admin
প্রকাশিত: ৩:২২ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২৬
বিশ্বনাথ প্রতিনিধি:
সিলেটের বিশ্বনাথ উপজেলার পীরেরবাজারে অনুষ্ঠিত হয়ে গেল জমজমাট মাছের মেলা। গত শনিবার দিনব্যাপী বসেছিল ঐতিহ্যবাহী এ মেলা। মেলায় ক্রেতা-বিক্রেতা আর দর্শনার্থীদের পদচারণে জমে ওঠে পুরো এলাকা। হাওড় ও নদীর বড় বড় বোয়াল, রুই-কাতলা আর চিতলসহ তরতাজা সব মাছে মুখর ছিল মেলা প্রাঙ্গণ। দেশি-বিদেশি ও সামুদ্রিক মাছ মিলিয়ে বিক্রি হয় শতাধিক মণ মাছ, যার বাজারমূল্য ২৫ থেকে ৩০ লাখ টাকা। মেলায় গিয়ে দেখা যায়, বাজারের ভিতরের মূল সড়কের দুই পাশে সারি সারি দোকানে তাজা মাছের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। বোয়াল, চিতল, মহাশোল, শোল-গজার, কাতলা, রুই, মৃগেল, বাউশ ও কাকিলাসহ নানা প্রজাতির মাছ। পাশাপাশি রয়েছে দেশি ছোট মাছের সমারোহ।
দেখা মিলেছে সামুদ্রিক মাছেরও। প্রতিটি দোকানের সামনেই ক্রেতাদের ভিড় এবং দরদাম হাঁকানোর দৃশ্য ছিল চোখে পড়ার মতো। মাছের আকার আর বৈচিত্র রং দেখে মুগ্ধ হয়েছেন ক্রেতা ও দর্শনার্থীরা। এবারের মেলায় বিশেষ আকর্ষণ ছিল প্রায় ৬৫ কেজি ওজনের বাঘাইড় মাছ। মাছটিকে একনজর দেখতে উপচেপড়া ভিড় ছিল। বিক্রেতা এর দাম হাঁকেন ২ লাখ ৬০ হাজার টাকা। মৎস্য ব্যবসায়ী ছয়ফুল মিয়া জানান, শেরপুরের কুশিয়ারা নদীতে ধরা পড়া বিশাল আকৃতির বাঘাইড়টি তিনি ক্রয় করে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসেন। পাশাপাশি অন্যান্য জাতের মাছও এনেছেন তিনি।
মাছ কিনতে আসা যুক্তরাজ্য প্রবাসী খালেদ মিয়া বলেন, আগে দেশে এলে দেশি মাছ তেমন মিলত না। মেলায় মাছের সরবরাহ বেশ ভালো। অনেক দিন পর একসঙ্গে এত মাছ দেখে বেশ ভালো লাগছে। স্থানীয় মুরুব্বি তখদ্দুস আলী বলেন, এক দিনের মেলায় লাখ লাখ টাকার মাছ বিক্রি হয়। ব্যবসায়ী, ক্রেতা ও এলাকাবাসী এ মেলা খুব আনন্দের সঙ্গে উপভোগ করেন। মেলা কমিটির সভাপতি মো. আবুল বসর বলেন, পীরেরবাজারে প্রতিবছর এই মেলাকে ঘিরে ব্যাপক সাড়া পাওয়া যায়। গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতেই আমাদের এ আয়োজন।
স্টাফ রিপোর্টার: বিশ্বের শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের ঐতিহাসিক দিন আজ। ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমের উপযুক্ত মূল্য ও
মো. নুরুল ইসলাম: আগামীকাল শনিবার একদিনের সফরে পুণ্যভ‚মি সিলেটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তার
জকিগঞ্জ প্রতিনিধি: সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর জকিগঞ্জ জোনাল অফিসের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সেবায় সংকট দেখা দিয়েছে। ঘন ঘন লোডশেডিংয়ের পাশাপাশি
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে নারীসহ ৫ জনকে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। এ সময় বিপুল
সিলেটের সংবাদ ডেস্ক: আজ শুভ বুদ্ধপূর্ণিমা। দেশের বৌদ্ধ স¤প্রদায় তাদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধপূর্ণিমা সাড়ম্বরে উদ্যাপন করবে। এ উপলক্ষে রাজধানীসহ
সিলেটের গোয়াইনঘাটের পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের আওতাধীন বালি পরিবহনকারী গাড়িও পশ্চিম জাফলং ইউনিয়নের সীমানার মধ্যে বালি পরিবহনকারী ইঞ্জিন নৌকার ইজারার
বাংলাদেশে গবাদিপশুর জেনেটিক মানোন্নয়ন, দুধ উৎপাদন বৃদ্ধি এবং খামারিদের আয় বৃদ্ধিকে ত্বরান্বিত করতে ব্র্যাক দেশব্যাপী এআইএসপিদের কারিগরি দক্ষতা ও সেবার
সিলেটে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক আগমন উপলক্ষ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বর্ণাঢ্য প্রচার মিছিল ও পথসভা