admin

প্রকাশিত: 10:23 AM, November 3, 2026

সার পাচারের দায়ে অর্থদণ্ড, সেই ব্যক্তির ডিলার হতে আবেদন

সার পাচারের দায়ে অর্থদণ্ড, সেই ব্যক্তির ডিলার হতে আবেদন

জামালগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের জামালগঞ্জে সার পাচারের দায়ে ভ্রাম্যমাণ আদালতে ৩০ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত এক ব্যক্তির সার ডিলার হতে আবেদন করাকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছে। তাঁকে ডিলার হিসেবে নিয়োগ না দেওয়ার দাবি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা সার-বীজ মনিটরিং কমিটির সভাপতির কাছে লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয় এক বাসিন্দা।
অভিযোগ সূত্রে জানা যায়, জেলা প্রশাসকের কার্যালয় থেকে উপজেলার প্রতিটি ইউনিয়নে ইউনিয়নভিত্তিক সার ডিলার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে ৬ নম্বর জামালগঞ্জ উত্তর ইউনিয়নের ডিলার পদে আবেদন করেন হুজাইফা মাহমুদ ফাহাদ। তিনি ওই ইউনিয়নের কামলাবাজ গ্রামের আলমগীরের ছেলে।

লিখিত অভিযোগে বলা হয়, গত ২৬ জানুয়ারি তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূরের নেতৃত্বে পরিচালিত অভিযানে নৌকায় বোঝাই সারসহ হুজাইফা মাহমুদ ফাহাদকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এ ঘটনায় মামলা নম্বর ০৪/২০২৬।

অভিযোগকারীর দাবি, সার পাচারের দায়ে অর্থদণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে সার ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হলে ভবিষ্যতে আবারও সার পাচারের সঙ্গে জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এতে স্থানীয় কৃষকেরা সারসংকটে পড়তে পারেন। ব্যাহত হতে পারে কৃষি উৎপাদন। তাই কৃষকদের স্বার্থ বিবেচনায় তাঁকে ডিলার হিসেবে নিয়োগ না দেওয়ার দাবি জানানো হয়েছে।

এ বিষয়ে বক্তব্য জানতে হুজাইফা মাহমুদ ফাহাদের মুঠোফোনে একাধিকবার কল করা হয়। প্রথমদিকে ফোন রিসিভ করলেও তিনি বক্তব্য দিতে রাজি হননি। পরে সাংবাদিক পরিচয় দিয়ে পুনরায় কল করলে তিনি বারবার ফোন কেটে দেন।

অভিযোগের বিষয়ে জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদক বলেন, ‘অভিযোগ পেয়েছি। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি। বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’


সর্বশেষ সংবাদ

সমাজসেবী সাজলের মৃত্যুতে শান্তিগঞ্জ সমিতি সিলেটের শোক

সমাজসেবী সাজলের মৃত্যুতে শান্তিগঞ্জ সমিতি সিলেটের শোক

শান্তিগঞ্জ উপজেলার বসিয়া খাউরী গ্রামের কৃতী সন্তান, জেবিবি উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক বিদ্যুৎসাহী সদস্য ও সমাজসেবক শেখ সাজল আহমদের

প্রায় দুই দশক পর সিলেট আসছেন শায়খুল ইসলাম মুফতি তাকি উসমানী

প্রায় দুই দশক পর সিলেট আসছেন শায়খুল ইসলাম মুফতি তাকি উসমানী

মুসলিম বিশ্বের প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্ব, বিশ্ববরেণ্য আলেম, জগদ্বিখ্যাত ফকিহ ও শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ ইসলামী মনীষী শায়খুল ইসলাম হযরত মাওলানা মুফতি মুহাম্মদ

ক্যাশলেস বাংলাদেশ গড়তে সিলেটে এসবিএসি ব্যাংকের বাংলা কিউআর সচেতনতামূলক কর্মসূচি

ক্যাশলেস বাংলাদেশ গড়তে সিলেটে এসবিএসি ব্যাংকের বাংলা কিউআর সচেতনতামূলক কর্মসূচি

বাংলাদেশ ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ উদ্যোগকে এগিয়ে নিতে এসবিসি ব্যাংক পিএলসি-এর সিলেট অঞ্চলের উদ্যোগে গতকাল সোমবার দুপুরে বাংলা কিউআরের ব্যবহার ও

জামালগঞ্জে মাদক, জুয়া, ইভটিজিং ও বাল্যবিবাহবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

জামালগঞ্জে মাদক, জুয়া, ইভটিজিং ও বাল্যবিবাহবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

জামালগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জে মাদক, জুয়া, ইভটিজিং ও বাল্যবিয়ে প্রতিরোধে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে জামালগঞ্জ সদর

নবজাতককে নিয়ে হাসপাতালে যাওয়ার পথে দুর্ঘটনা, মায়ের মৃত্যু

নবজাতককে নিয়ে হাসপাতালে যাওয়ার পথে দুর্ঘটনা, মায়ের মৃত্যু

ওসমানীনগর প্রতিনিধি: সিলেটের ওসমানীনগরে সন্তান জন্ম দেওয়ার মাত্র তিন দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন হালিমা বেগম (৩০) নামে এক

পূবালী ব্যাংক পিএলসি বন্দরবাজার শাখার উদ্যোগে পৌর বিপণী কেন্দ্রকে ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত

পূবালী ব্যাংক পিএলসি বন্দরবাজার শাখার উদ্যোগে পৌর বিপণী কেন্দ্রকে ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত

ডিজিটাল লেনদেন উৎসাহিত করতে এবং ক্যাশলেস সমাজ গড়ার প্রত্যয়ে সিলেটে পৌর বিপণী কেন্দ্রকে ক্যাশলেস ঘোষণা করার উদ্যোগ নিয়েছে পূবালী ব্যাংক

চুনারুঘাটে ডেনমার্ক প্রবাসীর মায়ের স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ

চুনারুঘাটে ডেনমার্ক প্রবাসীর মায়ের স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ

চুনারুঘাট প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় দিনেদুপুরে এক ডেনমার্ক প্রবাসীর মায়ের স্বর্ণালংকার ছিনতাইয়ের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। বোনের বাড়িতে যাওয়ার পথে জবেদা

স্মারকলিপি প্রদানসিলেট বিভাগের ২৫ দফা দাবিতে প্রধানমন্ত্রী বরাবর গণদাবী ফোরামের স্মারকলিপি

স্মারকলিপি প্রদানসিলেট বিভাগের ২৫ দফা দাবিতে প্রধানমন্ত্রী বরাবর গণদাবী ফোরামের স্মারকলিপি

সিলেট বিভাগের কাক্সিক্ষত উন্নয়ন, বৈষম্য নিরসন ও দীর্ঘদিনের অধিকার বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবর ২৫ দফা সংবলিত স্মারকলিপি পেশ করেছে