admin
প্রকাশিত: 3:47 PM, November 2, 2026
স্টাফ রিপোর্টার:
সিলেটের দক্ষিণ সুরমা থানা পুলিশের একটি বিশেষ অভিযানে বালুবাহী ডাম্প ট্রাকের ভেতর অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৪৯০ বোতল ভারতীয় তৈরি ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রবিবার দিবাগত রাতে আনুমানিক দেড়টায় দক্ষিণ সুরমা থানাধীন চকের বাজার এলাকার চন্ডিপুল টু জালালপুর রোডের সোহেল অটো রাইস মিলের সামনে এই অভিযান পরিচালিত হয়।
দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জের দিকনির্দেশনায় পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন থানার এসআই (নিঃ) মামুনুর রশীদ মামুন ও তাঁর সঙ্গীয় ফোর্স। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নাম্বার প্লেটবিহীন একটি সন্দেহভাজন ডাম্প ট্রাকে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় ট্রাকের ভেতর থাকা বালুর স্তূপের গভীবে সুকৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ৪৯০ বোতল ভারতীয় তৈরি ফেয়ারডিল (ফেনসিডিল) উদ্ধার করা হয়। একই সাথে মাদক পরিবহনে ব্যবহৃত নাম্বার প্লেটবিহীন ডাম্প ট্রাকটি জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. নজরুল ইসলাম (৩৪), পিতা- মৃত আজিজুর রহমান, সাং- রাজাপুর, থানা- কোম্পানীগঞ্জ, জেলা- সিলেট। মাহবুব আলম (২১), পিতা- আসলাম আলী, সাং- ছালিয়া পশ্চিম পাড়া, রঙ্গিন টিলা, থানা- এয়ারপোর্ট, জেলা- সিলেট।
পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করার প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মিছিল থেকে বোমা হামলার অভিযোগে করা মামলায় বিএনপির ৭০ নেতাকর্মী খালাস স্টাফ রিপোর্টার: সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর
স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ১১ লাখ টাকার ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করেছে জকিগঞ্জ
স্টাফ রিপোর্টার: কমনওয়েলথ সরকার প্রধানদের বৈঠকে (সিএইচওজিএম ২০২৬) বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে অ্যান্টিগুয়া ও বারবুডা গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির।
সব সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইককে রেজিস্ট্রেশন এবং রুট পারমিট প্রদানপূর্বক বৈধভাবে চলাচলের আইনি স্বীকৃতি দিয়ে ‘বিধিমালা-২০২৬’ গেজেট
বয়োজ্যেষ্ঠদের দোয়া ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে নতুন শিক্ষাপ্রতিষ্ঠানের যাত্রা শুরু এক ব্যতিক্রমী ও পারিবারিক আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু
সরকারি দপ্তরের কর্মসম্পাদনে স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে জেলা তথ্য অফিস, সিলেটের আয়োজনে দুই দিনব্যাপী সরকারি কর্মসম্পাদন ব্যবস্থাপনা পদ্ধতি
জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেট মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক ফাহিম আহমদের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও তীব্র প্রতিবাদ জানিয়েছেন সংগঠনের
স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা থানা পুলিশের একটি বিশেষ অভিযানে বালুবাহী ডাম্প ট্রাকের ভেতর অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৪৯০ বোতল