admin
প্রকাশিত: 7:53 AM, November 3, 2026
স্টাফ রিপোর্টার
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার চার ইউনিয়নে কৃষকদের মাঝে সরকারিভাবে বিতরণকৃত ট্রাক্টর ও কৃষি যন্ত্রপাতি প্রকৃত কৃষকদের না দিয়ে আত্মসাৎ করার গুরুতর অভিযোগ উঠেছে স্থানীয় এক ইউপি সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় বরাদ্দকৃত ট্রাক্টর ফেরত ও টাকা দাবির প্রতিবাদ করায় উপজেলা প্রকৃত কৃষক ও মেম্বারের মধ্যে চরম উত্তেজনা ও বাকবিতণ্ডার সৃষ্টি হয়েছে।
জানা যায়, গত ১৭ অক্টোবর শ্রম, কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার চার ইউনিয়নের কৃষকদের মাঝে ৪টি ট্রাক্টর ও বিভিন্ন কৃষি যন্ত্রপাতি আনুষ্ঠানিকভাবে বিতরণ করেছিলেন। সরকারের পক্ষ থেকে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং প্রান্তিক কৃষকদের যান্ত্রিক সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে এই ভর্তুকিভিত্তিক যন্ত্রপাতি বরাদ্দ করা হয়েছিল।
তবে অভিযোগ উঠেছে, সরকারি এই সুবিধার সুফল থেকে বঞ্চিত হয়েছেন প্রকৃত কৃষকরা। উপজেলার ইছাকলস ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নেছার আহমেদ ক্ষমতার প্রভাব খাটিয়ে তার ভাগের বরাদ্দকৃত ট্রাক্টর নিয়ে ডামি কৃষকদের দিয়ে রিসিভ করান। বর্তমানে ওই ট্রাক্টরটি প্রকৃত কৃষকদের হাতে হস্তান্তর করতে হলে মেম্বার নেছার আহমেদ ১২ লাখ টাকা দাবি করছেন বলে অভিযোগ তুলেছেন স্থানীয় কৃষকরা।
স্থানীয় কৃষকদের ক্ষোভ, সরকারি অনুদানে পাওয়া এসব যন্ত্রপাতি সম্পূর্ণ বিনামূল্যে কিংবা নামমাত্র নির্ধারিত ভাড়ায় কৃষক সমিতির বা প্রান্তিক কৃষকদের ব্যবহারের জন্য পাওয়ার কথা। কিন্তু প্রভাবশালী মহলের যোগসাজশে তা আত্মসাৎ করে কৃষকদের জিম্মি করা হয়েছে। এই অনিয়ম ও দুর্নীতির প্রতিকার চেয়ে সম্প্রতি ক্ষতিগ্রস্ত কৃষকরা উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে গিয়ে বিষয়টি অবহিত করেন।
শান্তিগঞ্জ উপজেলার বসিয়া খাউরী গ্রামের কৃতী সন্তান, জেবিবি উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক বিদ্যুৎসাহী সদস্য ও সমাজসেবক শেখ সাজল আহমদের
মুসলিম বিশ্বের প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্ব, বিশ্ববরেণ্য আলেম, জগদ্বিখ্যাত ফকিহ ও শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ ইসলামী মনীষী শায়খুল ইসলাম হযরত মাওলানা মুফতি মুহাম্মদ
বাংলাদেশ ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ উদ্যোগকে এগিয়ে নিতে এসবিসি ব্যাংক পিএলসি-এর সিলেট অঞ্চলের উদ্যোগে গতকাল সোমবার দুপুরে বাংলা কিউআরের ব্যবহার ও
জামালগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জে মাদক, জুয়া, ইভটিজিং ও বাল্যবিয়ে প্রতিরোধে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে জামালগঞ্জ সদর
ওসমানীনগর প্রতিনিধি: সিলেটের ওসমানীনগরে সন্তান জন্ম দেওয়ার মাত্র তিন দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন হালিমা বেগম (৩০) নামে এক
ডিজিটাল লেনদেন উৎসাহিত করতে এবং ক্যাশলেস সমাজ গড়ার প্রত্যয়ে সিলেটে পৌর বিপণী কেন্দ্রকে ক্যাশলেস ঘোষণা করার উদ্যোগ নিয়েছে পূবালী ব্যাংক
চুনারুঘাট প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় দিনেদুপুরে এক ডেনমার্ক প্রবাসীর মায়ের স্বর্ণালংকার ছিনতাইয়ের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। বোনের বাড়িতে যাওয়ার পথে জবেদা
সিলেট বিভাগের কাক্সিক্ষত উন্নয়ন, বৈষম্য নিরসন ও দীর্ঘদিনের অধিকার বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবর ২৫ দফা সংবলিত স্মারকলিপি পেশ করেছে