admin
প্রকাশিত: 1:01 PM, January 28, 2026
স্টাফ রিপোর্টার:
সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডন ও সিলেট মার্চ ফর বিমান কর্মসূচীর যৌথ উদ্যোগে সিলেট-ম্যানচেস্টার রুটে ফ্লাইট বন্ধের প্রতিবাদে এক প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ জানুয়ারি মঙ্গলবার দুপুরে শামছিয়া সমিতি লন্ডনের সভাপতি ও জিএসসি ইস্ট ব্রান্ডের সভাপতি সৈয়দ জিল্লুল হক এর নেতৃত্বে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আম্বরখানাস্থ বিমান অফিসের সামনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
শামছিয়া সমিতি লন্ডনের সভাপতি ও জিএসসি ইস্ট ব্রান্ডের সভাপতি বিশিষ্ট সমাজসেবী সৈয়দ জিল্লুল হক এর সভাপতিত্বে বাংলাদেশ বিমানের ম্যানচেস্টার টু সিলেট সরাসরি ফ্লাইট বন্ধের প্রতিবাদে আয়োজিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন শামছিয়া সমিতি লন্ডনের উপদেষ্টা লেফটেন্যান্ট কর্নেল (অব.) সৈয়দ আলী আহমদ, ভাইস চেয়ারম্যান শহীদ হায়দার, সদস্য মল্লিক দবীর সিলটি পঞ্চায়েতি কমিটির কেন্দ্রীয় সভাপতি নাসির উদ্দিন আহমদ চৌধুরী। এছাড়াও অসংখ্যক যুক্তরাজ্যের বিভিন্ন কমিউনিটি নেতৃবৃন্দ ও সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সভায় সভাপতির বক্তব্যে শামছিয়া সমিতি লন্ডনের সভাপতি ও জিএসসি ইস্ট ব্রান্ডের সভাপতি সৈয়দ জিল্লুল হক সিলেট-ম্যানচেস্টার রুটে ফ্লাইট চালু না রাখলে কঠোর আন্দোলনের হুশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি ফ্লাইট বন্ধ করা হয় তাহলে রেমিটেন্স স্ট্রাইক, বিমান বর্জনের মতো কর্মসূচি দেয়া হবে। আমরা প্রবাসীরা রেমিট্যান্স যুদ্ধা। আমাদের শ্রম ও ঘাম এই সিলেট সহ বাংলাদেশের অর্থনীতি সমৃদ্ধ করছে। অথচ আমাদের সাথে সব সময়ই বিমাতা সুলভ আচরন করা হয়। এটা অত্যান্ত দুঃখজন। তিনি অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ জানিয়ে বলেন- সিলেট-ম্যানচেস্টার রুটটি খুবই গুরুত্বপূর্ণ। এই রুট বন্ধ করলে বৃটেনের একাংশের মানুষ বাংলাদেশে যাতায়াতে চরম ভোগান্তিতে পড়বে। তিনি বিষয়টি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত সিদ্বান্ত পরিবর্তন করে সিলেট-ম্যানচেস্টার রুটে ফ্লাইট চলাচল স্বাভাবিক রাখার জোর দাবী জানান।
শিক্ষকতা অত্যন্ত সম্মানিত ও মর্যাদাপূর্ণ পেশা মন্তব্য করে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন,
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড: মো: নিজাম উদ্দিন বলেছেন, ক্যান্সার প্রতিরোধে সচেতনতাই পারে জীবন রক্ষা করতে। হেড-নেক
২০২৬-২০২৭ করবর্ষে ব্যক্তি শ্রেণির করদাতাদের স্বার্থে পাশ হওয়া অর্থ আইন-২০২৬ সংশোধনের দাবি ও আইনটি সাধারণ করদাতাদের আর্থিক সামর্থ্যের বাইরে ব্যয়বহুল
বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সিলেট জেলা শাখার কার্যনির্বাহী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন ২০২৬-২০২৮-এর তফসিল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। রবিবার
সরকার বদলালেও অক্ষত সীমান্ত চোরাচালান সিলেটের সীমান্তগুলোতে প্রশাসনের কঠোর নজরদারির দাবির মধ্যেই ভিন্ন কৌশল অবলম্বন করে সক্রিয় রয়েছে শক্তিশালী চোরাচালান
পারভীন বেগম: আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে দক্ষ নেতৃত্ব, দেশের স্বার্থরক্ষা এবং জন্মভূমি সিলেটের আঞ্চলিক উন্নয়নে সুদূর প্রসারী দৃষ্টিভঙ্গি নিয়ে দ্রুতই সর্বমহলে
সরকারি বিধিমালা অমান্য করে সরকারি গাড়ি ব্যক্তিগত ও পারিবারিক কাজে ব্যবহারের গুরুতর অভিযোগ উঠেছে সুনামগঞ্জ সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক (ডিডি) নিবাস
জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ (সিওমেক) শাখা কমিটির সাবেক