ইউনিয়নের ঐতিহ্যবাহী ‘দারুল উলুম মিফতাহুল বানার্ত কামিল মাদ্রাসা’য় প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে নির্মিত নতুন অবকাঠামোগুলোর উদ্বোধন করেন। মাদ্রাসার শিক্ষা কার্যক্রমকে আধুনিক, সম্প্রসারিত ও যুগোপযোগী করার লক্ষ্যে নির্মিত এই প্রকল্পের আওতায় রয়েছেÑ একটি দৃষ্টিনন্দন একাডেমিক ভবন, একটি ছাত্রাবাস এবং একটি ছাত্রীনিবাস।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেন, “শিক্ষা হচ্ছে একটি জাতির উন্নয়ন ও সমৃদ্ধির প্রধান ভিত্তি। বিশেষ করে ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে মাদ্রাসাগুলোর ভূমিকা অনস্বীকার্য।” তিনি আরও বলেন, কেবল অবকাঠামোগত উন্নয়নই নয়, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও সুন্দর পরিবেশ নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। নতুন ভবনগুলো শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনের পাশাপাশি পড়াশোনার পরিবেশ আরও উন্নত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আহমদ আলী হেলালীর সভাপতিত্বে এবং শিক্ষক মাওলানা ওয়ারিছ আল মামুনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মঈনুল হক চৌধুরী, ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি এসটিএম ফখর উদ্দিন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন শিক্ষানুরাগী মোজাহিদুল ইসলাম, লাহিন মিয়া, শফি আহমদ, ছালিক আহমদ, স্থানীয় ইউপি সদস্য সুমন আহমদ, সাদেক আহমদ ও সাহেদ মাসুদ। এ সময় মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এদিকে একই দিনে ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের মোল্লাপাড়া আব্দু মিয়া কলেজসংলগ্ন মাঠে নবনির্মিত একটি বন্যা আশ্রয়কেন্দ্রের উদ্বোধন করেন সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা।

বন্যাপ্রবণ এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের কথা উল্লেখ করে তিনি বলেন, দুর্যোগকালীন সময়ে সাধারণ মানুষের জানমাল রক্ষা এবং নিরাপদ আশ্রয় নিশ্চিত করতে এই আশ্রয়কেন্দ্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।


সর্বশেষ সংবাদ

বদরউদ্দিন আহমদ কামরান হত্যাচেষ্টা মামলা

বদরউদ্দিন আহমদ কামরান হত্যাচেষ্টা মামলা

মিছিল থেকে বোমা হামলার অভিযোগে করা মামলায় বিএনপির ৭০ নেতাকর্মী খালাস স্টাফ রিপোর্টার: সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর

জকিগঞ্জে ১৯ বিজিবির অভিযান ১১ লাখ টাকার ভারতীয় গরু, জিরা ও বিড়ি জব্দ

জকিগঞ্জে ১৯ বিজিবির অভিযান ১১ লাখ টাকার ভারতীয় গরু, জিরা ও বিড়ি জব্দ

স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ১১ লাখ টাকার ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করেছে জকিগঞ্জ

সিএইচওজিএম ২০২৬ বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্বে হুমায়ুন কবির

সিএইচওজিএম ২০২৬ বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্বে হুমায়ুন কবির

স্টাফ রিপোর্টার: কমনওয়েলথ সরকার প্রধানদের বৈঠকে (সিএইচওজিএম ২০২৬) বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে অ্যান্টিগুয়া ও বারবুডা গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির।

ব্যাটারিচালিত রিকশা-ইজিবাইক বিধিমালার গেজেট প্রকাশে আনন্দ মিছিল ও সমাবেশ

ব্যাটারিচালিত রিকশা-ইজিবাইক বিধিমালার গেজেট প্রকাশে আনন্দ মিছিল ও সমাবেশ

সব সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইককে রেজিস্ট্রেশন এবং রুট পারমিট প্রদানপূর্বক বৈধভাবে চলাচলের আইনি স্বীকৃতি দিয়ে ‘বিধিমালা-২০২৬’ গেজেট

ব্যতিক্রমী আয়োজনে এডুলাইট ইসলামিক স্কুল’র শুভ উদ্বোধন

ব্যতিক্রমী আয়োজনে এডুলাইট ইসলামিক স্কুল’র শুভ উদ্বোধন

বয়োজ্যেষ্ঠদের দোয়া ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে নতুন শিক্ষাপ্রতিষ্ঠানের যাত্রা শুরু এক ব্যতিক্রমী ও পারিবারিক আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু

সরকারি কর্মসম্পাদনে স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষতা বাড়াতে জিপিএমএস গুরুত্বপূর্ণ: মহাপরিচালক

সরকারি কর্মসম্পাদনে স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষতা বাড়াতে জিপিএমএস গুরুত্বপূর্ণ: মহাপরিচালক

সরকারি দপ্তরের কর্মসম্পাদনে স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে জেলা তথ্য অফিস, সিলেটের আয়োজনে দুই দিনব্যাপী সরকারি কর্মসম্পাদন ব্যবস্থাপনা পদ্ধতি

জিয়া শিশু-কিশোর সংগঠন মহানগর যুগ্ম আহ্বায়ক ফাহিমের উপর হামলার নিন্দা

জিয়া শিশু-কিশোর সংগঠন মহানগর যুগ্ম আহ্বায়ক ফাহিমের উপর হামলার নিন্দা

জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেট মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক ফাহিম আহমদের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও তীব্র প্রতিবাদ জানিয়েছেন সংগঠনের

চোরাচালানের অভিনব কায়দা ব্যর্থ দক্ষিণ সুরমায় ৪৯০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ২

চোরাচালানের অভিনব কায়দা ব্যর্থ দক্ষিণ সুরমায় ৪৯০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা থানা পুলিশের একটি বিশেষ অভিযানে বালুবাহী ডাম্প ট্রাকের ভেতর অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৪৯০ বোতল